Peach Attack

Peach Attack bloggger and creator

14/02/2026

৬৫ সিরাজগঞ্জ ৪ সলঙ্গা উল্লাপাড়া আসনে জামাত সমর্থিত রফিকুল ইসলাম খানের লোকজন সংখ্যাগরিষ্ঠ লোকজনদেরকে নির্মমভাবে নির্যাতন করতেছে,
ভুক্তভোগির সাথে কথা বলতে গেলে জামাতের লোকজন আমাকে আটকে রেখে বিভিন্নভাবে অত্যাচারিত করে।
আমার ফোন কেড়ে নেয় এবং আমাকে বিভিন্নভাবে হেনোস্তা করে।
ভিডিওটা ডিলিট করে দেয়।

মাসুদ আর ভালো হইল না -সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের বাবা আব্দুল মালেক ছিলেন হাতিয়ার এক ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক...
02/05/2025

মাসুদ আর ভালো হইল না -
সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের বাবা আব্দুল মালেক ছিলেন হাতিয়ার এক ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক। বেতন ছিলো সাকুল্যে আট/দশ হাজার টাকা। ইতোমধ্যেই অবসর গ্রহন করেছেন। খোদ মাসুদের দেয়া সাক্ষাৎকার অনুযায়ী, পেনশন তুলতে যে কয়টাকা ঘুষ দেয়া লাগে সেটা দেয়ার সামর্থ্য নাই বলে তার বাবা পেনশনের টাকা পায় নাই। তাদের একটা ভাঙ্গাচুরা ঘর, যে ঘরে বর্ষাকালে পানি পড়তো।

মাসুদ আরো দাবি করেছিলো, তার বাবা তাদের কোন ভাই বোনকেই ভরণপোষনের খরচ দিতে পারতো না, যে কারণে টিউশনি করে তাদের পড়াশোনার খরচ চালাইতে হইসে। এই গল্পে কোন লজ্জা নাই। গ্রাম থেকে উঠে আসা দেশের হাজারো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জীবনের গল্পই এরকম।

তবে ছোট্ট একটা কিন্তু আছে এখানে!

টাকার অভাবে ভাঙ্গা ঘরে থাকা, ছেলে মেয়েদের ভরনপোষণের খরচ দিতে না পারা সেই মালেক সাহেবই গত মাসে হাতিয়ার দারুল উলুম কামিল মাদ্রাসার গভর্ণিং বডির "বিদ্যোৎসাহী" সদস্য মনোনীত হয়েছেন। সদস্য মনোনয়ের আবেদনে মালেক সাহেবের বিষয়ে বলা হয়েছে, "তিনি মাদরাসা উন্নয়ন, গৃহ সংস্কার, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগিতা, শিক্ষার্থীদের ভর্তি ও লেখাপড়ার মানোন্নয়নে অব্যাহতভাবে অবদান রেখে আসছেন।"

মালেক সাহেবের দয়ার শরীর। নিজের ঘর ঠিক না করে তিনি মাদ্রাসার ঘর ঠিক করেছেন। নিজের ছেলেমেয়ের ভরণপোষন না চালিয়ে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ভরণ পোষণ করেছেন!

"বিদ্যোৎসাহী" সদস্যের ব্যাপারে যারা জানেন না তাদের বলি, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বড় অংকের আর্থিক সহায়তা প্রদান করেন কিংবা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখেন তাদেরকেই সাধারণত বিদ্যোৎসাহী সদস্য বানানো নয়।

এই সাড়ে আটমাসে সমন্বয়কদের কারও বাপ হইলো জমিদারের পোলা, কেউ হইলো ঠিকাদার ব্যবসায়ী আর কেউ হইলো দাতা হাতেম তাই। কি চমৎকার বন্দোবস্ত! চালায়া যাও তোমরা। তোমাদেরই তো খুঁজতেসিলো বাংলাদেশ।

লিচুর ফল এসেছে, এখনই সময় সঠিক যত্নের যেন ফল ঝরে পড়ে না এবং রোগ মুক্ত থাকে। লিচুর ফল মটরদানার মতো হয়ে গেলে বা মার্বেল আকৃ...
23/04/2025

লিচুর ফল এসেছে, এখনই সময় সঠিক যত্নের যেন ফল ঝরে পড়ে না এবং রোগ মুক্ত থাকে।

লিচুর ফল মটরদানার মতো হয়ে গেলে বা মার্বেল আকৃতি ধারণ করলে কিছু গুরুত্বপূর্ণ স্প্রে ও যত্ন নিতে হবে যাতে ফল ঝরে না পড়ে, বড় হয় এবং রোগমুক্ত থাকে।

☞কি কি করতে হবে চলুন জেনে নেই?

⃣ প্রথম স্প্রে (ফল মটরদানার সমান হলে)
→ প্লানোফিক্স / মিরাকুলান / ফ্লোরা স্প্রে করুন ফলে গাছের শক্তি ও ফলন বাড়াবে।

⃣ দ্বিতীয় স্প্রে (ফল মার্বেল আকৃতি হলে)
→ ১০ গ্রাম জিংক সালফেট এবং বোরন স্প্রে করুন ফল ফাটাভাব ও ঝরা কমাবে।

⃣ পোকা ও রোগ প্রতিরোধে-
→ ফল ছিদ্রকারী পোকা দমনে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক (যেমন: রিলোথ্রিন ১০ ইসি, রিপকর্ড, কট ইসি ইত্যাদি) ১ মি.লি./লিটার হারে স্প্রে করুন।
→ অ্যানথ্রাকনোজ রোগ দমনে ম্যানকোজেব + মেটালেক্সিল (যেমন: মেটারিল ৭২ ডব্লিউপি, নিউবেন, লারকোনিল,রিডোমিল ইত্যাদি) ২ গ্রাম/লিটার হারে স্প্রে করুন।

⃣ মাটিতে রসের ঘাটতি হলে ---
→প্রয়োজনে সেচ দিন।

জেলা পর্যায়ে বাংলাদেশের মধ্যে একমাত্র আওয়ামীলীগ দ্বারা সর্বোচ্চ নির্যাতিত নেত্রী। ১/১১ এ সপরিবারে কারাবন্দী ছিলেন।   সরা...
15/01/2025

জেলা পর্যায়ে বাংলাদেশের মধ্যে একমাত্র আওয়ামীলীগ দ্বারা সর্বোচ্চ নির্যাতিত নেত্রী।
১/১১ এ সপরিবারে কারাবন্দী ছিলেন।
সরাসরি রাজনীতির মাঠে আন্দোলনে নেতৃত্ব দেয়ায় যার শরীরে এখনো ফ্যাসিস্ট সরকারের দোসরদের গুলি রয়েছে।
আওয়ামীগের আতঙ্ক হওয়ায় দুইবার হত্যার চেস্টা করা হয়েছে,। জনগনের প্রত্যক্ষ ভোটে ২০০৮ সালে নির্বাচিত সংসদ সদস্য সেই নেত্রী বর্তমান সিরাজগন্জ জেলা বিএনপির সভাপতি, শত বছরের রাজৈনতিক পরিবারের সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের সহধর্মিনী রুমানা মাহমুদ আগামীতে ত্যাগী ও পরিক্ষীত নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা বিএনপিকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করে দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিবেন। এই কামনা সিরাজগন্জবাসীর।

22/11/2024

❝আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন
এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন!❞
-সূরাঃ আলে-ইমরান, ২৬

06/08/2024
প্রথম প্রথম অনেকেই ভয় পেয়ে যেতে পারেন এই গাছটি দেখে! কাণ্ডের মধ্যে এগুলো কি আবার!  তবে বলে রাখি কাণ্ডের মধ্যে ঠাসা ভুর...
13/06/2024

প্রথম প্রথম অনেকেই ভয় পেয়ে যেতে পারেন এই গাছটি দেখে! কাণ্ডের মধ্যে এগুলো কি আবার! তবে বলে রাখি কাণ্ডের মধ্যে ঠাসা ভুরি ভুরি এই জিনিসগুলো হলো জাবুটিকাবা ফল (Plinia cauliflora)।
ব্রাজিলের স্থানীয় অঞ্চলের প্রচুর জন্মানোএই গাছটি তার কাণ্ডফলনের(Cauliflory) জন্য সুপরিচিত। কলিফ্লোরি মানে হলো যখন কোন গাছের ফুল কান্ড থেকে উদ্ভূত হয় এবং ফলও কান্ডেই উৎপন্ন হয়। জাবুটিকাবা গাছে এমন বৈশিষ্ট্য দেখা যায়, সরাসরি এর কাণ্ড এবং পুরনো শাখায় ছোট, আঙ্গুরের মতো ফল উৎপন্ন করে। জাবুটিকাবা দেখতে জামের মত , বেগুনি আবরণবিশিষ্ট এবং মিষ্টি, ভিতরে সাদা পাল্প থাকে। ফলটি প্রায়ই জেলি, আচার এবং মদ তৈরিতে ব্যবহৃত হয়। আমি তো কখনো খাইনি, কিন্তু মানুষ দাবি করে ফলটি নাকি খেতে অনেকটা জাম এবং লিচুর মিশ্র স্বাদ। জাবুটিকাবা গাছ গরম, আর্দ্র জলবায়ুতে ভালোভাবে বেড়ে ওঠে এবং সৌন্দর্য এবং সুস্বাদু, অ্যান্টিঅক্সিডেন্ট-সমৃদ্ধ ফলের জন্য বিখ্যাত।

মাঝে মাঝে মনে হয় শিল্পী হুমায়ূন ফরীদির চেয়ে ব্যক্তি হুমায়ূন ফরীদি ছিলেন অনেক অনেক বড় মাপের মানুষ।ফরীদি ভাই ছিলেন খেয়ালী ...
05/06/2024

মাঝে মাঝে মনে হয় শিল্পী হুমায়ূন ফরীদির চেয়ে ব্যক্তি হুমায়ূন ফরীদি ছিলেন অনেক অনেক বড় মাপের মানুষ।ফরীদি ভাই ছিলেন খেয়ালী মানুষ। অসাধারণ অভিনয় গুনের সাথে তার ছিল বিশাল একটা মন। এই ছবিটা তার ই প্রমাণ বহন করে। তারিখটা ছিল ১১/০১/১৯৯০, যাচ্ছিলেন রাজবাড়ীতে, ঢাকা থিয়েটারের মুনতাসীর ফ্যান্টাসী নাটক মঞ্চায়ন করতে। কিছুদিন আগে বিটিভিতে সংশপ্তক নাটক প্রচারের পর সংশপ্তক যতটা না হিট তার চেয়ে বেশী হিট রমজান চরিত্রটি। রমজান চরিত্রে অভিনয় করেছিলেন ফরীদি ভাই। সবার মুখে মুখে রমজানের সংলাপ। বের হলো ভিউকার্ড। ভিউকার্ডে ফেরদৌসী মজুমদার আর ফরীদি ভাইয়ের ছবি । রমজান আর হুরমতি চরিত্রে অভিনয় করেছিলেন তারা দুজন। যাচ্ছে লঞ্চে। হঠাৎ ফরীদি ভাই দেখলেন এক সিগারেটওয়ালার সিগারেটের ভ্রাম্যমান দোকানের সামনে কাঁচের ভিতরে ঐ ভিউ কার্ড। বিষয়টা খেয়াল করা মাত্র ফরীদি ভাই গেলেন ঐ সিগ্রেট ওয়ালার কাছে। আস্তে করে জিজ্ঞেস করলেন, এই ভিউকার্ড টা সামনে রেখেছেন কেন ? উত্তর - আমার ইচ্ছা তাই রাখছি। আপনি চেনেন এই দুইজন কে ? হ , চিনি, রমজান আর হুরমতি। আপনে আমারে আপনার বাক্সটা নিয়া একটা ছবি তুলতে দিবেন ? উত্তর - হ, দিমুনা ক্যা ? লন- তোলেন। ফরীদি ভাই বাক্সটা গলায় ঝুলিয়ে ছবি তুললেন। ছবিটা তুলেছিলেন ঢাকা থিয়েটারের কর্মী এবং বিশিষ্ট শিল্পী প্রয়াতঃ রেজাউল হায়দার। সিগ্রেট ওয়ালার নির্বিকার ভাব দেখে আস্তে করে ফরীদি ভাই জিজ্ঞেস করলেন, আমাকে চিনতে পারছেন ? সিগ্রেটওয়ালা মুখে কিছু না বলে তর্জনী দিয়ে ভিউকার্ডটা তে ফরীদি ভাইয়েরছবিটা দেখিয়ে দিলেন। সবাই একটু আশ্চর্য্য হলো তার নির্বিকার ভাব দেখে। ফরীদি ভাই আস্তে করে বললেন - একটা ক্যারেক্টার !!

Ahsan Tapash

Address

Bonbaria, Salanga, Ullapara, Sirajgonj
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Peach Attack posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share