Duronto News

Duronto News সত্যের পথে অবিরাম....

27/08/2026
27/08/2026
27/08/2026

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

অদম্য মেধাবী শিক্ষার্থী ফাহিম আলীর পাশে রাসিক প্রশাসকঅদম্য মেধাবী শিক্ষার্থী মো. ফাহিম আলীর পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি...
17/08/2026

অদম্য মেধাবী শিক্ষার্থী ফাহিম আলীর পাশে রাসিক প্রশাসক

অদম্য মেধাবী শিক্ষার্থী মো. ফাহিম আলীর পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন মহোদয়। কলেজে ভর্তিসহ ফাহিমের পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ সুগম করতে সোমবার নগর ভবনে তাঁর হাতে আর্থিক সহায়তা তুলে দেন রাসিক প্রশাসক।

মো. ফাহিম আলী রাজশাহী মহানগরীর ১৭নং ওয়ার্ডের বড়বনগ্রাম চকপাড়া এলাকার মো. পিন্টুর ছেলে। ইউসেফ ছোটবনগ্রাম সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুল হতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ফাহিম জিপিএ-৫ অর্জন করেছে। দারিদ্র্য ও নানা প্রতিকূলতার মধ্যেও মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেছে সে। ফাহিমের বাবা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। নিজের খরচ মেটাতে ফাহিম থাই গ্লাসের দোকানে শ্রমিকের কাজ করে। জীবনের নানা প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারেনি; বরং অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে সে এগিয়ে চলেছে। সম্প্রতি তাকে নিয়ে মাছরাঙ্গা টেলিভিশনে ‘জিপিএ-৫ পেয়েও জীবনের হিসেব মেলাতে পারছে না ফাহিম’ শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয়।

ফাহিমের এই সংগ্রাম ও মেধার কথা জানতে পেরে তার পাশে দাঁড়ান রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন মহোদয়। ফাহিমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং তার উচ্চশিক্ষা অর্জনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাসিক প্রশাসক। তিনি মেধাবী ফাহিমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং জীবনের প্রতিকূলতা মোকাবিলা করে শিক্ষা অর্জনের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে নেমেছে রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ। আজ বৃহস্পতিবার ন...
18/06/2026

রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে নেমেছে রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ। আজ বৃহস্পতিবার নগরীর বর্ণালী, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন মোড়ে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক কোন ভাড়া বৃদ্ধি করা হয়নি বলে তাদের অবহিত করা হয় এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এ সময় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ উপ-যানবাহন শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Address

Rajshahi
6200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Duronto News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Duronto News:

Shortcuts

Share