Rajshahi City Corporation

Rajshahi City Corporation রাজশাহী সিটি কর্পোরেশনের অফিসিয়াল ফেসবুক পেজ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
(1)

02/10/2026

রাজশাহীতে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিত।
★বিস্তারিত কমেন্টে__

02/10/2026

রাজশাহী মহানগরীতে "১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশন ফরম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ১১নং ওয়ার্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাজশাহীতে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিতদেশের সকল বিভাগে আয়োজনের ধারাবাহিকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লা...
02/10/2026

রাজশাহীতে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিত

দেশের সকল বিভাগে আয়োজনের ধারাবাহিকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন বিশ্বসংঘের আয়োজনে রাজশাহীতে অনুষ্ঠিত হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব। শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর লালনশাহ মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, লালন আমাদের মাটি, মানুষ ও মানবিকতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একজন মহান সাধক। তাঁর দর্শন মানুষে মানুষে বিভেদ ভুলে সম্প্রীতি, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে। লালনের গান ও দর্শন শুধু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য নয়, এটি আমাদের সমাজ ও জীবনবোধেরও গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, কবীর ও লালনের দর্শনের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা, সাম্য, মানবিকতা ও আত্মশুদ্ধির যে বার্তা রয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। বর্তমান সময়ে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে লালনের দর্শন আমাদের অনুপ্রেরণা দিতে পারে। সংস্কৃতি একটি জাতির পরিচয় ও ঐতিহ্যের অন্যতম প্রধান ভিত্তি। সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম নিজেদের শেকড় ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। তাই লালনসহ আমাদের লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, রাজশাহী শুধু শিক্ষা ও সংস্কৃতির নগরী নয়, এটি আমাদের সমৃদ্ধ লোকঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চারও অন্যতম কেন্দ্র। রাজশাহীতে কবীর-লালন ভাবসংগীত উৎসবের আয়োজন নিঃসন্দেহে সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। দেশের বিভিন্ন বিভাগে ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজনের মাধ্যমে লালনের দর্শন ও ভাবসংগীত মানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান থেকে রাসিক প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও লালন গবেষক আবদেল মাননান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নাহারুল ইসলাম।

02/10/2026

কবীর-লালন ভাবসংগীত উৎসব স্মরণিকা অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী মহানগরীতে "১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশন ফরম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ...
02/10/2026

রাজশাহী মহানগরীতে "১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশন ফরম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ১১নং ওয়ার্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন আজ শুক্রবার (০২ অক্টোবর) নগরীর কোর্ট স্টেশন শাহী জামে মসজ...
02/10/2026

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন আজ শুক্রবার (০২ অক্টোবর) নগরীর কোর্ট স্টেশন শাহী জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাসিক প্রশাসক। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান এবং মহানগরবাসীর সহযোগিতা কামনা করেন।

নামাজ শেষে কোর্ট স্টেশন শাহী জামে মসজিদ পরিদর্শন করেন রাসিক প্রশাসক। এ সময় মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের নিকট মসজিদের উন্নয়নে সহযোগিতা কামনা করেন। রাসিক প্রশাসক সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছি। নগরীর উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ বাসাবাড়ির আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। এ কার্যক্রম সফল করতে নগরবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতায় রাজশাহীকে আরও এগিয়ে নিতে চাই।

পরিদর্শনকালে কোর্ট স্টেশন শাহী জামে মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ওবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহ-সভাপতি আখতারুজ্জামান কার্যনির্বাহী সদস্য শফিকুল আলম বাবলু, ইমতিয়াজ হোসেন হিমেল, আব্দুল কাদের, আতিকুল ইসলাম বাবু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক সভাপতি শওকত আলী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম স্বপন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল সহ স্থানীয় মুসল্লী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) মো. জসীম উদ্দিন আরজু সহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

02/10/2026

কাশিয়াডাঙ্গা থানা বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মরহুম রবিউল ইসলাম রবির কবর জিয়ারত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। আজ শুক্রবার (০২ অক্টোবর ) বাদ জুম্মা রায়পাড়া বসরী গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন তিনি। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

কাশিয়াডাঙ্গা থানা বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মরহুম রবিউল ইসলাম রবির কবর জিয়ারত করেছেন রাজশাহী সিটি কর্পোর...
02/10/2026

কাশিয়াডাঙ্গা থানা বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মরহুম রবিউল ইসলাম রবির কবর জিয়ারত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। আজ শুক্রবার (০২ অক্টোবর ) বাদ জুম্মা রায়পাড়া বসরী গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন তিনি। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় আজ শুক্রবার (০২ অক্টোবর ) কোর্ট স্টেশন শাহী জামে মসজ...
02/10/2026

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় আজ শুক্রবার (০২ অক্টোবর ) কোর্ট স্টেশন শাহী জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাসিক প্রশাসক। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান এবং মহানগরবাসীর সহযোগিতা কামনা করেন।

এ সময় রাসিক প্রশাসক মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Address

Nagor Vabon
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi City Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajshahi City Corporation:

Shortcuts

Share