26/07/2026
জীবনটা বেলা শেষের এই অবেলায় ?..…....................…
বানের পানিতে কচুরিপানা যেমন ভেসে ভেসে এসে অচেনা বদ্ধ জায়গায় আটকায়।
ঠিক তেমনি আজ জীবনটা বেলাশেষের এই অবেলায় এসে দাঁড়িয়েছে ,
এ জীবনে কোন প্রাপ্তির সম্ভাবনা নেই। হতাশাগ্রস্ত , ভগ্ন এ হৃদয়ে শান্তির কোনো আশা নেই।
আবেগ তাড়িত মনে আর কঠিন পরিস্থিতির চাপে ,
জীবনের সোনালী মুহূর্তে ,
অতি ভদ্রতার মুখোশপড়া বনি আদমদের বিশ্বাস করেছিলাম।
গন্তব্যহীন কাটাযুক্ত পথটাকে নিজের পথ মনে করে হেঁটেছি।
মূল্যবান সময় তো অনেক চলে গেছে জীবন খাতা থেকে।
তাই ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছি প্রতিনিয়ত।
আজ ক্লান্ত দেহে ঝাপসা চোখে পেছনে ফেলে আসা দীর্ঘ আঁকাবাঁকা রাস্তাটার দিকে ফিরে তাকাচ্ছি।
জীবনের এই কঠিন পর্যায়ে এসে আজ বুকের ভেতরটা এক অদ্ভুত অজানা শূন্যতায় হাহাকার করছে প্রতিনিয়ত।
ফেলে আসা জীবনের দীর্ঘ সফরের অপ্রত্যাশিত কঠিন ভুলের মাশুল এ ছোট জীবনে শোধ হবে না কখনো।