Daily Bogura Insider

Daily Bogura Insider বগুড়ার ইতিহাস - ঐতিহ্য, সংস্কৃতি ও সংবাদ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।
(1)

শেরপুরে রেষ্টুরেন্ট ও খাদ্য উৎপাদনকারী ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই ...
15/09/2026

শেরপুরে রেষ্টুরেন্ট ও খাদ্য উৎপাদনকারী ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি ও বিক্রি, লেবেল না থাকা এবং লাইসেন্স না নেওয়ার অভিযোগে রেষ্টুরেন্ট ও খাদ্য উৎপাদনকারী ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার ধুনট মোড় এবং বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে ছিলেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ধুনট মোড়ের হোটেল আখিমনিকে ৫০ হাজার টাকা এবং মা-মনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাসস্ট্যান্ড এলাকার শম্পা দধি ভান্ডারকে ১০ হাজার, চৈতি দধি ভান্ডারকে ২৫ হাজার এবং সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের সংশ্লিষ্ট আইনের ধারায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়। অভিযানে কোনো কোনো প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই তৈরি ও বিক্রির পাশাপাশি লেবেলবিহীন পণ্য বিক্রির অনিয়ম পাওয়া যায়। কয়েকটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্সও ছিল না।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সাত দিনের মধ্যে ত্রুটি-বিচ্যুতি সংশোধন এবং লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়।

12/09/2026
19/08/2026

#ডেইলিবগুড়াইনসাইডারনিউজপোস্ট

06/08/2026


#কপিরাইটডেইলিবগুড়াইনসাইডার

27/07/2026

#কবিরাজের_মাধ্যমে_হারানো_স্বর্ণ_উদ্ধার #মির্জাপুর_বীরগ্রাম_শেরপুর_বগুড়া #বগুড়াইনসাইডার

"ইউনিভার্সিটি অব বগুড়া" - এই নামে প্রাতিষ্ঠানিকতা পেল বগুড়া বিশ্ববিদ্যালয়।বগুড়া মহানগর: উত্তরবঙ্গের উদীয়মান উচ্চশিক্ষা প...
23/07/2026

"ইউনিভার্সিটি অব বগুড়া" - এই নামে প্রাতিষ্ঠানিকতা পেল বগুড়া বিশ্ববিদ্যালয়।

বগুড়া মহানগর: উত্তরবঙ্গের উদীয়মান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বগুড়া বিশ্ববিদ্যালয় এখন আইনগতভাবে "ইউনিভার্সিটি অব বগুড়া (University of Bogura)" নামে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬ গেজেট আকারে প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আইনগত ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে।

আইন অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ভাইস চ্যান্সেলর (ভিসি) বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী ও প্রধান একাডেমিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

বগুড়ার শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার নতুন কমিটি গঠনবগুড়ার শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার গভর্নিং বডির সভ...
30/06/2026

বগুড়ার শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার নতুন কমিটি গঠন

বগুড়ার শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শেরপুর সরকারি ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মো. আলী হাসান এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।

মঙ্গলবার (৩০ জুন) এ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি ও সদস্যকে স্বাগত জানানো হয়।

#ডেইলি_বগুড়া_ইনসাইডার
#শেরপুর_বগুড়া

Address

Rajshahi

Telephone

+8801706383943

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Bogura Insider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share