29/07/2026
এবার আইন, সরকার, পুলিশ — সবার দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালো Graphene OS! রিসেন্টলি খুবই ক্রেজি একটা স্টোরি ভাইরাল হয়েছে....
আমেরিকার আটলান্টার এক বাসিন্দার বিরুদ্ধে একটা অভিযোগ ছিলো আর সেই সূত্রপাত ধরে বিমান বন্দরে ফেডারেল এজেন্টরা তাকে আটকিয়ে দেয় এবং ফোনের পিন খুলে দিতে বলে।
ব্যক্তিটি আসল পিন না দিয়ে বরং এমন পিন প্রবেশ করায় যেটার মাধ্যমে ফোন নিজেই থেকেই সব ডেটা ইরেজ করে ফেলে। ব্যক্তিটি তার পিক্সেল ফোনে গ্রাফিন ওএস ব্যবহার করতো। গ্রাফিনওএস এ এমন ফিচার রয়েছে, আপনি Duress PIN ব্যবহার করতে পারবেন, যেটা দিলে ফোন আসলে আনলক না হয়ে উল্টে নিজে থেকে সব ডেটা মুছে ফেলবে মানে নিজেকে ফরম্যাট করে ফেলবে।
এবং এই ডেটা রিকোভার করাও সম্ভব না। আপাতত গ্রাফিনOS শুধু গুগল পিক্সেল ডিভাইসে কাজ করে। এটাকে দুনিয়ার সবচেয়ে সিকিউর মোবাইল অপারেটিং সিস্টেম ধরা হয়, যাতে গুগলের নাম ও নিশানা পর্যন্ত নাই। আপনাকে কেউ ট্র্যাক বা হ্যা/ক করতে পারবে না। ফোনের ডেটা একবার মুছে ফেললে সেটা ফিরিয়ে আনাও সম্ভব না।
তবে গ্রাফিনওএস ব্যবহার করা ১০০% বৈধ। এই প্রথম কোনো মোবাইল অপারেটিং সিস্টেমকে এমন কেসে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।
Graphene OS এর কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাফিন বৈধ একটা জিনিস এবং তারা কোনো ভাবেই এটার নিরাপত্তা লেভেল দূর্বল করবে না।
যদি গ্রাফিনওএস ব্যবহার করার জন্য ব্যক্তিটিকে দোষী বানানো হয়, তাহলে পুরো দুনিয়ায় প্রাইভেসির নতুন সংজ্ঞা লেখার প্রয়োজন পড়বে।