11/05/2024
প্রিয় রায়পুরবাসী
সালাম ও শুভেচ্ছা নেবেন
আপনারা জেনে আনন্দিত হবেন, ২ মে ২০২৪ থেকে দৈনিক আজকের পত্রিকার পাঠক ফোরাম ‘পাঠকবন্ধু’র [ https://pathakbondhu.com/ ] আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা, এ সংগঠনের সঙ্গে যুক্ত বন্ধুরা একটি সুন্দর সমাজ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে আমাদের প্রিয় রায়পুর। তাই পাঠকবন্ধুর কার্যক্রম ছড়িয়ে দিতে আপনার/আপনাদের এগিয়ে আসা এখন সময়ের দাবি।
‘সারা দেশের স্থানীয় দৈনিক’-এই স্লোগান নিয়ে ইতিমধ্যেই পাঠকের নজর কাড়তে সক্ষম হয়েছে আজকের পত্রিকা [ https://www.ajkerpatrika.com/ https://epaper.ajkerpatrika.com/ ]। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষার্থী, কিশোর, তরুণ-যুবাসহ সামাজিক দায়িত্ব পালনে আগ্রহী-এমন মানুষদের ঐক্যবদ্ধ করে, তাঁদের দক্ষতাভিত্তিক ও সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করে সমাজ গঠনে ভূমিকা রাখতে চায় এ পত্রিকা। এই স্বপ্নকে ধারণ করে ‘পাঠকবন্ধু’ নামে সংগঠনের আত্মপ্রকাশ করেছে। সংগঠনটি সমাজকে সামনে এগিয়ে নিতে কাজ করবে।
আমরা চাই, দেশের সব উপজেলা, জেলা, মহানগর, বিভাগ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠকবন্ধুর একটি করে শাখা গড়ে উঠুক। তারই ধারাবাহিকতায় আমরা রায়পুর উপজেলায় একটি আহবায়ক কমিটি গঠন করতে যাচ্ছি। ছাত্র, শিক্ষক, পেশাজীবী, গৃহিণী, বেকার-সবাই পাঠকবন্ধুর সদস্য হতে পারবেন।
আগ্রহীদের যোগাযোগের জন্য অনুরোধ করা হলো ।
সবার মঙ্গল কামনায়...
মো. মাহবুবুল আলম মিন্টু
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
দৈনিক আজকের পত্রিকা
মোবাইল: 01712 89 47 42
01813 66 74 74