24/06/2024
এক বন্ধুর মামাতো বোনের বিয়েতে গেছিলাম ২ দিন আগে।
বন্ধুর নানার বাড়ী যেতে ৭ ঘন্টা সময় লাগে,তাই আমরা বিয়ের একদিন আগেই মানে গায়ে হলুদের দিন গেছি।
বন্ধুর গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি পিওর সিঙ্গেল ছিলাম, তাই আমার টার্গেট ছিলো যে করেই হোক এই বিয়ে থেকে একটা গার্লফ্রেন্ড পছন্দ করবো, পরে বন্ধুর মাধ্যমে পটিয়ে নিবো।
গায়ে হলুদের রাতে অনেক খুজার পর একটা মেয়েকে দেখে পছন্দ হইছে,এত এত মেয়ে বিয়ে বাড়ীতে বাট শুধু একজনই পছন্দ হইছে, কিছুক্ষণ ফলো করছি মেয়েটা কে । কিছুক্ষণ এভাবে ফলো করার পর, বন্ধুর ছোট মামাতো ভাইকে দিয়ে একটা কলম আর একটা কাগজের টুকরো আনিয়েছি।
কাগজে আমার নাম আর ফোন নাম্বার টা লিখে সুযোগ খুজতাছি ওই মেয়েটা কে দেওয়ার জন্য।
কিন্তু ওই মেয়েটার কাছ থেকে মানুষ যাচ্ছেই না
একজনের পর একজন আসা যাওয়া করতাছেই।
আমি বসে বসে সুযোগ খুজতাছি আর মনে মনে স্বপ্ন দেখতাছি, আহা আমার কতো দিনের স্বপ্ন, আশা আজ পূর্ণ হবে, আমার একটা গার্লফ্রেন্ড হবে,ফোনে কথা হবে, বাবু, সোনা,কলিজা, লোহা, ফিতল, কতো বাহারি নামে আমাকে ডাকবে, এই সব ভাবতেই খুশিতে আমার গায়ের লোম কাটা দিয়ে উঠছে।
অদ্ভুত ফিলিংস হচ্ছে, মনটা বড্ড খুশিতে নাচানাচি করতাছে।
যাক অবশেষে সেই সময় আসলো, মেয়েটা একা চেয়ারে বসে আছে।
আমি সুযোগ কাজে লাগানোর জন্য মেয়েটার কাছে গেলাম,কাছে যেতেই মেয়েটা জিজ্ঞেস করলো কিছু বলবেন ভাইয়া?
ভাইয়া শব্দ টা শুনে ফিট হওয়ার অবস্থা আমার
এসেছি প্রপোজ করতে, ভাইয়া ডেকে আহত করে ফেলছে।
আমি ও ছেড়ে দেওয়ার পাত্র না, কাগজের টুকরো টা হবু গার্লফ্রেন্ড এর হাতে দিলাম।
হবু গার্লফ্রেন্ড কাগজের টুকরো টা মেলে আমার নাম আর নাম্বার দেখে বলে এটা কি?
আমি লাজুক একটা হাসি দিয়ে বলছি সময় করে কল দিয়েন।
হবু গার্লফ্রেন্ড প্রশ্ন করলো, এখানে কিসের জন্য এসেছেন?
আমি বলছি, বন্ধুর মামাতো বোনের বিয়ে তে এসেছি, আর এসে প্রথম দেখাতেই আপনারে ভালো লেগে গেছে।
ভাইরে ভাই
হবু গার্লফ্রেন্ড হাসতে হাসতে বলে ভাইয়া আমি কনে আমার বিয়েত এসে আমাকেই প্রপোজ করতাছেন?
বড়সড় একটা ছ্যাকা খাইলাম,লজ্জায় উনার দিকে তাকাতেই পারছিলাম না
তাই মাথা নিচু করে দৌড়ে ওইখান থেকে চলে আসলাম।
আমি বুঝি না ভাই, আমার সাথে কেন বার বার এমন হয়🥺
আমার কি প্রেম হবে না????
মজা