RS TAX CARE BD.

RS TAX CARE BD. Income Tax,Vat, Accounts, Finance & PPR 2025 Consultant

05/07/2026

ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬

১. ব্যক্তিশ্রেণির করমুক্ত আয় (Individual Tax-Free Limit)
AY 2026-27 ও AY 2027-28
✅ পুরুষ করদাতা
• প্রথম ৪,০০,০০০ টাকা পর্যন্ত কর নেই।
✅ মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তি
• প্রথম ৪,৫০,০০০ টাকা পর্যন্ত কর নেই।
✅ তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী ব্যক্তি
• প্রথম ৫,২৫,০০০ টাকা পর্যন্ত কর নেই।
✅ গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধা
• প্রথম ৫,৫০,০০০ টাকা পর্যন্ত কর নেই।

এরপর করের হার
আয়ের অংশ করের হার
পরবর্তী ৩,০০,০০০ টাকা ১০%
পরবর্তী ৪,০০,০০০ টাকা ১৫%
পরবর্তী ৫,০০,০০০ টাকা ২০%
পরবর্তী ২০,০০,০০০ টাকা ২৫%
অবশিষ্ট আয় ৩০%

AY 2028-29 ও AY 2029-30
করমুক্ত সীমা কিছুটা বৃদ্ধি করা হয়েছে।
✔ পুরুষ = ৪,৫০,০০০ টাকা
✔ মহিলা ও ৬৫+ = ৫,০০,০০০ টাকা
✔ তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী = ৫,৭৫,০০০ টাকা
✔ মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধা = ৬,০০,০০০ টাকা

সর্বোচ্চ করহার
আগে ছিল ৩০%
এখন সর্বোচ্চ স্তরে ৩৫% করা হয়েছে।

AY 2030-31
আবার করমুক্ত সীমা বৃদ্ধি পাবে।
✔ পুরুষ = ৫,০০,০০০ টাকা
✔ মহিলা = ৫,৫০,০০০ টাকা
✔ তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী = ৬,২৫,০০০ টাকা
✔ মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধা = ৬,৫০,০০০ টাকা

২. বিনিয়োগে কর রেয়াত (Tax Rebate)

আগে
নিচের যেটি কম হতো সেটি রেয়াতের জন্য ধরা হতো—
• মোট আয়ের ৩%
• বিনিয়োগের ১৫%
• সর্বোচ্চ ১০ লাখ টাকা

এখন
নিচের যেটি কম হবে—
• মোট আয়ের ৩%
• বিনিয়োগের ১০%
• সর্বোচ্চ ৭.৫০ লাখ টাকা

সহজভাবে
👉 আগে বেশি বিনিয়োগ করলে বেশি কর রেয়াত পাওয়া যেত।
👉 এখন সেই সুযোগ কমে গেছে।

৩. কোন কোন আয় Total Income-এ ধরা হবে না?

নিম্নের আয় Tax Rebate হিসাবের সময় ধরা হবে না—
• করমুক্ত আয়
• কম হারে করযোগ্য আয়
• Partnership Firm-এর Share Income
• Final Tax-এর আওতাধীন আয়

৪. বিনিয়োগের নতুন নিয়ম
নিম্নের খাতে বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যাবে—
✅ সরকারি সিকিউরিটিজ (সর্বোচ্চ ৫ লাখ টাকা)
✅ Provident Fund
✅ অনুমোদিত দাতব্য প্রতিষ্ঠানে অনুদান
গুরুত্বপূর্ণ: Unit Certificate, Mutual Fund, ETF ইত্যাদিতে নতুন বিনিয়োগের সুবিধা বাতিল করা হয়েছে।

৫. রিটার্ন দাখিল করলে কী সুবিধা বা অসুবিধা?
১ জুলাই – ৩০ সেপ্টেম্বর
সময়ের মধ্যে রিটার্ন দিলে
✔ Tax Incentive পাওয়া যাবে।
যেটি কম হবে—
• নিট করের ৫%
• ২৫,০০০ টাকা

১ অক্টোবর – ৩১ ডিসেম্বর
✔ কোনো Incentive নেই।
✔ অতিরিক্ত করও নেই।

১ জানুয়ারি – ৩১ মার্চ
দেরিতে রিটার্ন দিলে
অতিরিক্ত কর দিতে হবে।
যেটি বেশি হবে—
• নিট করের ২%
• ৩,০০০ টাকা

১ এপ্রিল – ৩০ জুন
আরও দেরি করলে
অতিরিক্ত কর হবে—
যেটি বেশি হবে—
• নিট করের ৫%
• ৫,০০০ টাকা

03/07/2026

📢 নতুন আয়কর আইন অনুযায়ী রিটার্ন দাখিলের সময়সীমা ও করছাড়–জরিমানার নির্দেশনা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রস্তাবিত নতুন আয়কর আইন অনুযায়ী, এখন ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের যেকোনো সময় আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

✅ জুলাই – সেপ্টেম্বর
রিটার্ন দাখিলে রয়েছে ৫% করছাড় সুবিধা (সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত)। সময়মতো রিটার্ন দিয়ে কর সাশ্রয়ের সুযোগ নিন।

⚠️ অক্টোবর – ডিসেম্বর
এই সময়ে রিটার্ন দাখিলে কোনো জরিমানা নেই

❌ জানুয়ারি – মার্চ
বিলম্বে রিটার্ন দাখিল করলে ২% হারে বা সর্বনিম্ন ৩,০০০ টাকা জরিমানা প্রযোজ্য হতে পারে।

🚨 এপ্রিল – জুন
এ সময় রিটার্ন দাখিলে ৫% বিলম্ব ফি বা সর্বনিম্ন ৫,০০০ টাকা জরিমানা গুণতে হতে পারে।

01/07/2026
30/06/2026

**সব কোম্পানির করহার এক নয়।**

অনেকেই মনে করেন, কোম্পানির tax rate মানেই একটি নির্দিষ্ট হার।
কিন্তু বাস্তবে করহার নির্ভর করে প্রতিষ্ঠানের ধরন, business nature, listed status এবং কিছু compliance condition-এর উপর।

প্রস্তাবিত বিধান অনুযায়ী:

🔹 সাধারণ কোম্পানি: **২৭.৫%**
🔹 ব্যাংক, বিমা ও ফাইন্যান্স কোম্পানি: **৩৭.৫% - ৪০%**
🔹 তামাকজাত পণ্য প্রস্তুতকারক: **৪৫%**
🔹 মোবাইল ফোন অপারেটর: **৪৫%**
🔹 ট্রাস্ট, ব্যক্তিসংঘ ও ফার্ম: **২৭.৫%**
🔹 সমবায় সমিতি: **২০%**
🔹 নির্দিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান: **১০%**

২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পাশ হয়েছে। *অর্থবিলে ব্যক্তিপর্যায়ে বার্ষিক করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করা হয়েছে। ** পাশাপাশি ব...
30/06/2026

২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পাশ হয়েছে।
*অর্থবিলে ব্যক্তিপর্যায়ে বার্ষিক করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করা হয়েছে।
** পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আর টিআইএন সনদ প্রয়োজন হবে না।
*** কালো টাকা সাদা করার সুযোগ বাতিল হয়েছে।
এখন থেকে যে কেউ চাইলে নিয়মিত করের সঙ্গে আরও ১০% জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করতে পারবেন। তবে ওই অর্থের উৎস নিয়ে যেকোনো সংস্থা প্রশ্ন তোলার আইনি অধিকার রাখবে।
এবারের বাজেটের বিভিন্ন গুরুত্বপূর্ন পরিবর্তন নিয়ে পরবর্তীতে পেইজে বিস্তারিত পোস্ট করা হবে।

29/06/2026

২০২৮-২০২৯ ও ২০২৯-২০৩০ করবর্ষের করহার আপডেট
প্রস্তাবিত বিধান অনুযায়ী, স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করহার হবে ধাপে ধাপে:
✅ ৪,০০,০০০ টাকা পর্যন্ত → কর শূন্য
✅ পরবর্তী ৩,০০,০০০ টাকা → ১০%
✅ পরবর্তী ৪,০০,০০০ টাকা → ১৫%
✅ পরবর্তী ৫,০০,০০০ টাকা → ২০%
✅ পরবর্তী ২০,০০,০০০ টাকা → ২৫%
✅ পরবর্তী ২,৪৪,০০,০০০ টাকা → ৩০%
✅ অবশিষ্ট টাকার উপর → ৩৫%
বিশেষ করমুক্ত সীমা:
🔹 মহিলা ও ৬৫+ করদাতা: ৪,৭৫,০০০ টাকা
🔹 তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী করদাতা: ৫,২৫,০০০ টাকা
🔹 গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধা: ৫,৫০,০০০ টাকা
🔹 প্রতিবন্ধী সন্তানের পিতা/মাতা বা অভিভাবক: অতিরিক্ত ৫০,০০০ টাকা
মনে রাখবেন:
করমুক্ত সীমা অতিক্রম করলে ন্যূনতম কর ৫,০০০ টাকা।
নতুন করদাতার ক্ষেত্রে ন্যূনতম কর ১,০০০ টাকা।
সঠিক করহার জানুন।
আগে থেকেই tax planning করুন।
বিশেষ দ্রষ্টব্য: এটি প্রস্তাবিত বিধান। সংসদে পাশ ও গেজেট প্রকাশের পর কার্যকর হবে।

📢 NBR-এর নতুন বিশেষ আদেশ: ২০২৬–২৭ অর্থবছরেও e-Return আগের মতোই বাধ্যতামূলকজাতীয় রাজস্ব বোর্ড (NBR) ২৮ জুন ২০২৬ তারিখে বি...
28/06/2026

📢 NBR-এর নতুন বিশেষ আদেশ: ২০২৬–২৭ অর্থবছরেও e-Return আগের মতোই বাধ্যতামূলক

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ২৮ জুন ২০২৬ তারিখে বিশেষ আদেশ নং-১/২০২৬ জারি করেছে।

এই বিশেষ আদেশের মাধ্যমে ২০২৬–২৭ অর্থবছরেও অধিকাংশ স্বাভাবিক ব্যক্তি (Individual) করদাতার জন্য অনলাইনে (e-Return) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক রাখা হয়েছে।

📌 তবে নিম্নোক্ত ব্যক্তিদের ক্ষেত্রে বাধ্যতামূলক e-Return প্রযোজ্য হবে না—

✅ ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা
✅ শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদপত্র সাপেক্ষে)
✅ বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা
✅ মৃত করদাতার পক্ষে প্রতিনিধিগণ
✅ বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক

📌 এছাড়াও, e-Return সিস্টেমে নিবন্ধন বা কারিগরি সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল সম্ভব না হলে, সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করলে এবং অতিরিক্ত কর কমিশনার/যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে কাগজে (Paper Return) আয়কর রিটার্ন দাখিল করা যাবে।

🔎 অর্থাৎ, গত অর্থবছরের মতোই ২০২৬–২৭ অর্থবছরেও অধিকাংশ ব্যক্তিকরদাতার জন্য e-Return বাধ্যতামূলক বহাল থাকছে। তবে বিশেষ আদেশে উল্লেখিত ব্যক্তিরা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন।

28/06/2026

আয়ের করমুক্ত সীমা ৪ লক্ষ টাকা করার প্রস্তাব পাশ হতে যাচ্ছে, তাতে যাদের মাসিক আয় ৫০ হাজার টাকা, বার্ষিক ৬ লক্ষ টাকা,তাদের কোন কর দিতে হবে না।

Address

Matidali Biman More, , Bogura
Rajshahi
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when RS TAX CARE BD. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share