09/09/2026
জনদুর্ভোগ কমাতে আস-সবর মানব কল্যাণ সংস্থার উদ্যোগ ❤️
রাজশাহী মেডিকেল কলেজের পূর্ব পাশে কলাবাগান ফ্লাইওভার নির্মাণকাজের কারণে সংলগ্ন রাস্তাটির বিভিন্ন অংশের অবস্থা বেশ খারাপ হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির সময় পানি ও কাদার কারণে সাধারণ মানুষ, রোগী ও যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
জনসাধারণের এই দুর্ভোগ কিছুটা হলেও কমানোর লক্ষ্যে আস-সবর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ৪ ভ্যান ইটের রাবিশ দিয়ে রাস্তাটি সংস্কারের চেষ্টা করা হচ্ছে, যাতে পুনরায় বৃষ্টি হলে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ কিছুটা কমে।
এই মানবিক উদ্যোগের নির্দেশনা প্রদান করেন সংস্থার প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ মারুফ আল হাসান। তাঁর নির্দেশনায় সার্বক্ষণিক উপস্থিত থেকে কার্যক্রমটি বাস্তবায়ন করছেন সংস্থার সভাপতি মোঃ নাফিজ হোসাইন ও কোষাধ্যক্ষ নাদিম মোস্তফা।
আমাদের এই ছোট্ট প্রচেষ্টা হয়তো পুরো সমস্যার সমাধান নয়, তবে মানুষের দুর্ভোগ কমাতে আমাদের দায়িত্ববোধের একটি অংশ।