Dainik Charghat

Dainik Charghat বিশ্ব মঞ্চে চারঘাটকে তুলে ধরার প্রত্যয়ে
https://dainikcharghat.com/

রাজশাহীর চারঘাট উপজেলা থেকে প্রকাশিত প্রথম কমিউনিটি পত্রিকা। বিশ্ব দরবারে চারঘাটকে তুলে ধরার চেষ্টায় নিয়োজিত।

নন্দনগাছী স্টেশনে দুই সপ্তাহের মধ্যে স্টেশন মাস্টার নিয়োগের আশ্বাস, ১৫ আগস্টের পর রেললাইন অবরোধের হুঁশিয়ারিস্টাফ রিপোর্ট...
26/07/2026

নন্দনগাছী স্টেশনে দুই সপ্তাহের মধ্যে স্টেশন মাস্টার নিয়োগের আশ্বাস, ১৫ আগস্টের পর রেললাইন অবরোধের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলওয়ে স্টেশনে আগামী দুই সপ্তাহের মধ্যে স্টেশন মাস্টার নিয়োগের আশ্বাস দিয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল প্রশাসন। তবে আগামী ১৫ আগস্টের মধ্যে স্টেশনটি পূর্ণাঙ্গভাবে সচল না হলে রেললাইন অবরোধসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে নন্দনগাছী রেলওয়ে স্টেশন সংস্কার আন্দোলন কমিটি।

রোববার (২৬ জুলাই) রাজশাহীতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম)-এর কার্যালয়ে আন্দোলনকারী প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক দীর্ঘ বৈঠকে এ আশ্বাস দেওয়া হয় বলে আন্দোলন কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নন্দনগাছী স্টেশন সচলের দাবিতে স্থানীয় জনগণ এক বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছে। এর আগে রেলওয়ে প্রশাসন স্টেশনটি সচল করতে দুই মাস সময় চেয়েছিল। সেই সময়সীমা গত ১৯ জুলাই শেষ হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আন্দোলনকারীরা অসন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে প্রতিনিধি দল স্টেশন মাস্টার না থাকায় যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ, ট্রেন চলাচলে সমস্যাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় জেনারেল ম্যানেজার আগামী দুই সপ্তাহের মধ্যে নন্দনগাছী স্টেশনে নতুন স্টেশন মাস্টার পদায়ন এবং স্টেশনটি পুনরায় চালুর প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন বলে দাবি করা হয়েছে।

তবে আন্দোলন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আশ্বাস বাস্তবায়নের জন্য আগামী ১৫ আগস্ট পর্যন্ত চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্টেশন মাস্টার নিয়োগ এবং স্টেশনে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু না হলে চারঘাট-নন্দনগাছী এলাকার জনগণকে সঙ্গে নিয়ে রেললাইন অবরোধসহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলন কমিটি স্থানীয় জনগণকে আন্দোলনের শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দাবি আদায়ে সবার সহযোগিতা কামনা করেছে।

22/07/2026

আরবি পড়ে বাড়ি ফেরার পথে তরুণীকে পাট ক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর চারঘাট উপজেলায় স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফেরার পথে ১৭ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বুধবার (২২ জুলাই) দুপুরে চারঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শ্রীখণ্ডী গ্রামের বাসিন্দা ওই তরুণী স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই গ্রামের এক যুবক কিছু একটা দেখানোর নাম করে তাকে পাশের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে আগে থেকে আরও দুই যুবক অপেক্ষা করছিল। তিনজন মিলে তরুণীকে পার্শ্ববর্তী নির্জন পাট ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

অভিযুক্তরা হলেন— উপজেলার শ্রীখন্ডী এলাকার আনোয়ার হোসেনর ছেলে লিমন ইসলাম (২২), জাহাঙ্গীর আলমের ছেলে শিটু আলম (১৮) এবং সাবিবুর রহমানের ছেলে শিবা রহমান (১৬)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর কিছুদিন আগে বাল্যবিবাহ হয়। তার স্বামী ঢাকায় পোশাক কারখানায় (গার্মেন্টস) কর্মরত থাকায় তিনি বর্তমানে শ্রীখণ্ডী গ্রামে নিজ মায়ের সাথেই বসবাস করছিলেন।

​ঘটনার পর ভুক্তভোগী বাড়িতে ফিরে স্বজনদের বিস্তারিত জানালে পরিবারের সদস্যরা বুধবার সকালে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চারঘাট থানায় এসে অভিযুক্ত ৩ জনের নাম উল্লেখ করে লিখিত এজাহার জমা দেন।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

11/07/2026

বিদেশগামী কর্মীদের দ্রুত ঋণসেবা নিশ্চিত করতে মাত্র ৩ কার্যদিবসের মধ্যে ঋণ প্রদান করবে প্রবাসী কল্যাণ ব্যাংক। এ ঋণ গ্রহণের জন্য কোনো ধরনের জামানত প্রয়োজন হবে না।

এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালক ও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম, এনডিসি।

11/07/2026

আর যাব না বেগুন তুলিতে’ গানে নাচ: ছাত্রীদের পরিবেশনা ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক

11/07/2026

চারঘাটে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দেব চন্দ্র দাসকে (২২) গ্রেফতার করেছে র‍্যাব-৫

শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত শ্রীদেব চন্দ্রের সর্বোচ্চ শাস্তির দাবিতে চারঘাটে মানববন্ধনস্টাফ রিপোর্টার, চারঘাট (রাজশাহী):র...
11/07/2026

শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত শ্রীদেব চন্দ্রের সর্বোচ্চ শাস্তির দাবিতে চারঘাটে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, চারঘাট (রাজশাহী):

রাজশাহীর চারঘাটে শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত শ্রীদেব চন্দ্রের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (১১ জুলাই) সকালে চারঘাট বড়াল ব্রিজের ওপর অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মামলা সূত্রে জানা যায়, গত ৯ জুলাই চারঘাট উপজেলার আরাজি সাদিপুর গ্রামের লক্ষণ চন্দ্রের ছেলে শ্রীদেব চন্দ্র (২২)-এর বিরুদ্ধে একই গ্রামের রতন চন্দ্র দাসের স্কুলপড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে র‍্যাব-৫, রাজশাহী তাকে আটক করে। বর্তমানে মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, শুক্রবার জুমার নামাজ শেষে চারঘাটের বিভিন্ন মসজিদে মুসল্লিরাও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, শিশু ধর্ষণের মতো অপরাধ রোধে দ্রুত বিচার নিশ্চিত করে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি কার্যকর করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংঘটিত না হয়।

06/07/2026

রাজশাহীর চারঘাট উপজেলায় জাতীয় পল্লি উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং পল্লি উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

📍স্থান: উপজেলা পরিষদ, চারঘাট, রাজশাহী

#চারঘাট #পল্লি_উন্নয়ন_দিবস২০২৬

চারঘাটে জাতীয় পল্লি উন্নয়ন দিবস-২০২৬ পালিতস্টাফ রিপোর্টার: "সমৃদ্ধ গ্রাম, উন্নত দেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চা...
06/07/2026

চারঘাটে জাতীয় পল্লি উন্নয়ন দিবস-২০২৬ পালিত

স্টাফ রিপোর্টার: "সমৃদ্ধ গ্রাম, উন্নত দেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাট উপজেলায় জাতীয় পল্লি উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লি উন্নয়ন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম এবং পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাওয়ার্দীন, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন এলাকা থেকে আগত পল্লি উন্নয়ন সমিতির সদস্যরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম ও শহরের সমন্বিত উন্নয়নে কাজ করেছিলেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গ্রামবাংলার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন পল্লি উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

জবির রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত চারঘাটের রূপ কুমার সরকারনিজস্ব প্রতিবেদক | চারঘাট, রাজশাহ...
05/07/2026

জবির রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত চারঘাটের রূপ কুমার সরকার

নিজস্ব প্রতিবেদক | চারঘাট, রাজশাহী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফয়সাল, আর সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন রাজশাহীর চারঘাট উপজেলার কৃতি শিক্ষার্থী রূপ কুমার সরকার।

রূপ কুমার সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং রাজশাহীর চারঘাট উপজেলার বাসিন্দা। তাঁর এই অর্জনে চারঘাট উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি শুভানুধ্যায়ী, সহপাঠী ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনেকে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রূপ কুমার সরকার বলেন, "আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। রাজশাহী জেলার শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।"

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা, নেতৃত্বের বিকাশ এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

05/07/2026

দেবিদ্বার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখছেন এমপি হাসনাত আবদুল্লাহ। এ সময় শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, দক্ষ নেতৃত্ব এবং শিক্ষার গুণগত উন্নয়নে প্রধান শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Address

Charghat Press Club
Rajshahi
6270

Telephone

+8801639260700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Charghat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dainik Charghat:

Shortcuts

Share