Guzia online news. com

Guzia online news. com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Guzia online news. com, Media/News Company, Guzia,Shibganj,Bogura, Rahabal.

মানুষের সেবায় বিসমিল্লাহ্‌ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। চার ভাই সুপার মার্কেট হাসপাতাল সংলগ্ন, শিবগঞ্জ, বগুড়া।।  সেবা নি...
24/02/2025

মানুষের সেবায় বিসমিল্লাহ্‌ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। চার ভাই সুপার মার্কেট হাসপাতাল সংলগ্ন, শিবগঞ্জ, বগুড়া।। সেবা নিন জীবন বাচান।।

গুজিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
21/02/2025

গুজিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

শিবগঞ্জে  আমতলী মডেল স্কুলে ‘জাগ্রতহোক মানবতাবোধ’ শীর্ষক অনুষ্ঠানশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উ...
01/04/2022

শিবগঞ্জে আমতলী মডেল স্কুলে ‘জাগ্রত
হোক মানবতাবোধ’ শীর্ষক অনুষ্ঠান

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী মডেল স্কুলের আয়োজনে ‘জাগ্রত হোক মানবতাবোধ’ শীর্ষক অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মীর লিয়াকত আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি (পরিচালক র‌্যাব-৪) মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, সহকারী পুলিশ সুপার ( শিবগঞ্জ সার্কেল) তানভির আহমেদ, ট্রপিক্যাল হোমস্ লিঃ চেয়ারম্যান ডা. রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস, অত্র বিদ্যালয়ের পরিচালক মীর মহরম আলী, প্রধান শিক্ষক আলম হোসেন, উপজেলা যুবলীগ এর সভাপতি আব্দুস ছাত্তার, মীর রওশন আলী, শিক্ষক আব্দুল হান্নান, দুলাল চন্দ্র অধীকারী প্রমুখ।

পুলিশে দুর্নীতিবাজদের কোনো জায়গা নেই : বললেন সুু-যোগ্য  আইজিপিআব্দুল্লাহ আল মামুন (বগুড়া) জেলা প্রতিনিধিঃ- 'দুর্নীতিমুক...
17/11/2020

পুলিশে দুর্নীতিবাজদের কোনো জায়গা নেই : বললেন সুু-যোগ্য আইজিপি

আব্দুল্লাহ আল মামুন (বগুড়া) জেলা প্রতিনিধিঃ-
'দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। কোন পুলিশ সদস্য অবৈধ উপায়ে অর্থ উপার্জনের সাথে জড়িত থাকতে পারবে না। বাংলাদেশ পুলিশে দুর্নীতিবাজদের কোনো জায়গা নেই। পুলিশ হবে ঘুষ ও দুর্নীতিমুক্ত।'

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) আজ মঙ্গলবার দুপুরে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত পুলিশ সদস্যদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের দ্বিতীয় দিনে সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট এবং ইন্সপেক্টরদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। বাংলাদেশ পুলিশও বর্তমানে আগের চেয়ে অনেক এগিয়েছে।

পুলিশ প্রধান বলেন, পুলিশ সদস্যদের মনোজগতের পরিবর্তন দরকার, দরকার তাদের আচরণের পরিবর্তন। মানুষের সাথে খারাপ আচরণ করা থেকে সচেতনভাবে বেরিয়ে আসতে হবে। তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। মানুষের ওপর শারীরিক শক্তি প্রয়োগ না করে আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করলে, তাদের উপকার করলে মানুষ তা মনে রাখে, প্রতিদান দেয়ার চেষ্টা করে। বর্তমান করোনাকালে পুলিশের প্রতি সাধারণ মানুষের মনোভাব এর প্রকৃষ্ট উদাহরণ।

ড. বেনজীর আহমেদ বলেন, নিজের কাজকে ভালোবাসতে হবে। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের মর্যাদা ও সম্মান অক্ষুন্ন রাখতে হবে।

পুলিশ সদস্যদের কল্যাণের কথা উল্লেখ করে আইজিপি বলেন, প্রচলিত কল্যাণ ব্যবস্থার বাইরে গিয়ে ন্যায় ও ন্যায্যভাবে পুলিশ সদস্যদের কল্যাণের ব্যবস্থা করা হবে। বর্তমান করোনাকালে পুলিশের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নের উদাহরণ দিয়ে তিনি বলেন, পুলিশের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আরও আধুনিকায়ন করা হবে। দেশের আটটি বিভাগে বিভাগীয় পুলিশ হাসপাতালও আধুনিকায়ন করা হচ্ছে। পু‌লিশ মেডিকেল সার্ভিস প্রবর্তনের উ‌দ্যোগ নেয়া হ‌চ্ছে।

ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায়
অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনগণের প্রতি মানবিক আচরণ ও সেবা অব্যাহত রাখতে হবে : বললেন সুু-যোগ্য আইজিপি।আব্দুল্লাহ আল মামুন (বগুড়া) প্রতিনিধিঃ-করোনাক...
16/11/2020

জনগণের প্রতি মানবিক আচরণ ও সেবা অব্যাহত রাখতে হবে : বললেন সুু-যোগ্য আইজিপি।

আব্দুল্লাহ আল মামুন (বগুড়া) প্রতিনিধিঃ-
করোনাকালে মানবিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি সেবার হাত বাড়িয়েছে, যেভাবে সহযোগিতা দিয়েছে, তা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। মানুষও অকুণ্ঠচিত্তে এর প্রতিদান দিয়েছে। মানুষ তাদের মনের মণিকোঠায় পুলিশকে স্থান দিয়েছে। জনগণের প্রতি পুলিশের এ ধরনের মানবিক আচরণ ও সেবা অব্যাহত রাখতে হবে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) রবিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত কনস্টেবল, নায়েক ও এএসআইদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন।

ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুকূ‌ল্যে গত ১০ বছরে বাংলাদেশ পুলিশ অনেক দূর এগিয়েছে। আমাদেরকে যেতে হবে আরও বহুদূর।

মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। পুলিশ সড়ক-মহাসড়কে, শিল্প কারখানায় নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। বিদেশীরা বাংলাদেশে বিনিয়োগ করছে, ব্যবসা করছে, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশকে বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ও 'ফেস অব পুলিশ' আখ্যায়িত করে আইজিপি বলেন, ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও আচরণের ওপর পুলিশের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে।

আইজিপি দৃঢ় কন্ঠে বলেন, পুলিশের কোন সদস্য ড্রাগ গ্রহণ করবে না, ড্রাগের ব্যবসা করবে না, ড্রাগ ব্যবসায়ীদের সাথে সম্পর্ক রাখবে না।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স পুর্নব্যক্ত করে আইজিপি বলেন, পুলিশে কোনভাবেই দুর্নীতি বরদাশত করা হবে না। যারা দুর্নীতি করে বড় লোক হতে চায়, তাদের জন্য পুলিশের চাকরি নয়।

‌সেবাপ্রার্থী বা জনগণ‌কে কো‌নো প্রকার হয়রা‌নি বা নির্যাতন করা যা‌বে না। মানুষ‌কে ভাল‌বে‌সে হা‌সিমু‌খে সেবা দি‌তে হ‌বে, ব‌লেন আই‌জি‌পি।

তিনি বলেন, আমরা জনগণের কাছে যেতে চাই। সারাদেশকে ৬ হাজার ৯১২টি বিটে ভাগ করে বিট পুলিশিং চালু করা হয়েছে। এতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহজ হবে এবং সংশ্লিষ্ট বিটের আইন-শৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আইজিপি বলেন, পুলিশের নিয়োগ ও বদলির ক্ষেত্রে স্বচ্ছতা আনা হয়েছে।

ড. আহমেদ বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থা বেড়েছে, পাশাপাশি তাদের প্রত্যাশাও অনেক। জনগণের সাথে ভাল আচরণ করতে হবে, মানবিক আচরণ করতে হবে। পাশাপাশি দৃঢ়তার সাথে আইন প্রয়োগ করতে হবে।

তিনি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চিকিৎসাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। রাজারবাগ পুলিশ হাসপাতালকে বিশেষায়িত হাসপাতালে পরিণত করা হচ্ছে। ঢাকায় আরেকটি পুলিশ হাসপাতাল নির্মাণ করা হবে। বিভাগীয় পুলিশ হাসপাতালগুলো আধুনিকায়ন করা হচ্ছে। পুলিশ সদস্যদের সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে ৮টি বিভাগীয় সদর দপ্তরে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা থাকবে।

আইজিপি বলেন, দেশ ও জনগ‌ণের জন্য কাজ করা এক‌টি বিরল সু‌যোগ ও সম্মা‌নের বিষয়। জনগ‌ণের জন্য আমরা যত বে‌শি কাজ কর‌বো, তা‌দের সা‌থে আমাদের সম্পর্ক তত বে‌শি সুসংহত হ‌বে।

তিনি বলেন, শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশে শৃঙ্খলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কল্যাণের সাথে শৃঙ্খলাকে মিশানো যাবে না। বক্ত‌ব্যে আই‌জি‌পি তাঁঁর পাঁঁচ‌টি মূল লক্ষ্য‌কে বিষদভা‌বে তু‌লে ধ‌রে এ লক্ষ্য অর্জ‌নে সকল‌কে নিষ্ঠার সা‌থে কাজ কর‌তে নি‌র্দেশ দেন।

আইজিপি তাঁর বক্তব্যের শুরুতে করোনাকালে জনগণের সেবায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তেঘরিয়া পাড়া পিমিয়ার লীগ ক্রিকেট স্টুনামেন্ট ২০২০  আব্দুল্লাহ আল মামুন(নিজস্ব) প্রতিবেদনঃ- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ৮...
02/11/2020

তেঘরিয়া পাড়া পিমিয়ার লীগ ক্রিকেট স্টুনামেন্ট ২০২০


আব্দুল্লাহ আল মামুন(নিজস্ব) প্রতিবেদনঃ- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ৮ নং শিবগঞ্জ সদর ইউনিয়নের তেঘরিয়া পাড়া গ্রামের কিছু আদশ্যবান ছেলে পেলে, মাদক, দুর্নীতি, ইফটিজিং, বাল্য বিবাহ, ধর্ষন সন্ত্রাস দূর করার লক্ষে গ্রামের ছেলে পেলেকে আন্দদ দেওয়ার জন্য তেঘরিয়া পাড়া পিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল স্টুনামেন্ট খেলার আয়োজন করেন উক্ত খেলায় জয় লাভ করেন মোঃ- তাসকিন আহমেদ ফিরোজ এবং তার দল। রানাসআপ হয় মোঃ- হোসাইন ও তার দল।

একটি বিশেষ ঘোষণাঃ-কারো যদি রক্তের প্রয়োজন হয় তাহলে দয়া করে নিম্ন লিখিত বিষয়গুলো উল্লেখ করে আমাদের এই গ্রুপে পোষ্ট করবেন।...
22/03/2020

একটি বিশেষ ঘোষণাঃ-
কারো যদি রক্তের প্রয়োজন হয় তাহলে দয়া করে নিম্ন লিখিত বিষয়গুলো উল্লেখ করে আমাদের এই গ্রুপে পোষ্ট করবেন।...................................................................................
কিছু শর্তবলীঃ------------------------------------------->
১। > রক্তের গ্রুপ,
২। >কি ধরনের রোগ / সমস্যা,
৩। >রক্তদানের স্থান,
৪। >কবে লাগবে ( ২ দিন আগে বললে ভাল হয়)
৫। >মোবাইল নাম্বার
৬। > করুনঃ- যোগাযোগ :০১৭২২-৯৯০৭৩০
সৌজন্যেঃ- Youth Carnival Clab একটি অলাভজনক প্রতিষ্ঠান। ...................................................................................
""গুজিয়া শিবগঞ্জ বগুড়া""

22-03-2020

শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গুজিয়া উচ্চ  বিদ্যালয়।শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার  ৮ নং শিবগঞ্জ সদর ই...
01/02/2020

শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গুজিয়া উচ্চ
বিদ্যালয়।

শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ৮ নং শিবগঞ্জ সদর ইউনিয়নের করতোয়া নদীর উত্তর পাশে নিরিবিলি মনোরম পরিবেশে গড়ে উঠেছে একটি আধুনিক ডিজিটাল নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহাসিক গুজিয়া উচ্চ বিদ্যালয়।
সর্ব দিক দিয়ে এগিয়ে চলছে দুর্গম পথ পাড়ি দিয়ে যেমনঃ - লেখা- পড়া, শিক্ষা -সফর, খেলা - ধূলা, পরিবেশ পরিচ্ছন্নতা, চিকিৎসা, মাদক, বাল্য বিবাহ, নিরাপদ সড়ক চাই, ইপটিজিংক নিয়ন্ত্রণ ২০২০ইং। সাংস্কৃতিক অনুষ্ঠান ডিসপ্লে ও জাতীয় সংগীত ২০১৯ইং শিবগঞ্জ থানার ভিতরে ১ম স্থান অধিকার করেন এবং হ্যান্ডবল টুনামেন্ট ২০১৯ইং বগুড়া জেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করেন, এবার ২০২০ইং ক্রিয়া প্রতিযোগীতায় বিভাগীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করেন গুজিয়া উচ্চ বিদ্যালেয়র ছাত্র মোঃ বুলবুল ইসলাম। সব চেয়ে মজার বিষয় হলো বর্তমানে ঐতিহাসিক গুজিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র গণ ঐতিহাসিক গুজিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অফিস সহযোগী, স্টাপ দায়িত্ব পালন ও সুন্দর ভাবে গুজিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা করে আরছেন। এবং তারা আশাবাদী করেন সকলের সহযোগীতায় ঐতিহাসিক গুজিয়া উচ্চ বিদ্যালয় সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। ঐতিহাসিক গুজিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন কালে ঐতিহাসিক গুজিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সাজেদুর রহমান (সিজু) এবং ঐতিহাসিক গুজিয়া উচ্চ বিদ্যালেয়র প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম একথা বলেন।

গতকাল ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ৮নং শিবগঞ্জ সদর ইউনিয়ন অাওয়ামিলীগের পক্ষ থেকে শহীদ...
17/12/2019

গতকাল ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ৮নং শিবগঞ্জ সদর ইউনিয়ন অাওয়ামিলীগের পক্ষ থেকে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

মহান বিজয় দিবস ২০১৯, উপলক্ষে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলারআলাদীপুর ও হুদাবালা বিদ্যাবিথী স্কুল, এবং আমতলী বড় বাজার একতা যু...
17/12/2019

মহান বিজয় দিবস ২০১৯, উপলক্ষে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার
আলাদীপুর ও হুদাবালা বিদ্যাবিথী স্কুল, এবং আমতলী বড় বাজার একতা যুব সংঘ কতৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ।

17/12/2019

Address

Guzia,Shibganj,Bogura
Rahabal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Guzia online news. com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share