18/11/2025
আমার আইডিতে
বেশ কয়েকটি মৃত মানুষের আইডি আছে।
তাদের কাউকেই আমি আনফ্রেন্ড করতে পারিনি, ইচ্ছাও হয়নি কোনোদিন।
তাদের প্রোফাইলে মাঝে মাঝে যাই, দেখি সুন্দর সুন্দর ছবিগুলো,তাদের টাইপ করা কমেন্ট পড়ি—
কারো কারো আইডিতে দেখি— মৃত্যুর একদিন আগেও পোস্ট করা, হয়তো কারো সাথে কথা ও বলেছিলাম , হাসিখুশি ছিল সবটা..
তারপর হঠাৎই সব থেমে গেছে, কিন্তু তাদের সেই মুহূর্তগুলো আজও এই ভার্চুয়াল জগতে বেঁচে আছে।
যখন কারো উপর খুব রাগ হয়, খুব অভিমান জমে,তখন আমি ওই মৃত আইডিগুলো ঘুরি।
কয়েক মিনিটেই সব রাগ উধাও হয়ে যায়। বুকের মাঝে অসহ্য এক যন্ত্রণা অনুভব হয়। সহ্য করতে পারি না।
তাহলে এত রাগ, এত অভিমান করে কী লাভ ?
শেষমেশ সবাই চলে যাবো একদিন...🥲
থেকে যাবে শুধু কিছু ছবি, কিছু লেখা, আর কিছু অমলিন স্মৃতি 🩶
আসলেই চলে যেতে হবে বলেই আমরা এতো আয়োজন করে বেঁচে থাকি।