Bangladesh Weather Forecast & Analysis-BWFA

Bangladesh Weather Forecast & Analysis-BWFA Bangladesh Weather Forecast & Analysis (BWFA)
বাংলাদেশ আবহাওয়া পূর্বাভাস ও বিশ্লেষণ
-
নির্ভুল পূর্বাভাস, তথ্যভিত্তিক বিশ্লেষণ

🌦️ Bangladesh Weather Forecast & Analysis (BWFA)
-বাংলাদেশ আবহাওয়া পূর্বাভাস ও বিশ্লেষণ

বাংলাদেশের নির্ভরযোগ্য ও আপডেটেড আবহাওয়া তথ্যের একটি বিশ্বস্ত উৎস হলো BWFA। এখানে আপনি পাবেন দেশের প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রা, বৃষ্টিপাত, ঝড়-বৃষ্টি সতর্কতা এবং মৌসুমি আবহাওয়ার বিশ্লেষণ।

আমাদের লক্ষ্য হলো সঠিক ও সময়োপযোগী আবহাওয়া তথ্য প্রদান করে কৃষি, ভ্রমণ, দুর্যোগ প্রস্তুতি এবং দৈনন্দিন জীবনকে আরও নিরাপদ ও পরিকল্পিত করা।

📊 নিয়মিত আপডেট
🌧️ বৃষ্টিপাত ও ঝড় সতর্কতা
🌡️ তাপমাত্রা বিশ্লেষণ
🛰️ স্যাটেলাইট ও ডাটা-ভিত্তিক পূর্বাভাস
🌾 কৃষি ও মৌসুমি আবহাওয়া পরামর্শ

👉 সঠিক আবহাওয়ার খবর জানতে BWFA-কে অনুসরণ করুন এবং আপডেটেড থাকুন সবসময়।
-
মিঠুন কুমার, আবহাওয়াবিদ ও সায়েন্টিস্ট (রিমোট সেন্সিং এন্ড অ্যাস্ট্রোফিজিক্স)।

🌧️ মৌসুমি বৃষ্টিপাতের দীর্ঘমেয়াদী পূর্বাভাস📅 জুলাই–আগস্ট–সেপ্টেম্বর ২০২৬আবহাওয়ার দীর্ঘমেয়াদী তথ্য-উপাত্ত ও জলবায়ুগত বিশ্...
23/07/2026

🌧️ মৌসুমি বৃষ্টিপাতের দীর্ঘমেয়াদী পূর্বাভাস

📅 জুলাই–আগস্ট–সেপ্টেম্বর ২০২৬

আবহাওয়ার দীর্ঘমেয়াদী তথ্য-উপাত্ত ও জলবায়ুগত বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের জুলাই–আগস্ট–সেপ্টেম্বর মৌসুমে বাংলাদেশের কয়েকটি অঞ্চলে স্বাভাবিক গড় বৃষ্টিপাতের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

🌧️ যেসব অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:

১) খুলনা বিভাগের জেলাসমূহ
২) রাজশাহী বিভাগের জেলাসমূহ
৩) পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ

🌧️ একই সময়ে খুলনা ও রাজশাহী বিভাগের পশ্চিমে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের জেলাসমূহেও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে।

⚠️ স্বাভাবিকের তুলনায় অধিক বৃষ্টিপাতের ফলে নিম্নাঞ্চলে স্থানীয় জলাবদ্ধতা, নদ-নদীর জলের স্তর বৃদ্ধি এবং কিছু এলাকায় কৃষি কার্যক্রমে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আমন ধান বন্যার জলে ডুবে থাকতে পারে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে ভারি বৃষ্টির সময় পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।

📡 মৌসুমি আবহাওয়ার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। নতুন তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী হালনাগাদ পূর্বাভাস প্রকাশ করা হবে।

#আবহাওয়া #বাংলাদেশ

🌦️ আবহাওয়ার পূর্বাভাস📅 সময়কাল: ২২ জুলাই – ২৮ জুলাই ২০২৬আবহাওয়ার সর্বশেষ তথ্য-উপাত্ত ও বিশ্লেষণ অনুযায়ী, আজ ২২ জুলাই থেকে...
22/07/2026

🌦️ আবহাওয়ার পূর্বাভাস

📅 সময়কাল: ২২ জুলাই – ২৮ জুলাই ২০২৬

আবহাওয়ার সর্বশেষ তথ্য-উপাত্ত ও বিশ্লেষণ অনুযায়ী, আজ ২২ জুলাই থেকে আগামী ২৮ জুলাই ২০২৬ পর্যন্ত সময়ে সারাদেশের বৃষ্টিপাতের পরিমাণ বর্ষাকালের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের তুলনায় কিছুটা কম থাকতে পারে।

🌧️ ২২ জুলাই থেকে ২৪ জুলাই ২০২৬ সময়কালে চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালী জেলার কিছু কিছু এলাকায় ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

🌤️ দেশের অন্যান্য অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকার সম্ভাবনা রয়েছে।

⚠️ বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে আমন ধান রোপণের কার্যক্রম চলমান। এ সময়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে সেচনির্ভর এলাকায় কৃষিকাজে প্রভাব পড়তে পারে। অন্যদিকে, চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালী জেলার ভারি বর্ষণপ্রবণ এলাকাগুলোতে স্থানীয়ভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।

📡 আবহাওয়ার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ পূর্বাভাস প্রকাশ করা হবে।

19/07/2026

আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস (১৯ জুলাই ২০২৬ থেকে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত)

17/07/2026

⛈ আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস (ভারি বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসের সম্ভাবনা}

📅 পূর্বাভাসের সময়কাল: ১৯ জুলাই – ২৫ জুলাই ২০২৬

আবহাওয়ার সর্বশেষ তথ্য-উপাত্ত ও বিশ্লেষণ অনুযায়ী আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

🌧️ ১৯–২১ জুলাই ২০২৬

রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের জেলাসমূহের অনেক জায়গায় ভারি বৃষ্টিপাত হতে পারে।

ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকায়ও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

🌧️ ২১–২৫ জুলাই ২০২৬

চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের অধিকাংশ এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অতিভারি বর্ষণ হতে পারে।

⚠️ সম্ভাব্য প্রভাব

চট্টগ্রাম অঞ্চলে অতিভারি বর্ষণের ফলে বন্যা, আকস্মিক জলাবদ্ধতা এবং নদ-নদীর জল বৃদ্ধি পেতে পারে।

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার করা জরুরী।

📡 আবহাওয়ার পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তনশীল। সর্বশেষ তথ্যের ভিত্তিতে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ পূর্বাভাস প্রকাশ করা হবে।

17/07/2026

২০২৬ সালের এপ্রিল মাসে সুপার টাইফুন সিনলাকু দ্রুত শক্তিশালী হয়ে ক্যাটাগরি ২ থেকে ক্যাটাগরি ৫-এ পরিণত হওয়ার সময় পৃথিবীর উপরের বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলীয় মহাকর্ষীয় তরঙ্গ (Atmospheric Gravity Waves) সৃষ্টি করে। NOAA-20 উপগ্রহের রাতের চিত্রে এই তরঙ্গগুলো এয়ারগ্লোর (Airglow) মাধ্যমে স্পষ্টভাবে ধরা পড়ে, যা দেখতে জলে সৃষ্ট ঢেউয়ের মতো (সংযুক্ত ছবি)। বিজ্ঞানীদের মতে, ঘূর্ণিঝড়ের আইওয়াল অঞ্চলে সুপ্ত তাপের মুক্তি থেকে সৃষ্ট শক্তিশালী সংবহন ও বিশাল কিউমুলোনিম্বাস মেঘ বা "হট টাওয়ার" এই তরঙ্গগুলোর উৎপত্তি ঘটায়, যা ট্রপোস্ফিয়ার পেরিয়ে স্ট্রাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার পর্যন্ত ছড়িয়ে পড়ে। অতীতের গবেষণাও দেখায়, এ ধরনের মহাকর্ষীয় তরঙ্গ সাধারণত তখনই দেখা যায়, যখন কোনো ক্রান্তীয় ঘূর্ণিঝড় দ্রুত শক্তিশালী হওয়ার পর্যায়ে থাকে।

17/07/2026

আজ ১৭ জুলাই, ২০২৬ দুপুর ১ টা থেকে রাত ১২ টার মধ্যে চট্রগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের জেলাসমূহের দু'এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে। এই সময়ে সিলেট, বগুড়া ও পঞ্চগড় জেলার কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে।

16/07/2026

উত্তরপশ্চিম ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও পশ্চিম বাংলা উপকূল এলাকায় একটি লঘুচাপ বলয় অবস্থান করছে। সারাদেশের সমূদ্রবন্দর সমূহকে তিন (৩) স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

15/07/2026

🌦️ আবহাওয়া ও কৃষি পরিস্থিতি বিষয়ক বিশেষ পূর্বাভাস

আবহাওয়ার সর্বশেষ তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যাচ্ছে যে, আগামীকাল থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে। এর ফলে রোদের তীব্রতা বৃদ্ধি এবং ভ্যাপসা গরমের অনুভূতি বাড়তে পারে।

🌧️ ১৯–২২ জুলাই ২০২৬ সময়কালে দেশের উপকূলীয় অঞ্চলের কিছু এলাকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, দেশের অন্যান্য অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

📉 এছাড়া, ২২ জুলাই থেকে ২৮ জুলাই ২০২৬ সময়কালে দেশের সামগ্রিক বৃষ্টিপাত স্বাভাবিক গড় বৃষ্টিপাতের নিচে নেমে যেতে পারে।

🌾 কৃষি পরিস্থিতি:

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে আমন ধান রোপণের কাজ চলমান রয়েছে। এই সময়ে পর্যাপ্ত বৃষ্টিপাত কৃষি কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে অনেক এলাকায় ধানের চারা রোপণ, জমি প্রস্তুতকরণ এবং সেচ ব্যবস্থাপনার ওপর চাপ বৃদ্ধি পেতে পারে। ফলে কৃষকদের প্রয়োজন অনুযায়ী বিকল্প সেচ ব্যবস্থার প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

📡 আবহাওয়ার নিয়ামকসমূহ পরিবর্তনশীল। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে।

15/07/2026

আজ ১৫ জুলাই, ২০২৬ দুপুর ১২ টা থেকে রাত ১২ টার মধ্যে খুলনা, ঢাকা, রাজশাহী, সিলেট, ও চট্রগ্রাম বিভাগের জেলাসমূহের দু'এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

এই সময়ের সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আজ সারাদেশে রোদের বেশ তীব্রতা থাকতে পারে এবং প্রচন্ড ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

14/07/2026

আজ দিবাগত রাত ১২ টা থেকে আগামীকাল দুপুর ১২ টার মধ্যে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও পার্বত্য চট্রগ্রামের জেলাসমূহের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Weather Forecast & Analysis-BWFA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share