26/03/2026
আজ ২৬শে মার্চ।
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার অবিস্মরণীয় ঘোষণা দেওয়া সেই মহানায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) কে। যাঁর একটি দৃপ্ত ঘোষণায় দিশেহারা জাতি সেদিন ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির চূড়ান্ত সংগ্রামে।
যে স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই লাল-সবুজ পতাকাকে রক্ষা করতে আজীবন লড়াই করেছেন আপসহীন নেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়া। দীর্ঘ জুলুম, নির্যাতন আর স্বৈরশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে তাঁর আপসহীন সংগ্রাম আর অটুট মনোবলই আজ আমাদের মুক্ত ও স্বাধীন শ্বাস নেওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
অন্ধকার পেরিয়ে আজ এক নতুন সোনালী অধ্যায়ের সূচনা।
জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা বর্তমান বিএনপি সরকারের অধীনে বাংলাদেশ আজ এক নতুন যুগে প্রবেশ করেছে। তারুণ্যের অহংকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে দেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। অর্থনীতি, প্রযুক্তি আর কাঠামোগত উন্নয়নের পাশাপাশি দেশে আজ ফিরে এসেছে মানুষের লুণ্ঠিত ভোটাধিকার, বাকস্বাধীনতা এবং আইনের শাসন। তাঁর প্রজ্ঞাবান নেতৃত্বই প্রমাণ করছে, আগামীর বাংলাদেশ একটি স্বনির্ভর, উন্নত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে আজ আমাদের দৃঢ় শপথ হোক-শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে, দেশনেত্রীর প্রেরণায় এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নমুখী হাতকে আরও শক্তিশালী করে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলার।
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
সবার আগে বাংলাদেশ । বাংলাদেশ জিন্দাবাদ।