Nature Bit

Nature Bit ~working woman
~works at government service (DGNM)
~Fiana's mamma
~ রাব্বাতুল বাইত ~কুররাতুল আউয়ুব

ড্রেস অর্ডারের_নিয়ম �
প্রথমে ড্রেস এর ছবি টি দিন স্ক্রীন শট নিয়ে
পেইজের মেসেঞ্জার এ মেসেজ দিন।

� #ডেলিভারী পদ্ধতিঃ
�সারাদেশে ডেলিভারী চার্জ 150৳(কুরিয়ার খরচ বিকাশে অগ্রিম প্রদান করতে হবে)

01/09/2026

With Ayesha Zahan Sonia – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉

আমি কারো সাথে যতটা খারাপ আচরণ করবো, প্রকৃতিও আমাকে ততটাই ফিরিয়ে দিবে কিন্তু উল্টোটাও তো হতে পারে,,, আমি যতটা মানুষকে ভাল...
31/08/2026

আমি কারো সাথে যতটা খারাপ আচরণ করবো, প্রকৃতিও আমাকে ততটাই ফিরিয়ে দিবে কিন্তু উল্টোটাও তো হতে পারে,,, আমি যতটা মানুষকে ভালেবাসবো, প্রকৃতি আমাকে কয়েকগুণ বেশি ফিরিয়ে দিবে,,,,আমি বেশিরভাগ সময়ই রক্তের সম্পর্কের বাইরের সম্পর্কগুলোকে প্রায়োরিটি দিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমিও অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, একটা অচেনা শহরে এসে বসবাস শুরু করেছিলাম ৩ বছর পূর্বে কিন্তু বর্তমান সময়ে এসে একবারও মনে হয়না, এটা আমার জন্য অচেনা,,,এতো মানুষের ভালোবাসা আর আন্তরিকতা পেয়েছি, শুকরিয়া আল্লাহর প্রতি আর কৃতজ্ঞতা সেই সকল ভালোবাসার মানুষদের প্রতি। শুভ রাত্রি।

Nature Bit

কেক যখন ইমপারফেক্ট  হয়, তখন এটা পিঠার মতোই দেখায় তবে কেক কিন্তু ইংরেজি শব্দ, একে বাংলাতে  পিঠাই বলে। হোক কেক কিংবা পিঠা ...
30/08/2026

কেক যখন ইমপারফেক্ট হয়, তখন এটা পিঠার মতোই দেখায় তবে কেক কিন্তু ইংরেজি শব্দ, একে বাংলাতে পিঠাই বলে। হোক কেক কিংবা পিঠা আমার সোনামণি এটা পেয়েই খুশি। শুভ রাত্রি সবাইকে।

Nature Bit

শুভ সকাল 🌷🥀
30/08/2026

শুভ সকাল 🌷🥀

রিজিক অনেক বড় একটা সত্য।জুবিন স্যান্ডউইচ অনেক পছন্দ করে। আমি প্রায়ই অফিস থেকে ফেরার সময় অফিস রেস্টুরেন্ট থেকে ওর জন্য স্...
29/08/2026

রিজিক অনেক বড় একটা সত্য।
জুবিন স্যান্ডউইচ অনেক পছন্দ করে। আমি প্রায়ই অফিস থেকে ফেরার সময় অফিস রেস্টুরেন্ট থেকে ওর জন্য স্যান্ডউইচ কিনে নিয়ে ফিরি। এক অর্ডারে ২ পিস দেয়।
সেদিনও এমন কিনলাম।
ওকে ডে কেয়ার থেকে নিয়ে বললাম - জুবিন তোমার জন্য সারপ্রাইজ আছে।
ও বলল - হুম স্যান্ডউইচ।
ও জানে এটা ওর জন্য সারপ্রাইজ টাইপ ব্যাপার।

বাসায় ফেরার সময় যখন রিক্সায় উঠলাম তখন সারা রাস্তা সে এই নিয়েই প্যাচাল পারলো। ইয়াম ইয়াম করে খাবে। হ্যান ত্যান।

আমারো খুধা লাগছিলো।
ভাবলাম বাসায় গিয়ে একটা ওকে দিবো আরেকটা আমি খাবো।

কিন্তু বাসার সামনে যখন রিক্সা থেকে নামলাম সে রিক্সচালক কে ভাড়া দেওয়ার সময় (সব সময় ও ই ভাড়া দেয় আমার থেকে নিয়ে ) সে বলে - মামাকে স্যান্ডউইচ দেও।
আর এটা বারবার বলতেছে।
আমি তো এড়িয়ে যাওয়ার ট্রাই করছিলাম।
রিক্সাচালকও বলতেছে - না মামা আমি খাবো না।
কিন্তু জুবিন নাছোড়বান্দাকে যতটা শান্ত মনে হয় আসলে সে ততটাও না। তার বায়না কমপ্লিট না হওয়া পর্যন্ত খেমটা লাইগা থাকে।
বাধ্য হয়ে ব্যাগ থেকে এক পিস স্যান্ডউইচ বের করে দিলাম।
উনি তো নিবেই না।
আর জুবিন তাকে না দিয়ে রিক্সা থেকে নামবে না।
অবশেষে আমিই বললাম - নেও ভাই নাইলে ও বাসায় যাবেনা।
সে নিলো।
জুবিন এরপরই রিক্সা থেকে নামলো।
বাসায় ফিরলাম।

ওকে স্যান্ডউইচ দিলাম। ও খাওয়া শুরু করলো।
আমি ভাবলাম ডিম সিদ্ধ করে খাই। যেহেতু অনেক খুধা লাগছিলো। এমন সময় অফিসের এক কলিগ ফোন দিয়ে বলল - আপা আপনি মনে হয় ডেস্কে ছিলেন না। আমার নতুন এক জায়গায় চাকরি হইছে। দেখা করতে আসছিলাম। আপনে ছিলেন না। আপনার ভ্যানিটি ব্যাগে এ টিস্যুতে প্যাচানো এক পিস কেক আর স্যান্ডউইচ পাবেন। ট্রিট দিলাম।

আমি ফোনে কথা বলা অবস্থায় ব্যাগ খুলে দেখি আসলেও তাই।
টিস্যু দিয়ে প্যাচানো ছিলো তাই খেয়াল করি নাই।
কেকটা জুবিনের বাপের জন্য রেখে আমি স্যান্ডউইচ টা খেলাম।
আলহামদুলিল্লাহ।

তার চেয়েও ইন্টারেস্টিং ব্যাপার হলো আজকে ঐ ভাইয়ের রিক্সায় করে বাসায় ফিরেছি আর উনি ভাড়া নিবে না। না মানে না ই।
বলে আপনি যেদিন আমার রিক্সায় আসবেন ভাড়া সাধবেন না।
অনেক কষ্টে তাকে রাজি করিয়ে ভাড়া দিয়েছি জুবিনকে দিয়ে।

কি আশ্চর্যের ব্যাপার - যার যার রিজিক সে সে পাইলো। আমি মাঝখান থেকে অপরিচিত একজনের কাছে প্ৰিয় হয়ে গেলাম।
আলহামদুলিল্লাহ।

©

যখন যা খেতে মন চায়, অনলাইনে অর্ডার করতে না করতেই কিছুক্ষণের মধ্যে হাতে পৌছানোর যে ব্যাপারটা,সত্যিই অসাধারণ। Budget cafe ...
28/08/2026

যখন যা খেতে মন চায়, অনলাইনে অর্ডার করতে না করতেই কিছুক্ষণের মধ্যে হাতে পৌছানোর যে ব্যাপারটা,সত্যিই অসাধারণ। Budget cafe এর কম্বোটি প্রাইস হিসেবে ভালোই ছিল,,,,

27/08/2026

Good afternoon 🌷🥀
Samusa

Nature Bit

✨ ৯০-এর দশকের সেই চিকচিক মেহেদি ✨৯০-এর দশকের বউদের হাতে দেওয়া সেই চিকচিক গ্লিটার মেহেদি কার কার মনে আছে? সত্যি বলতে, তখন...
26/08/2026

✨ ৯০-এর দশকের সেই চিকচিক মেহেদি ✨

৯০-এর দশকের বউদের হাতে দেওয়া সেই চিকচিক গ্লিটার মেহেদি কার কার মনে আছে?

সত্যি বলতে, তখন ওই গন্ধটাও খুব ভালো লাগত।
বউদের হাতে লাগানো মেহেদি শুকানোর পর ছোট ছোট গ্লিটারগুলো ঝিলমিল করত,

, হঠাৎ করে এই গ্লিটারগুলো কোথায় যেন হারিয়ে গেল
একসময় দেখলাম আর কোথাও নেই।
যেন আমাদের ছোটবেলার সঙ্গে এটাও হারিয়ে গেছে।

এখনকার মেহেদিতে কত সুন্দর ডিজাইন, কত কিছু এসেছে… কিন্তু ওই সময়ের এই ছোট ছোট গ্লিটার দেওয়া মেহেদিটার মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য ছিল।

#৯০এরদশক #চিকচিকমেহেদি

কোন ডিজাইনটা বেশি সুন্দর!  মতামত আশা করছি!Nature Bit
25/08/2026

কোন ডিজাইনটা বেশি সুন্দর! মতামত আশা করছি!

Nature Bit

একটু পরিশ্রম আর খানিকটা সময় ব্যয় হয়েছে, কিন্তু স্বাস্থ্য, মণ, পকেট সবাই তৃপ্ত। প্রথমবারের প্রচেষ্টায় রিভিউ এসেছে হোটেলের...
24/08/2026

একটু পরিশ্রম আর খানিকটা সময় ব্যয় হয়েছে, কিন্তু স্বাস্থ্য, মণ, পকেট সবাই তৃপ্ত। প্রথমবারের প্রচেষ্টায় রিভিউ এসেছে হোটেলের চেয়ে টেস্টি, আর কি চায়!!!
যাই হোক, ছবিতে সিংগারা পরিবার মা-বাবা, ছানাপোনা। ইচ্ছা ছিল সবগুলোই মিনি সাইজ পাবে, ধৈর্যের অভাবে বাকিগুলো ম্যাচুরিটি পেয়ে গেছে। মজার বিষয় আমার ছানা (ফিয়ানা) না বুঝেই অনেক আনন্দিত হাতে সিংগারা পেয়ে তাও আবার আম্মুর বানানো🥰।
কষ্ট করে ক্যাপশন পড়ার জন্য একটা ধন্যবাদ আপনার প্রাপ্য। শুভ রাত্রি।

Nature Bit

Address

Rajshahi

Telephone

+8801332050946

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nature Bit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nature Bit:

Shortcuts

Share