17/02/2026
ইদানিং হাদির কোনো ভিডিও বা পোস্ট সামনে এলে আমি প্রথমে স্কিপ করে যাই।
তারপর আবার ফিরে আসি।
ভিডিওটা দেখি না, শুধু একটা “লাভ” বা “কেয়ার” রিয়েক্ট দিয়ে দ্রুত স্ক্রল করে চলে যাই।
এটা অবজ্ঞা না।
এটা ভুলে যাওয়ার চেষ্টা না।
এটা আসলে এক ধরনের ভয়।
হেরে যাওয়ার ভয়।
নিজের অসহায়ত্বের সামনে দাঁড়াতে না পারার ভয়।
“বিচার আদায় করবো” বলে কথা দিয়েও তা বাস্তবে রূপ দিতে না পারার লজ্জা।
আমরা অনেক সময় নীরব হয়ে যাই—কারণ আমরা উদাসীন নই, বরং ভীষণভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়ি। কিছু মুখ, কিছু স্মৃতি, কিছু প্রশ্ন—মানুষকে শক্তও করে, আবার দুর্বলও করে।
তবুও বিশ্বাসটা মরে যায়নি।
ন্যায়বিচার দেরি হতে পারে, কিন্তু চিরতরে হারিয়ে যায় না।
ইনশাআল্লাহ, একদিন হাদি হত্যার বিচার হবে।
আমাদের ভয় হয়তো আছে, কিন্তু আমাদের দাবি এখনো আছে।
আমাদের কণ্ঠ হয়তো ক্ষীণ, কিন্তু আমাদের অবস্থান স্পষ্ট।