L STAR

L STAR রাজশাহী ও বাংলাদেশ এর সত্যনির্ভর তথ্য, বিনোদন, বিশ্বের দর্শনীয় স্থান ও খেলাধুলা নিয়ে আমাদের কার্যক্রম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের সং/ঘর্ষ, আ/হত কমপক্ষে ৫
26/08/2026

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের সং/ঘর্ষ, আ/হত কমপক্ষে ৫

26/08/2026

রাবির টিএসসিসিতে বসাকে কেন্দ্র করে ক্যামেস্ট্রি-ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের সং'ঘ'র্ষে ৫ জন আহত

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, নিহত ৯৫; নিখোঁজ শত শতনেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভূকম্পন ও ভূমিধ...
26/08/2026

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, নিহত ৯৫; নিখোঁজ শত শত

নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভূকম্পন ও ভূমিধসের ফলে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯৫ জনে দাঁড়িয়েছে। পানির তীব্র স্রোতে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট ভেসে গেছে। একই সঙ্গে অন্তত ২৮ জন পুলিশ সদস্যও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে বার্তা সংস্থা এএফপিকে জানান, এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভিডিও চিত্রে সীমান্তে বেশ কয়েকজন মানুষকে ভেসে যেতে দেখা গেছে। উভয় দেশের কর্তৃপক্ষই আরও ব্যাপক হতাহত ও বড় ধরনের ধ্বংসযজ্ঞের আশঙ্কা করছে।

আক্রান্ত তিব্বত সীমান্ত সংলগ্ন নেপালের এই এলাকাটিতে হঠাৎ ঢল নেমে আসার পর বিদেশি পর্যটকসহ অন্তত ৪০০ জনেরও বেশি মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

নেপাল পর্যটন বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, ভারতীয়, আমেরিকান ও ব্রিটিশ নাগরিকসহ অন্তত ৩৪১ জন বিদেশি নিখোঁজ রয়েছেন।

ট্রাভেল এজেন্সিগুলোর প্রাথমিক হিসেব অনুযায়ী ২৯১ জন বিদেশি ও ১০০ জন নেপালিসহ মোট ৩৯১ জন পর্যটক নিখোঁজ রয়েছেন, যাদের অবস্থান ও নিরাপত্তা যাচাইয়ে কাজ করছে কর্তৃপক্ষ।

নুওয়াকোট জেলার শিক্ষক সুমন চালিসে (৩৪) বন্যার পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, আমি নিজ চোখে পানির স্রোতে আট-নয়টি ট্রাকসহ ঘরবাড়ি ও মানুষকে ভেসে যেতে দেখেছি। দৃশ্যটি অত্যন্ত হৃদয়বিদারক ছিল, এর আগে এমন ভয়াবহ রূপ কখনও দেখিনি।

নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলাকারী দল পাঠিয়েছে নেপালি সেনাবাহিনী।

বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিপর্যয়ের কারণে নেপাল ইলেকট্রিসিটি অথরিটির জলবিদ্যুৎ ও সৌর কেন্দ্রসহ প্রায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি ব্যাহত হচ্ছে।

কাঠমান্ডুভিত্তিক ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট’-এর ভূ-তথ্য বিশ্লেষক সার্থক শ্রেষ্ঠা জানান, ধারণা করা হচ্ছে ভূমিকম্পের কারণে নেপাল অংশেই পাথর ও বরফের ধস নেমে ‘লেন্দে’ (লেন্দে খোলা) নদীর গতিপথ অবরুদ্ধ হয়ে পড়েছিল, যা পরবর্তীতে এই আকস্মিক বন্যার সৃষ্টি করে।

26/08/2026

নেপালে বন্যায় নিখোঁজ হাজারো মানুষ, বিদেশি পর্যটকই ৩ শতাধিক

বাঘার ফাতেমার বিশ্বজয়ের স্বপ্ন কী থেমে যাবে?বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে তোলার সুযোগ পেয়েছে রাজশাহীর বাঘা উপজেলার র...
26/08/2026

বাঘার ফাতেমার বিশ্বজয়ের স্বপ্ন কী থেমে যাবে?

বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে তোলার সুযোগ পেয়েছে রাজশাহীর বাঘা উপজেলার রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা রওনক। ইংলিশ অলিম্পিয়াড সেসন-৪ এর জুনিয়র ক্যাটাগরিতে দেশসেরা প্রতিযোগীদের পেছনে ফেলে সে ইংলিশ অলিম্পিয়াড গ্লোবাল ২০২৬ গ্ৰ্যান্ড ফাইনালে উত্তীর্ণ হয়েছে।

আগামী ১৭ থেকে ৩১ ডিসেম্বর সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ সরকার-অংশীদারিত্বের এই বৈশ্বিক আসর। ৬ মহাদেশের মেধাবীদের সাথে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ ফাতেমা সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে।

তবে ফাতেমার স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা অর্থ। আগামী ৩১ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য দরকার প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। বাঘার মনিগ্ৰাম ইউনিয়নের দেবোত্তর বিনোদপুর গ্ৰামের শিক্ষক দম্পতি রফিকুল ও আসমার কন্যা ফাতেমার পরিবারের সেই আর্থিক সক্ষমতা নেই।

ফাতেমার বাবা রফিকুল বলেন, মেয়ের সাফল্যে আমরা গর্বিত। কিন্তু এক সঙ্গে ৫ লাখ টাকা জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব। ঋণ পেতেও সময় লাগবে। বিশ্ব আসরে মেয়ের প্রতিদ্বন্দ্বিতা করার এই সুবর্ণ সুযোগ যেন টাকার অভাবে হাতছাড়া না হয়, সেজন্য তিনি তাঁর মেয়ের পাশে দাঁড়াতে সরকার, বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতা চেয়েছেন।

রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম বলেন, “আমাদের স্কুলের মেয়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে এর চেয়ে গর্বের কিছু নেই। বিত্তবানরা এগিয়ে এলে ফাতেমা দেশের জন্য গৌরব বয়ে আনতে পারবে।”

আর ফাতেমার বিশ্বাস, যদি তিনি এই আসরে যোগ দেওয়ার সুযোগ পান, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম উজ্জ্বল করেই ফিরবেন।

ফাতেমাকে সহযোগিতার জন্য যোগাযোগ-
বাবা: রফিকুল হাসান
বিকাশ: ০১৭৪৮৯৩৭৩২৬
ব্যাংক হিসাব: ৪৬০২৯৩৪০৫৬২৪২, সোনালী ব্যাংক, বাঘা শাখা, রাজশাহী।

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থারাজশাহী ২৬ আগষ্ট ২০২৬।রাজশাহীতে আমন ধান রোপণের প্রায় ৯০ শতাংশ ...
26/08/2026

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা

রাজশাহী ২৬ আগষ্ট ২০২৬।
রাজশাহীতে আমন ধান রোপণের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হওয়ায় নন-ইউরিয়া সারের চাহিদা এখন কমেছে; বিপরীতে আমন ধানে উপরি প্রয়োগের জন্য প্রয়োজনীয় ইউরিয়া সারের পর্যাপ্ত মজুত রয়েছে। জেলার গুদামগুলোতে বর্তমানে ২ হাজার ৪৬৯ মেট্রিক টন ইউরিয়া সার, অর্থাৎ ৪৯ হাজার ৩৮০ বস্তা মজুত আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, সারের সরবরাহ স্বাভাবিক রাখতে সেপ্টেম্বর মাসের বরাদ্দও ডিলারদের দেওয়া হয়েছে এবং কৃত্রিম সংকট, অবৈধ মজুত বা কালোবাজারির চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজশাহী নগরীর চৌদ্দপাই এলাকার সারের ডিলার মেসার্স মোসলেম মোল্লা এবং পবা উপজেলার কাটাখালীর সংসাদিপুর এলাকার ডিলার মেসার্স নাহার এন্টারপ্রাইজ পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। এ সময় তিনি ডিলারদের গুদামে সারের মজুত, সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমএ মান্নান।
সারের সরবরাহ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, চলতি আগস্ট মাসে রাজশাহীতে পর্যাপ্ত সার মজুত রয়েছে। ডিলারদের মাধ্যমে এসব সার কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। কৃষকদের চাহিদা বিবেচনায় আরও অতিরিক্ত সারের বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘আগামীকাল থেকেই ডিলাররা সেপ্টেম্বর মাসের নির্ধারিত সার উত্তোলন করতে পারবেন। ইতিমধ্যে ডিলারদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে সারের সরবরাহ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।’ জেলা প্রশাসক বলেন, ‘রাজশাহীতে ইতিমধ্যে প্রায় ৯০ শতাংশ আমন ধান রোপণ সম্পন্ন হয়েছে। ফলে নন-ইউরিয়া সারের চাহিদা এখন তেমন বেশি নেই। আমন ধানে উপরি প্রয়োগের জন্য ইউরিয়া সার প্রয়োজন। এ মুহূর্তে জেলায় ২ হাজার ৪৬৯ মেট্রিক টন ইউরিয়া সার মজুত রয়েছে।’
তিনি আরও বলেন, জেলার প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও ব্লক সুপারভাইজারদের প্রত্যক্ষ উপস্থিতিতে ডিলার পয়েন্ট থেকে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করা হচ্ছে। কোনো পর্যায়েই যাতে কৃষকেরা হয়রানি বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনতে বাধ্য না হন, সে বিষয়ে প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা নজরদারি করছেন। জেলা প্রশাসন কাজী শহিদুল ইসলাম বলেন, একজন ডিলার সরকারি বরাদ্দ থেকে কতটুকু সার উত্তোলন করেছেন, কতটুকু গুদামে মজুত রেখেছেন এবং দিন শেষে কতটুকু সার বিক্রি করেছেন—এর হিসাব প্রতিদিন উপজেলা কৃষি কর্মকর্তার কাছে জমা দিতে হবে। এর মাধ্যমে সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে।
তিনি বলেন, কালোবাজারি ও অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিজিল্যান্স টিমের অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে এ পর্যন্ত ১ হাজার ২৯৩ বস্তা সার উদ্ধার করা হয়েছে। অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে সারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে উপজেলাগুলোতে মোবাইল কোর্ট ও ভিজিল্যান্স টিমের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে সার মজুত, কালোবাজারি কিংবা নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

26/08/2026

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিতরাজশাহী ২৬ আগষ্ট ২০২৬।রাজশাহীতে উৎসবমুখর পরিবেশ ও যথাযথ মর্যাদায় ...
26/08/2026

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

রাজশাহী ২৬ আগষ্ট ২০২৬।
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশ ও যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ নিজেদের জীবনে ধারণ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।
এদিন সকাল থেকেই নগরীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল পৌনে ১১টায় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশাল এক ‘জশনে জুলুশ’ বা ধর্মীয় মিছিল। মিছিলটি চলার সময় রাজপথে ধ্বনিত হতে থাকে কুরআন তিলাওয়াত, সূরা পাঠ, হামদ ও নাত। প্রিয় নবীর শানে দরুদ শরীফ পাঠ শেষে বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে ধর্মপ্রাণ মানুষ নানা যানবাহনে চড়ে এই মিছিলে অংশ নেন।
পরবর্তীতে বেলা ১১টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে এক জমায়েত অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় দেশ ও জাতির উন্নতি-অগ্রগতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে মিছিলটি হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগার দিকে চলে যায়।
বিশেষ এই দিবসটি উপলক্ষে নগরীর কারাগার, এতিমখানা, হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে আয়োজন করা হয়েছে সূরা পাঠ ও হামদ-নাতসহ নানা প্রতিযোগিতা।

রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, ৯৬ মামলারাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন ও নিরাপদ চলাচল...
25/08/2026

রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, ৯৬ মামলা

রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা করা হয়েছে। একই সঙ্গে ৫৭টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
আরএমপি জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে চালক ও পথচারীদের সড়ক পরিবহন আইন মেনে চলার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

25/08/2026

রাজশাহীতে ''চিরকুট সিনেমার'' শুটিং নিয়ে কথা বলছেন অভিনেত্রী- আজিজুন মীম

Address

Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when L STAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share