Freelancers' Guide Rajshahi

Freelancers' Guide Rajshahi একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে সকল টিপস্ পাবেন এখানে।

Claude: এজেন্টিক AI এর মূল রূপকারবিসমিল্লাহির-রহমানীর-রহীম। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। পুরো পৃথিবীতে AI শুরু করলো ChatG...
12/05/2026

Claude: এজেন্টিক AI এর মূল রূপকার

বিসমিল্লাহির-রহমানীর-রহীম।

ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। পুরো পৃথিবীতে AI শুরু করলো ChatGPT, হইচই হলো ChatGPT-কে নিয়ে, কিন্তু হঠাৎ করে Claude কীভাবে ঘটনার কেন্দ্রবিন্দুতে চলে আসল?

আর Google বা Amazon কেন নতুন করে আর সব কোম্পানিকে বাদ দিয়ে আবার বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করতে উঠেপড়ে লাগলো Claude-এ?

অদ্ভুত হলেও ডটগুলো আসলে কানেক্টেড। কীভাবে কানেক্টেড, সেই কানেকশনটা বুঝলে আমরা হয়তো আমাদের এজেন্টিক রেভুলেশন-এর যে মূল ঘটনা প্রবাহ, সেটা বুঝে ফেলতে পারবো, ইন শা আল্লাহ।

আর এই লেখার মাধ্যমে আমি আপনাদের আরেকটা জিনিস কনভিন্স করার চেষ্টা করবো, সেটা হচ্ছে এজেন্টিক AI-এর টিপিং পয়েন্ট কেন আসলে পার হয়ে গেছে। এবং কেন আপনার আমার কাছে যত কম্পিউটার আছে, সেগুলোকে আমাদের আগের চাইতে অনেক বেশি যত্ন নেয়া শুরু করা উচিত। নিজের কাছে থাকা পুরনো কম্পিউটার ভুলেও সেল না করা এবং পারলে যতটা পারা যায় ডিভাইস স্টক করে রাখা।

কারণ খুব শীঘ্রই আপনার, আমার, বাংলাদেশ এবং পুরো পৃথিবীর যত কম্পিউটার আছে, সেগুলো একেকটা Silicon Valley C-level executive-এর বুদ্ধিমত্তা নিয়ে আমাদের সবার বিভিন্ন ধরনের কাজ ২৪ ঘণ্টা ধরে পুরোপুরি অটোমেটেড ওয়ে-তে মাল্টিটাস্কিং করতে থাকবে, প্রসেসিং পাওয়ার এবং RAM-এর লেভেল অনুযায়ী।

চলেন আমরা ধাপে ধাপে বোঝা শুরু করি।

আমার এর আগের পোস্টে আমি AI শিল্প বিপ্লবের যে পিকচারটা আঁকার চেষ্টা করেছিলাম ৪-৫ মাস আগে, সেখানে বলেছিলাম Sam Altman-এর প্রপোজড AI রেভুলেশন-এর ৫ ধাপের মধ্যে ৩য় ধাপে আমরা আছি। মানে AI শুধু চ্যাট করার মধ্যে সীমাবদ্ধ না। এখন কাজও করে দিচ্ছে। এজেন্টিক সিস্টেম আসা শুরু করছে। (লিঙ্ক কমেন্টে)

৪র্থ ধাপে ছিল অর্গানাইজেশনাল AI, যেখানে একটা AI নিজে একটা পুরো কোম্পানির কাজ করবে।

Claude ডেস্কটপ অ্যাপ-এর মাধ্যমে আমরা সেই স্টেপ-এ প্রবেশ করছি। মানে একটা কমন AI, আপনার, আমার কিংবা একটা বিজনেস-এর হয়ে সমস্ত কাজ করা শুরু করছে।

যেমন Claude-কে বললে ইন্টারনেটে ডিপ রিসার্চ করে একটা প্রেজেন্টেশন বানিয়ে দিচ্ছে ৩০ পাতার।

কিংবা একটা কম্পিউটারের C Drive থেকে জটিল Excel ফাইলের মাল্টিপল ট্যাব-এর মাল্টিপল ক্যালকুলেশন করে একটা ভিজুয়ালাইজেশন সেভ করতেছে D Drive-এ।

কিংবা Claude cowork schedule-এর মাধ্যমে প্রতিদিন আপনার বা আমার মেইল পড়ে সেটার সামারি দিতেছে।

আর কাকে কী রিপ্লাই করা লাগবে সেটার ড্রাফটও রেডি করে রাখতেছে আগের দেয়া ইন্সট্রাকশন ফলো করে।

শুনতে আশ্চর্য শোনালেও দিস ইজ অনলি দ্য বিগিনিং।

Claude-এর একটা ফিচার হচ্ছে Stay Awake। মানে এই ফিচার অন করে রাখলে আপনার হয়ে ২৪ ঘণ্টা অটোমেটেড ওয়ে-তে কাজ করতে থাকবে, টোকেন লিমিট হওয়ার আগ পর্যন্ত।

বড় বড় কোম্পানি এবং আর্লি অ্যাডপ্টার-রা অলরেডি একেকটা সিঙ্গেল কম্পিউটার-কে ফুল-টাইম এক্সিকিউটিভ হিসেবে কাজ করানো শুরু করছে।

ইভেন আমার নিজেরই এরকম সেটআপ করা আছে।

আমার Meta ad manager-এর প্রতিদিন ক্যাম্পেইন খরচ আর আমার সাইট-এর ব্যাকএন্ড-এর অর্ডার ক্যালকুলেশন করে Claude প্রতিদিন আমাকে একটা রিপোর্ট দেয়।

আজকে লাভ হলো না লস হলো।

কত লাভ।

কিংবা কত লস।

আবার একটা স্কেজুয়েলড টাস্ক আছে, প্রতিটা ক্যাম্পেইন-এর পাস্ট ডাটা অ্যানালাইসিস করে আমাকে সাজেশন দেয় কী টুডু।

ইভেন আমি যদি পারমিশন দেই, ক্যাম্পেইন অন করা অফ করাও অটো করে।

Claude এই এজেন্টিক রেস-এ অন্যান্য ফাউন্ডেশনাল মডেল বিল্ডার কোম্পানি যেমন Gemini, Grok, Manus আর মূলত ChatGPT-কে কীভাবে হারালো, এটা একটা দারুণ বিজনেস লেসন।

এই শতকের AI বিপ্লবের সূত্রপাতের ঘটনা কিন্তু আসলে সব এক জায়গায়।

Google-এর সেমিনাল পেপার "Attention Is All You Need"-এর উপর ভর করে OpenAI-এর একটা টিম বানায় ChatGPT।

সেই টিম-এর VP of Research ছিলেন Dario Amodei।

পরে উনি বের হয়ে গিয়ে উনি আর উনার বোন মিলে ফাউন্ড করেন Anthropic lab, যেই ল্যাব-এর ফ্ল্যাগশিপ LLM মডেল হচ্ছে Claude।

যেটা 2025-এর শেষ বা 26-এর শুরু নাগাদ পর্যন্ত সাধারণ মানুষের কাছে বলতে গেলে অপরিচিতই ছিল।

অজানা থাকলেও ভেতরে ভেতরে খুব ক্রিটিক্যাল কয়েকটা ঘটনা ঘটছিল ২০২৪ থেকে ২০২৬-এর মধ্যে।

ChatGPT ২০২৩-এ ভাইরাল হওয়ার পর ওয়াইডলি এক্সপ্যান্ড করা শুরু করে। অডিও-স্পেসিফিক মডেল Whisper আনে, ভিডিও-স্পেসিফিক মডেল Sora দিয়ে Google-এর Veo-কে ওভারথ্রো করার চেষ্টা করে, ব্রাউজার মার্কেটে ডমিনেট করতে এজেন্টিক ব্রাউজার Operator নিয়ে আসে, Midjourney-এর মার্কেট শেয়ার নিতে DALL-E লঞ্চ করে।

মূল উদ্দেশ্য ছিল, পৃথিবীর মানুষ AI বলতে যেন ChatGPT-কেই বুঝে।

অন্যদিকে Claude একদম সিঙ্গুলারলি ফোকাসড ছিল প্রথম দিন থেকেই।

ওদের একমাত্র লক্ষ্য ছিল পৃথিবীর বেস্ট কোডিং LLM বানানো। এবং সেটার মাধ্যমে বিজনেস-দের কাছে কোডিং মডেলটা ব্যবহার করানো, সেখান থেকে ডাটা নিয়ে আরও বেটার কোডিং মডেল বানানো।

ঘটেছিলও তাই। আপনারা যারা বেঞ্চমার্কগুলো ফলো করেন আমার মতো, তারা জানবেন কোডিং LLM-এর মধ্যে Claude-এর Opus মডেলটা টপ-এ থাকতো SWE-Bench কিংবা LiveCodeBench-এর মত টপ কোডিং বেঞ্চমার্কগুলোতে। হালের আনরিলিজড Mythos preview নিয়ে ওরা ওয়ার্ল্ডওয়াইড হাইপ উঠে গেলো যে "Too Dangerous to Release"।

যাই হোক, এই বেস্ট কোডিং মডেল তৈরির এভার-আপডেটিং চেষ্টায় একটা টেস্ট প্রজেক্ট লঞ্চ হয় Claude থেকে, Claude Code CLI নামে। CLI মানে হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস।

মানে হচ্ছে কম্পিউটার-এর কমান্ড লাইন-এ কমান্ড করে করে কাজ করা। তো যেহেতু Claude কোডিং-এ বেস্ট, আবার CLI দিয়েই কাজ করা যায়, ঘটনা যেটা ঘটলো ডেভেলপার-রা খুব হেভিলি Claude CLI ইউজ করা শুরু করলো।

পাশাপাশি পৃথিবীর টপ কোডিং এজেন্টগুলো যেমন Cursor, Windsurf, Replit, Bolt.new এদের ইউজার-দেরও ডিফল্ট চয়েস কিংবা আন্ডার দ্য হুড ডিফল্ট চয়েস হয়ে গেলো Claude-এর মডেল। আর এই কোডিং ডিফল্ট মডেল হওয়ার অ্যাডভান্টেজ-এর কারণে Claude-এর কাছে ডেভেলপার-দের সব ডাটা যাওয়া শুরু করলো।

এবং কম্পিউটার-এ, মানে মানুষের কম্পিউটারে কীভাবে AI ব্যবহার হচ্ছে, সেটাই একদম রিয়েল-টাইম-এ Claude বোঝা শুরু করলো।

খেয়াল করেন। ব্রাউজার-এ না কিন্তু, ChatGPT বা Gemini কিংবা Perplexity যে জায়গাটা নিয়ে মারামারি করতেছিল। ডেস্কটপ টার্মিনালে। মানে কম্পিউটারের মূল আঁতুরঘরে।

ব্রাউজার আর ডেস্কটপ-এর এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ, কারণ এই পার্থক্যটাই ডিফাইন করে দিছে আজকের Claude-এর এজেন্টিক রেভুলেশন-এর লিডারশিপ। Claude Code-এর প্রোডাক্ট টিম যখন CLI ডাটা দেখা শুরু করলো, তখন তারা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলো —

মানুষ Claude CLI-তে সফটওয়্যার বানানোর কমান্ড যেমন:

git থেকে pull করো বা push করো

অমুক branch-কে অমুক branch-এর সাথে merge করো

এই ধরনের কমান্ড-এর পাশাপাশি ডে-টু-ডে কাজের মতো কমান্ডও দেয়া শুরু করছে।

যেমন আমাদের C Drive থেকে এই file-টা নিয়ে এটাকে PDF বানাও।

ওই folder-এর এই Excel sheet-টা খুলে এই হিসাবটা করো।

Internet থেকে research করে এনে এই document-টা বানাও।

তো এই অব্জার্ভেশন-ই Claude-এর ইউরেকা মোমেন্ট তৈরি করে দেয়।

Claude Code-এর Head, Boris Cherny উনার নিজের মুখে বলা কথা এটা:

"আমরা যখন দেখি মানুষ টার্মিনাল-এ command দিয়ে দিয়ে নর্মাল ডে-টু-ডে কাজও করাচ্ছে, তখনই আমাদের ব্যাপারটা ক্লিক করে। আমরা তো শুধু কোডিং-এর জন্য না, সব ধরনের কাজ করানোর জন্যেই ফিচার দিতে পারি।"

পরে এই ফিচারটাই Claude ডেস্কটপ অ্যাপ-এ Cowork নামে লঞ্চ হয়।

ChatGPT যেখানে Google-এর browser-based market share-এ কিভাবে আরও ভাগ বসানো যায় এজন্য এজেন্টিক ব্রাউজার Operator (ChatGPT browser) কিংবা ভিডিও ডমিনেন্স কিভাবে হটানো যায় Sora দিয়ে এইসব করতেছিল, তখন ভিতরে ভিতরে এজেন্টিক রেভুলেশন-এর পুরো ব্যাপারটাই আসলে ট্রান্সফার হচ্ছিল Claude-এর কোর্টে।

কারণ একটা কম্পিউটার-এর সমস্ত কাজ যদি আপনার একটা AI agent-কে করতে হয়, তাহলে আসলে সেটা OS level-এ হতে হবে। ব্রাউজার level-এ না। কারণ ব্রাউজার-এর কাছে আপনার কম্পিউটার-এর full file system বা সব software কিংবা main terminal-এর সরাসরি এক্সেস নাই।

কিন্তু টার্মিনাল লেভেলে সব এক্সেস আছে। যেই টার্মিনালকে সেন্টার করে এবং ইউজারদের ফলো করে Claude এখন এজেন্টিক AI-এর ভিশনারি মার্কেট লিডার।

আমি এইখানে লেখায় হয়তো বেশ কিছু speculation করছি। কিন্তু আসলে রাইটিং ইজ অন দ্য ওয়াল।

ChatGPT Sora বন্ধ করে দিছে। Claude ডেস্কটপ অ্যাপ-এর ডিরেক্ট কম্পিটিটর হিসেবে Codex প্রমোট করতেছে।

Google এই কালকে আরো ৪৫ বিলিয়ন ডলার, Amazon বোধহয় আরো ৩০ বিলিয়ন ডলার ইনভেস্ট করছে Anthropic-এ।

এজেন্টিক AI-এর যে building blocks গুলো যেমন MCP, Claude.md file aka Agent.md file, skill, schedule এবং সর্বোপরি terminal-based AI, এই সবগুলোই কিন্তু Anthropic-এর lab থেকে বের হওয়া।

বাকিরা সবাই কপি করতেছে।

Google বুদ্ধিমান, তাই invest করছে।

Because if you can't win the race, invest in someone winning।

অন্যান্য player যেমন Grok, Meta, DeepSeek, Kimi, এদেরও যদি এই General Agentic race-এ থাকতে হয়, তাহলে CLI-based desktop app-এ আসতেই হবে।

MiniMax যেমন এই কয়দিন আগে Desktop Agent launch করছে। কারণ এইটাই আসলে ফিউচার।

ইভেন এমনও হবে, কম্পিউটার বাসায় অন থাকবে। আমরা মোবাইল থেকে কম্পিউটারকে কাজ দিবো। আমাদের কম্পিউটার আমাদের মোবাইলে আপডেট দিবে কাজের। ক্লডের এই ফিচারটার নাম Dispatch. এখন রিসার্চ প্রিভিউতে আছে।

পার্সোনাল সারাউন্ডিং-এ তাই খুব শিগগিরই আপনি দেখবেন, আপনার পাশের সবচেয়ে টেকি মানুষটা তার কম্পিউটার আর বন্ধ করতেছে না। কারণ Claude কিংবা Codex কিংবা অন্য কোন একটা এজেন্টিক ডেস্কটপ অ্যাপ তার হয়ে ২৪ ঘণ্টা কাজ করতেছে। SWE-bench কিংবা GPQA-তে বেস্ট পার্ফর্ম করা কোনো একটা AI মডেল দিয়ে।

আপনি, আমি যদি চাই যে আমরা ফিউচার ওয়ার্ক ইকোসিস্টেমে আউটডেটেড হয়ে যাবো না, তাহলে খুব দ্রুত আমাদের desktop AI ইউজ-এর যে core function গুলো, সেগুলো শিখে ফেলতে হবে।

মূলত এই কয়েকটা জিনিস শিখলেই হয়ে যাবে:

— এজেন্টিক prompting
— skill তৈরি করা
— skill-কে schedule করা

Claude use করতে পারলে best, but সব ফিচার ইউজ করতে পেইড লাগবে। আপনি যদি প্রফেশনাল কেউ হন আমি বলবো ডলারের কার্ড ম্যানেজ করে আজকেই ক্লড পেইড নিয়ে নিতে।

কারণ পেইড-এর ROI এটলিস্ট 100x।

অন্তত আমার এক্সপেরিয়েন্স-এ।

আমি Max plan use করি। তাই আপনাকেও suggest করবো, internet কিংবা Netflix-এর জন্য যেমন monthly bill দেন, সেরকম Claude-এর জন্যও monthly bill দেয়া শুরু করেন। এটলিস্ট ২০ ডলারের প্রো প্ল্যান যেটা।

You will enter the future, ইন শা আল্লাহ।

আর নিতান্তই free-তে best use করতে Codex desktop app নামাতে পারেন। এইটাও ভালই।

Limit ক্লডের তুলনায় একটু বেশি। আর এজেন্টিক ফিচারগুলা অন আছে কিছু কিছু।

একজন non-techie মানুষ হিসেবে আপনি যদি এই পোস্টের বেশিরভাগ জিনিস না-ও বুঝেন, আমি আপনাকে বলবো শুধু এতটুকু বুঝেন-
chatgptবা gemini-তে গিয়ে শুধু প্রশ্ন করে উত্তর নেয়ার অভ্যাস থেকে এক ধাপ উপরে উঠে Claude desktop app নামান। এবং প্রশ্নের বদলে কাজ দেয়া শুরু করেন। And see the magic!

You will learn by doing, ইন শা আল্লাহ।

এখানে একটা simple prompt দিলাম শুরু করার জন্য:

"আমি Claude Desktop App দিয়ে কিভাবে আমার day-to-day সব কাজ অটোমেট করে ফেলবো এটা আমাকে শিখাও। আমি তেমন টেকি না, প্রথমে আমার একটা ছোট ইন্টারভিউ নাও। তারপর ধাপে ধাপে শেখাও। একবারে এক ধাপের বেশি দিবা না। এবং একবারে খুব বড় প্যারাগ্রাফ দিও না। আর দেয়ার আগে সবচেয়ে রিসেন্ট আপডেট জেনে দিও নেট থেকে।"

আপনাদের Claude journey সহজ করার জন্যে আমরা একটা এক্সপেরিমেন্টাল course launch করছি —

https://aiready.bd/courses/claude-ai

এই লিংকে নিতে পারবেন।

কোর্স নেয়াটা ম্যান্ডেটরি না, বাট ক্লডকে দিয়ে কাজ করানো শেখাটা ম্যান্ডেটরি। YouTube, Google, ChatGPT যা পারেন করে শেখা শুরু করেন প্লিজ। Time is running out!

আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদেরকে এজেন্টিক AI-এর সুবিধা পুরাটাই দিন, আর বিপদ থেকে মুক্ত রাখুন, এই দোয়া করি।

আমিন।



Abid Adnan
Head of AI & Agents Edtech
Founder, AI Ready Bangladesh

Claude দিয়ে আপনার ইমেইল, ব্রাউজার, ফাইল আর কম্পিউটার অটোমেট করুন। 12 টি ভিডিও, ৫+ ঘণ্টা ভিডিও হাতে কলমে ডেমো।

08/05/2026

আমরা এখন এমন একটা সময়ে আছি, যেখানে Artificial Intelligence বা AI আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাচ্ছে। চাকরি, ব্যবসা, পড়াশোনা — সব জায়গায় AI-এর ব্যবহার বাড়ছে দিন দিন। তাই AI ব্যবহার না জানলে পিছিয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি।
কয়েকটি কারণ দেখা যাক:
১. কাজের গতি বাড়ে
AI দিয়ে ঘণ্টার কাজ মিনিটে শেষ করা যায়। লেখালেখি, ডিজাইন, কোডিং — সব কিছুতেই AI এখন সাহায্য করছে।
২. প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়
যে চাকরিপ্রার্থী বা উদ্যোক্তা AI ব্যবহার জানেন, তিনি অন্যদের চেয়ে স্বাভাবিকভাবেই এক ধাপ এগিয়ে থাকেন।
৩. সৃজনশীলতা বাড়ে
AI নতুন আইডিয়া তৈরিতে, কন্টেন্ট বানাতে এবং সমস্যা সমাধানে দারুণ সঙ্গী।
৪. খরচ ও সময় সাশ্রয়
ছোট ব্যবসায়ীরা AI ব্যবহার করে বড় টিমের কাজ একা করতে পারছেন — কম খরচে, বেশি দক্ষতায়।

AI শেখা এখন আর বিলাসিতা নয়, এটা একটি প্রয়োজনীয় দক্ষতা। যত তাড়াতাড়ি শুরু করবেন, তত বেশি এগিয়ে থাকবেন। 🚀
next time কি কিভাবে শিখবেন সেই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ

15/09/2025

Fiverr-এ time waste না করতে চাইলে এই insights অবশ্যই পড়ুন।
আমি চাই আপনার সাথে Fiverr marketplace-এর কিছু নতুন ট্রেন্ড শেয়ার করতে।
এটা কোনো এক নির্দিষ্ট niche নয়, তবে দেখে নিতে পারেন কোন ধরনের সেবা এখন চাহিদা বাড়ছে, আর কোনগুলো ধীরে ধীরে কমছে।
এটা দেখলে আপনি নিজের strategy adjust করতে পারবেন।
↳ আপনি চাইলে আমি দেখাতে পারি কীভাবে এই trends আপনার gigs বা service-এ কাজে লাগবে।
এখন যা বেশি ট্রেন্ডে (Trending Up)
↳ Tech & Automation
⇢ AI development, automation, আর data tools help এখন বেশি চাহিদা পাচ্ছে।
⇢ Cleanup বা visualization add করলে value বাড়ে।
↳ Architecture & Engineering
⇢ 3D plans, renders, documentation-এর demand বাড়ছে।
⇢ Renovation season বা real estate projects-এ বেশি লাগে।
↳ Branding & Visual Design
⇢ Cohesive brand systems, 3D product visuals, packaging mockups বেশি চাহিদা।
↳ Publishing & Career Services
⇢ Self-publishers আর job seekers editing, formatting, resume polish-এ invest করছে।
↳ Marketing & SEO
⇢ WordPress SEO, backlinks, email automation বেশি search হচ্ছে।
↳ Data Services
⇢ Excel cleaning, data enrichment, lightweight dashboards জনপ্রিয়।
↳ UGC & Short Video Content
⇢ Short smartphone-style clips, UGC content growth পাচ্ছে।
⇢ Quick edits করলে multi-platform use সহজ।
এখন যা কম ট্রেন্ডে (Trending Down)
↳ Traditional Logos, Illustration & Voice Over
⇢ Classic logo style, standard VO demand কমছে।
⇢ Minimalist, modern, female VO এখনও ভালো।
↳ Full Web Builds
⇢ Complete site development কম লাগছে।
⇢ Buyers এখন speed, security, CRO improve করতে চাইছে।
↳ General UGC & Shopify Gigs
⇢ Broad/generic offerings কম traction পাচ্ছে।
⇢ Performance-focused solutions বেশি চাহিদা।
↳ Long-Form Writing & Editing
⇢ General blogs, proofreading কম।
⇢ Focus SEO briefs, AI content editing, book-related projects।
↳ Low-Skill Data Tasks
⇢ Data entry, transcription কম demand।
⇢ Businesses automation ব্যবহার করছে।
↳ Traditional Video Ads
⇢ Long explainer/broad ads কম popular।
⇢ Short vertical ads, AI-assisted content বেশি trend।
↳ Mass Promotion Services
⇢ Generic press release/mass exposure কম trusted।
⇢ Niche, authority-building promotion বেশি trust পাচ্ছে।
Search Terms যা বাড়ছে:
↳ ClickFunnels, LinkedIn marketing, Excel data cleaning, brand identity design, 3D modeling, WordPress SEO, Wix ecommerce।
↳ আগে popular Amazon KDP, Shopify website, beta reader কমতে শুরু করেছে।
টিপস:
↳ Trend লক্ষ্য রাখুন, যেখানে demand বাড়ছে সেখানে focus দিন।
↳ Trending down category এ time/energy waste করবেন না।
↳ Consistent adaptation + learning করলে marketplace advantage পাওয়া যাবে।

আপনি কখনোই ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না…যদি –❌ ধৈর্য না থাকে❌ প্রতিদিন সময় দিতে না পারেন❌ নতুন কিছু শিখতে আগ্রহ না থাকে...
14/09/2025

আপনি কখনোই ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না…
যদি –
❌ ধৈর্য না থাকে
❌ প্রতিদিন সময় দিতে না পারেন
❌ নতুন কিছু শিখতে আগ্রহ না থাকে
❌ শুধু শর্টকাট খোঁজেন

ফ্রিল্যান্সিং তাদের জন্য নয়, যারা শুধু স্বপ্ন দেখে কিন্তু কাজ করে না। 🌑✨
এটা শুধু তাদের জন্য, যারা অন্ধকার ভেঙে আলো খুঁজে নিতে সাহসী।

14/09/2025
14/09/2025
পদ্মাপাড় রাজশাহী।
02/03/2024

পদ্মাপাড় রাজশাহী।

Address

Court Station
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Freelancers' Guide Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share