Bookish With Sohag

Bookish With Sohag আসসালামু আলাইকুম
সবাই পেজ টা ফলো করে পাশে থাকবেন
ধন্যবাদ ❤️

This was no ordinary journey, it was a new experience. ❤️🌿Hardinge Bridge, Ishwardi, Pabna.
10/09/2026

This was no ordinary journey, it was a new experience. ❤️🌿

Hardinge Bridge, Ishwardi, Pabna.

ধোঁয়া ওঠা চা আর রিমঝিম বৃষ্টি। ☕🌿
09/09/2026

ধোঁয়া ওঠা চা আর রিমঝিম বৃষ্টি। ☕🌿

03/09/2026

কখনো হার্ট আর ব্রেনের তীব্র যুদ্ধ টের পেয়েছেন? হার্ট বলছে মেনে নাও, কিন্তু ব্রেন বলছে আর কত মানবে? হার্ট বলছে একটু না হয় ছোট হলে কিন্তু ব্রেন বলছে অসম্ভব, আত্মসম্মানে ছাড় দেয়া যাবেই না। হার্ট বলছে, ভুলে যাও, ব্রেন বলছে ভুলে ভুলেই কি জীবন যাবে? হার্ট সমঝোতা করতে চাইছে কিন্তু ব্রেন লড়ে যাচ্ছে হার্টটার সাথে। খুব অসহায় লেগেছে তখন। হয়েছে এমন?

আচ্ছা কখনো মনে হয়েছে, ওর কি আছে যা আমার নেই? ও কিভাবে পারে, কেন আমি পারি না? কিংবা কেন আমি ওর মত হলাম না? নিজেকে খুব করে গালিগালাজ করেছেন আর ভেবেছেন,
ঈশ! কেন যে করলাম না। আত্মবিশ্বাস ভেঙেছে, খুব ছোট হয়ে গেছেন নিজের কাছে। হয়েছে এমন ?
মানদণ্ডের মাপ কাঠিতে সস্তা গান শুনেছেন কখনো? ঐ যে সুখী সুখী রিক্সাওয়ালার মোবাইলে যে সব গান থাকে তেমন, ভোজপুরি সিনেমার ভূরি ওয়ালী নায়িকার ভাইরাল হওয়া কোন চরম সেক্সিস্ট গান, শুনেছেন? এমন কোন ভিডিও ক্লিক করেছেন যেটা আপনার রুচির সাথে যায় না? কিংবা একান্ত নিজের ফ্যান্টাসি, যা সভ্য সমাজে ছি ছি বলে অভিহিত হয়, এমন করেছেন কখনো?

এই সব অনুভূতির কোন ক্লাস নেই। শিক্ষিত- অশিক্ষিত, সামাজিক মানদণ্ডের লোয়ার, মিডিল কিংবা আপার ক্লাস, যাই হোক না কেন, সবার মধ্যেই এই সব অনুভূতি এবং অভিজ্ঞতা কম বেশি আছে। এগুলো হল মানুষের ডার্ক সিক্রেট। যদিও শিক্ষা, সভ্য ও ভদ্রতার ফিল্টারে এসব শুধু ব্যক্তিগত সিক্রেট হয়েই থেকে যায়। এবং সেটাই খুব স্বাভাবিক।

মানুষের একজন খুব আপন জন লাগে কেন জানেন?
কারণ এই যে অনুভূতিগুলো শেয়ার করার জন্য। আপনার যদি এমন কেউ থাকে যার সাথে আপনার ডার্ক সিক্রেট, ব্যর্থতা, হাহাকার, নিজের অপমানগুলো নির্দ্বিধায় শেয়ার করতে পারেন, তবে আপনি অতি আপন জন পেয়েছেন। আপনাকে অভিনন্দন।

আনন্দের, সাফল্যের, গর্বের, বিজয়ের, ভদ্র, সভ্য, পদোন্নতির ভাগ নেবার মানুষ যে কেউ হতে পারে কিন্তু ডার্ক সিক্রেট জেনেও যে গ্রহণ করে, পাশে থাকে ভালোবাসে, সে অতি আপন জন। দুর্মূল্যের বাজারে বহু জন মেলে, আপন জনও মিলে যায় কিন্তু অতি আপন জন মেলে না। আছে আপনার অতি কিংবা খুব আপন জন?

"নিঃশ্বাস আমার এখনো চলছে, তাই মানুষ ভাবে আমি বেঁচে আছি..। কেউ কি জানে, এই বেঁ'চে থাকাটাই যে ম'র'ণে'র সমতুল্য..। এই কথাটা...
02/09/2026

"নিঃশ্বাস আমার এখনো চলছে, তাই মানুষ ভাবে আমি বেঁচে আছি..। কেউ কি জানে, এই বেঁ'চে থাকাটাই যে ম'র'ণে'র সমতুল্য..। এই কথাটার গভীরতা বোঝার মতো মানুষ খুব কমই আছে..। বাইরে থেকে সব ঠিকঠাক, হাসি আছে, কথা আছে, চলাফেরা আছে। অথচ ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে প্রতিনিয়তো ম'রে যাচ্ছি।

"স্বপ্নগুলো ধীরে ধীরে আমার নিস্তেজ হয়ে পড়ছে, আশা নামের আলোটা ক্ষীণ হয়ে আসছে, মনটা যেন প্রতিদিন একটু একটু করে শূন্য হয়ে যাচ্ছে।
ভালো আছি এই কথা বলাটা এখন আমার শুধুই একটা অভ্যাস। সবাইকে বলা, সবাইকে বোঝানো, নিজেকেও বিশ্বাস করানোর চেষ্টা। অথচ ভেতরের মানুষটা জানে, ভালো থাকা আসলে কতটা মি'থ্যে।

"বেঁ'চে আছি ঠিকই, কিন্তু বেঁচে থাকার আনন্দ নেই। দিনের পর দিন পার হয়ে যায়, রাতের পর রাত কেটে যায় তবু মনে হয় আমি যেনো থেমে আছি কোনো এক অদৃশ্য শূন্যতার মাঝে।

"সবচেয়ে কষ্টের ব্যাপার কী জানো.? আমি বেশি মনে করেছি আমি নিজেকেই। কাউকে দো'ষ দিয়ে লাভ নেই। নিজের অনুভূতিগুলোকে নিজের হাতেই খু'ন করেছি। যাদের জন্য নিজের সবটা উজাড় করে দিয়েছিলাম, তারাই যখন ধীরে ধীরে দূরে সরে গেছে, তখনও আমি চুপ করে থেকেছি। প্রশ্ন করিনি, অভিযোগ করিনি, শুধু ভেতরে ভেতরে ভে'ঙে পড়েছি..।

"বিশ্বাসের দেয়ালটা এত যত্ন করে গড়েছিলাম, সেটাই একদিন নিঃশব্দে ধসে পড়েছে..।কিছু মানুষ চলে যায়, কিন্তু যাওয়ার সময় সবকিছু নিয়ে যায়। হাসি নিয়ে যায়, ঘুম নিয়ে যায়, শান্তি নিয়ে যায়। রেখে যায় শুধু স্মৃতি। যেগুলো রাতে এসে বুকের ভেতর ভারী হয়ে বসে। তখন চোখ বন্ধ করলেও শান্তি নেই, চোখ খুললেও স্বস্তি নেই..।

"চারপাশে সবাই থাকলেও নিজেকে তখন ভীষণ একা লাগে। এই একাকীত্বটাই যে সবচেয়ে নিষ্ঠুর।
আজকাল আর কাঁদতেও পারি না। কষ্টগুলো এত জমে গেছে যে চোখের পানি শুকিয়ে গেছে। মনে হয়, কাঁদলে হয়তো একটু হালকা লাগত, কিন্তু সেই শক্তিটুকুও আর নেই..। শুধু একটা দীর্ঘশ্বাস, আর বুকের গভীরে চাপা পড়ে থাকা অজানা ব্যথা..।

"কেউ দেখে না, কেউ বোঝে না, কারণ আমি শিখে গেছি কিভাবে সব লুকাতে হয়..। জানি সব কিছু একটা শে'ষ আছে। হয়তো এই কষ্টেরও শে'ষ হবে। তখন হয়তো আর ম'র'তে ম'র'তে বেঁ'চে থাকতে হবে না। শুধু একটা নিঃশ্বাসের ছুটি দরকার, একটু শান্তির জন্য, একটু নিজের জন্য। কারণ এখন মনে হয় নিঃশ্বাসের ছুটি হলেই আমার সব শে'ষ।

"তবুও বেঁ'চে আছি, বেঁ'চে থাকতে হয়। হয়তো কোথাও একটা আশা এখনো বেঁচে আছে, আর সেই আশা নিয়েই প্রতিদিন আবার ম'রতে ম'র'তে বেঁ'চে থাকার চেষ্টা করি।❤️‍🩹🙂

আমার কোনো বন্ধু নেই,যার কাছে আমি নিজেকে ভেঙেচুরে, খুচরো পয়সার মতো জমা রাখতে পারি।যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ...
01/09/2026

আমার কোনো বন্ধু নেই,
যার কাছে আমি নিজেকে ভেঙেচুরে, খুচরো পয়সার মতো জমা রাখতে পারি।
যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি।
সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই।
বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিলো।
দূরের পথে ট্রেনে যেমন থাকে, পাশের সিটে। গল্প হয়, দু পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে 'আমি দিচ্ছি, আমি দিচ্ছি' যুদ্ধ হয়। সিগারেটের বাড়িয়ে দেয়া টুকরো ফুঁকে, 'এই যে নিন ফোন নম্বর, এদিকটাতে আবার এলে ফোন করবেন', বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয়।
এই যে আমি পথ হাঁটছি, রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট, ক্লেদ,
এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ,
তবুও আমার নিজের কোনো বৃক্ষ নেই।
প্রবল দহন দিনের শেষে, যার ছায়াতে জিরোবো ভেবে ফিরে আসার ইচ্ছে হয়,
তেমন একটা ছায়ার মতন, আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই।

একলা দুপুর উপুড় হলে বিষাদ ঢালা নদীর মতন,
একলা মানুষ ফানুশ হলে, নিরুদ্দেশ এক বোধির মতন,
হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই।

আমার কোনো বন্ধু নেই।
আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই,
ভুল মানুষে, যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যাই,
হাওয়ায় ভাসা দীর্ঘশ্বাস বাতাস ভেবে,
নির্বাসনের একটা জীবন মাড়িয়ে যাই।

আমার কোনো বন্ধু নেই,
যার কাছে আমি নিজেকে ভেঙেচুরে, খুচরো পয়সার মতো জমা রাখতে পারি।
যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি।

~ সাদাত হোসাইন

“নীরবতার চেয়ে নির্জনতার কণ্ঠস্বর অনেক গভীর। 🤍🌿
28/08/2026

“নীরবতার চেয়ে নির্জনতার কণ্ঠস্বর অনেক গভীর। 🤍🌿

মেঘলা আকাশের নরম ছোঁয়ায় বিকেল যেন আরও শান্ত, আরও সুন্দর। 🌈💙
25/08/2026

মেঘলা আকাশের নরম ছোঁয়ায় বিকেল যেন আরও শান্ত, আরও সুন্দর। 🌈💙

বৃষ্টির শব্দে আজ সকালের শুরুটা হয়েছে ভীষণ সুন্দর। 💚🌿
23/08/2026

বৃষ্টির শব্দে আজ সকালের শুরুটা হয়েছে ভীষণ সুন্দর। 💚🌿

‎মানুষের কিছু কথা ‎আমাকে প্রকাশ্যে ব্যাথা দেয় নি ঠিকই‎তবে গলায় কাঁটার মতো আটকে গেছে।‎যার দরুন আমি পানিটুকুও গিলতে পারি ন...
18/08/2026

‎মানুষের কিছু কথা
‎আমাকে প্রকাশ্যে ব্যাথা দেয় নি ঠিকই
‎তবে গলায় কাঁটার মতো আটকে গেছে।
‎যার দরুন আমি পানিটুকুও গিলতে পারি নাই।
‎কিন্তু আমার এই অবস্থাটা ওই মানুষগুলো দেখে নি-
‎যারা কথার আঘাতে ক্ষত-বিক্ষত
‎করেছে দিনের পর দিন।
‎তারপরও তো বেঁচে আছি।
‎কারণ, ইচ্ছে হলেই তো আর
‎মরেরে যাওয়া যায় না। তবে সময় ফুরিয়ে যাচ্ছে একসময় থামকে যাবে সবকিছু। 💔😴

শহরের ব্যস্ততা শেষ করে যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরি, তখন চারপাশের নীরবতা খুব একলা করে দেয়। এই যান্ত্রিক শহরের হাজারো মানুষের...
15/08/2026

শহরের ব্যস্ততা শেষ করে যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরি, তখন চারপাশের নীরবতা খুব একলা করে দেয়। এই যান্ত্রিক শহরের হাজারো মানুষের ভিড়ে কেউ কখনো জানতে চায় না—

সারাদিন পর খাবার খেয়েছি কি না, কিংবা শরীরের ক্লান্তিটা কেমন। এই ব্যাস্ত নগরীতে সবাই ব্যাস্ত কে রাখে কার খোঁজ বলো মা সবাই ব্যাস্ত। অনেকেই প্রয়োজনের খবর নেই। পড়াশোনার খোঁজ নেয় ঠিকমতো পড়াশোনা করছি কি না। কিন্তু মনের খবর নেওয়ার লোক বড্ড অভাব।

জানো মা আমার অসুস্থতায় কারো মন খারাপ হয়না সবাই কথা শুনে থেকে যায় তোমায় মত হয়না মা তুমি চেহারার দিকে তাকালেই কিভাবে যেনো বুঝে যাও আমার মন খারাপ কিংবা আমার শরীর খারাপ। তুমি কষ্ট পাবে বলে কতকিছুই তোমাকে বলা হয়নি তোমার ছেলে বড় হয়েগেছে মা। তুমি কষ্ট পাবে বলে অনেক কিছু গোপন রেখেছে।

তখনই খুব বেশি মনে পড়ে আম্মুর কথা। দূরে থাকলেও যার প্রথম প্রশ্নটাই থাকে, "বাবা, খেয়েছিস?" পৃথিবীর সব ব্যস্ততা একপাশে রেখে একমাত্র মা-ই পারেন এমন নিঃস্বার্থভাবে খেয়াল রাখতে। না খেলে যার মন খারাপ হয়, আর খেলে যার মুখে স্বস্তির হাসি ফোটে— তিনি শুধুই মা।

সত্যি আম্মু, তোমার ভালোবাসার কোনো বিকল্প এই পুরো দুনিয়ায় নেই। এতো মায়া, এতো শাসন আর অকাতর যত্ন দিয়ে আমাকে মানুষ করার জন্য আমি সারাজীবন তোমার কাছে ঋণী। মা, তোমার মতো করে আমাকে ভালোবাসার আর কেউ নেই। দূরে থেকে অনেক মিস করছি মা। 🫶❤️

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Bookish With Sohag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bookish With Sohag:

Shortcuts

Share