14/03/2026
রিয়া কি?
ফুটা বালটিতে যেমন পানি রেখে লাভ নেই।
১. নামায শেষ করে উঠে যাওয়ার সময় মেহমান চলে এসেছে। এজন্য মেহমান প্রবেশ করা পর্যন্ত জায়নামাজে বসে থাকলাম। নামায যে পড়তেছি মেহমান দেখুক! এটি ই রিয়া।।।।
২. কেউ জিজ্ঞেস করলো-আপনি কি করছেন???
নামায পড়ে উঠে এখন রান্না করতেছি। এখানে শুধু রান্না করার কথা বললেই হতো, সাথে -নামায পড়ে উঠে" কথাটি জুড়ে দিয়ে অতি সুক্ষভাবে নামাযকে প্রচারে নিয়ে আসা হল। এটি ই রিয়া।
৩. ফজরে যে নামায পড়তে উঠলাম কিন্তু কেউ জানলো না, তাই সেটা মানুষকে জানানোর জন্য দিলাম ফেসবুকে একটা পোস্ট, লিখলাম : "সবাই নামায পড়তে উঠুন।।।" আমি জানি আমার এই পোস্টে কারো ঘুম ভাংগবেনা,তাও দিলাম। নামাযের ব্যাপারটা সবাইকে জানাতেই হবে। এটি ই রিয়া।
৪. নফল রোজা রেখে দুপুরে বন্ধুর সাথে চ্যাট করছি, হঠাৎ তাকে জিজ্ঞেস করেছি,ভাত খেয়েছিস কিনা? অথচ আজীবন তার ভাতের খবর নেয়নি, সে হ্যাঁ/না উত্তরের সাথে যে "তুই খেয়েছিস? " না দোস্ত রোজা রেখেছি বলে।।। রোজার প্রচার করে দিলাম, এটি ই রিয়া।
৫. বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় মজার ছলেই টেকনিকে বলে দিলাম, তুই বেটা কিপটা, কিছুই দান করিস না। প্রতিউত্তরে, "তুই কি দান করে উল্টিয়ে ফেলছিস? সাথে সাথেই দিয়ে দিলাম আমার দানের লিস্ট, সম্পূর্ণ ডিটেল সহকারে। এইটি রিয়া।
৭. আলোচনার মাঝে এক বন্ধু জিজ্ঞেস করলো এবার রমজানে কে কি আমল করেছো?? গর্ব করে কেউ বল্লো আমি প্রতি বছর দু খতম কুরআন পড়ি, কেউ বল্লো আমি ছোটো বেলা থেকেই ৩০ টা রোজাই রাখি, কেউ বললো আমি ইফতার পার্টি করে অনেক ইয়াতিমদের খাইয়ে দিয়েছি! এইটি রিয়া।
আল্লাহ পাক আমাদের সবাইকে এসব লোক দেখানো ইবাদত করার থেকে দূরে থাকার তাওফিক দান করুন!
-আমিন!