Fast Crime News

Fast Crime News This is the largest online news portal of Bangladesh.

12/06/2026

শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে মোহনপুর উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয় মাঠ হতে সরাসরি সম্প্রচার

আজকের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে
আর্জেন্টিনা Vs ব্রাজিল

রাজশাহী মহানগর বিএনপি র দ্বিবার্ষিক সম্মেলন। পূর্বের কমিটি বিলুপ্ত
10/08/2025

রাজশাহী মহানগর বিএনপি র দ্বিবার্ষিক সম্মেলন। পূর্বের কমিটি বিলুপ্ত

তাল গাছে ধরেছে তাল। জীবনটা যেন বড়ই বেসামাল।
23/05/2025

তাল গাছে ধরেছে তাল। জীবনটা যেন বড়ই বেসামাল।

ঈদুল আযহা (কোরবানি) ঈদকে সামনে রেখে সারাদেশের মতো রাজশাহীতেও বৃহস্পতিবার থেকে ট্রাকে করে নির্ধারিত ৩ টি ভোগ্য পোণ্য বিক্...
22/05/2025

ঈদুল আযহা (কোরবানি) ঈদকে সামনে রেখে সারাদেশের মতো রাজশাহীতেও বৃহস্পতিবার থেকে ট্রাকে করে নির্ধারিত ৩ টি ভোগ্য পোণ্য বিক্রিয় কার্যক্রম শুরু করেছে টিসিবি।

তবে প্রতিটি পণ্যের মূল্য ২০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা। বাজার মূল্যের চাইতে টিসিবির পণ্যের মূল্যের তারতম্য না থাকলে টিসিবি পণ্য নিম্ন আয়েম মানুষদের কোন কাজে আসবে না। টিসিবির দেয়া তথ্য মতে, পূর্বের ৭০ টাকা কেজি দরের চিনির দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে ৮০ টাকায়, ৬০ টাকার মুসুরের ডাল ৮০ টাকায় এবং ১০০ টাকা লিটারের ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে ১৩৫ টাকায়। টিসিবির রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান, পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডের নির্ধারিত ১০টি পয়েন্টে প্রতিদিন চার হাজার পরিবার ন্যায্য মূল্যে টিসিবির এই তিনটি পণ্য ক্রয় করতে পারবেন। এছাড়াও কার্ডধারীদের মাঝে প্রতিমাসে টিসিবি পণ্য বিক্রয় অব্যাহত রয়েছে।

21/05/2025

আকাশের গর্জন মূষলধারে বৃষ্টি

14/02/2025

রাজশাহীতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার মৃ ত্যু

রাজশাহীর মোহনপুরে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ ত্যু র কোলে ঢলে পড়েছেন মোঃ আকবর আলী (৪৯)। তিনি পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩ টার দিকে মোহনপুর থানায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এএসআই আকবর আলি চাপাইনবাবগঞ্জ জেলা সদর ঘোড়াপাখিয়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। তিনি মোহনপুর থানায় কর্মরত ছিলেন।

মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোঃ আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,আকবর আলি গত রাতে ডিউটি অফিসার ছিলেন। বাদ জুম্মা জরুরি দ্বায়িত্ব পালন করছিলেন এএসআই আকবর আলি। হঠাৎ করে তিনি অসুস্থবোধ করলে তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ ত ঘোষণা করেন।

থানায় কর্মরত অনেক পুলিশ কর্মকর্তা জানান, কিছুদিন যাবত তিনি অসুস্থতাবোধ করছিলেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি হৃদরোগ জনিত কারণে মৃ ত্যু বরণ করেছেন।

মোহনপুরে ন্যায্যমূল্য বীজ বিক্রয় না করলে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা- ইউএনওনিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর মোহনপুরে আলু উৎপাদন...
14/11/2024

মোহনপুরে ন্যায্যমূল্য বীজ বিক্রয় না করলে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা- ইউএনও

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর মোহনপুরে আলু উৎপাদন মৌসুম শুরুর আগেই বীজের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। উপজেলা কৃষি অফিস ও স্থানীয় কৃষকরা দাবি করছেন, বীজ সংকট করেছেন অসাধু ব্যবসায়ীরা। সিন্ডিকেটের মাধ্যমে কারসাজি করে বীজ সংকট দেখিয়ে কৃষকদের কাছ থেকে তারা অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন। কৃষকরা দাবি করছেন, অতিরিক্ত দামে কিছু বীজ সংগ্রহ করা গেলেও চাহিদা মত বীজ পাচ্ছেননা তারা।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, পর্যাপ্ত জোগান থাকলেও বেশির ভাগ ব্যবসায়ী তাদের দোকান ও গুদামে বীজ আলু রাখছেন না। নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি কেজি আলুর বীজ বিক্রি হচ্ছে ২০/ ৩০ বেশি দরে। অজ্ঞাত স্থান থেকে কৃষকের কাছে বীজ আলু পৌঁছে দিচ্ছেন তাঁরা।

বেশি দামে বীজ আলু বিক্রির অভিযোগটি আমলে নিয়ে মোহনপুর উপজেলা প্রশাসন নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করতে জোরে সোরে মাঠ কাজ করছেন। এরই ধারাবাহিকতায় উপজেলার আলু বীজ ডিলারদের সতর্কসহ নির্ধারিত মূল্যে বীজ বিক্রয়ে সতর্কীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।

সতর্কীকরণ সভায় সরকার ও কোম্পানি নির্ধারিত মূল্য আলু বীজ বিক্রয় করা, প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে বীজ বিক্রয়, প্রয়োজনের অতিরিক্ত বীজ সংরক্ষণ করলে আইনী ব্যবস্থা গ্রহণ। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের নিয়মিত বাজার মনিটরিং চলমান রাখাসহ বেশী দামে আলু বীজ বিক্রিয় করলে বা কোন ডিলার সিন্ডিকেট করলে ইউএনও, কৃষি অফিস ও মোহনপুর থানাকে অভিযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাজশাহী বিএডিসি'র ডিডি (সীড মার্কেটিং) কেএম গোলাম সারোয়ার, উপ-পরিচালক মিজানুর রহমান, বিএডিসি জয়েন ডিরেক্টর মোঃ ফজলে রাব্বি, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার আঃ মান্নান, এসএ পিপিও মোঃ মোস্তফা কামাল, ব্র্যাক টিএসও মোঃ আমিনুল ইসলাম, ব্র্যাক ডিলার মেসার্স মাহি বীজ ভান্ডার মতিউর রহমান, কেশরহাট মেসার্স আজিজ সীড আকতার হোসেন, মৌগাছি বাজার মেসার্স বাবা ট্রেডার্স ক্বারী মোঃ রাশেদুল ইসলাম, বিএডিসি ডিলার ধোপাঘাটা বাজার মেসার্স চাষিখুশি বীজ বিতান সাইফুল ইসলামসহ বীজ ডিলার ও সাংবাদিকরা।

29/10/2024

রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউপি'র তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিন ২৯ অক্টোবর ২৪ মঙ্গলবার রাতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপি ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন। দ্বিতীয় দিনে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মোঃ আমিরুল ইসলাম বেলালী, সাতক্ষীরা। বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা উপাধ্যক্ষ ও রাজশাহী বিভাগ মাজলিসুল মুফাসসিরিন সভাপতি হযরত মাওলানা এফএম ইসমাইল আলম আল-হাসানী।

দুর্গাপূজা উৎসব শেষ মুহূর্তে চলছে সাজসজ্জা কঠোর নিরাপত্তায় প্রশাসনসনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আর মাত্র কয়েকদ...
06/10/2024

দুর্গাপূজা উৎসব শেষ মুহূর্তে চলছে সাজসজ্জা কঠোর নিরাপত্তায় প্রশাসন

সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। পূজা ঘিরে উৎসবের কমতি নেই। মন্ডপে মন্ডপে চলছে শেষ মুহূর্তের রং-তুলি আর সাজসজ্জার কাজ। প্রতিবারের মতো এবারেও আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করতে চান দর্শনার্থীরা। দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের কাছে কঠোর নিরাপত্তা দাবি করেছেন পূজা উদযাপন পরিষদ। সে উপলক্ষে রাজশাহীর মোহনপুর থানা এলাকায় ১৫টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা জোরদার বিষয়ে গ্রাম-পুলিশদের ব্রিফিং প্যারেড এ নিরাপত্তা জোরদারে জন্য দিকনির্দেশনা দিয়েছেন মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান। তিনি জানান, মন্ডপে মন্ডপে বসানো হয়েছে সিসি ক্যামেরা। যে কোন ঘটনা প্রশাসনকে জানান দিতে প্রতিটি মন্ডপে কর্মার্তাদের নম্বর সম্বলিত ব্যানার সাটানো হয়েছে। নির্বিঘ্নে পূজা উৎসব শেষ করতে সংশ্লিষ্ট বিট পুলিশের অফিসারগন পূজা কমিটির সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে চলেছেন। আমরা নিরাপত্তা চাদর দিয়ে পুরো থানা এলাকার পূজামন্ডপে পূজা উৎসব সফলতার সাথে শেষ করতে চাই। সেকারণে সকলের সহযোগিতা কামনা করছি।

এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা বলেন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর কাজ করছেন। পল্লী বিদ্যুৎ এবং ফায়ার সার্ভিসকে পূজা উপলক্ষে বিশেষ প্রস্তুতি রাখতে নির্দেশনা দেওয়া দেওয়া হয়েছে। মোহনপুর থানা পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ এবং আনসারও মোতায়েন থাকবে। তৃনমূল পর্যায়ে জনপ্রতিনিধিদেরকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করতে বলা হয়েছে। সরকার কর্তৃক নির্ধারিত বরাদ্দ এরই মধ্যে পূজামণ্ডপগুলোতে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোহনপুরে স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি নিহত স্বল্প সময়ে আসামীকে আটক করল পুলিশরাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ধুর...
26/09/2024

মোহনপুরে স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি নিহত স্বল্প সময়ে আসামীকে আটক করল পুলিশ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইলে পূর্ব শত্রুতা ও দলীয় কোন্দলের জেরে সাদ্দাম হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছেন। নিহত সাদ্দাম ধুরইল ইউপি ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি। গুরুত্বর আহত তার বড়ভাই বুলবুল হোসেন ধুরইল ইউপি কৃষকদলের সদস্য ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ধুরইল ইউপি'র পালশা পশ্চিমপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনার পর মোহনপুর থানা ওসি সঙ্গীয় অফিসার ফোর্স
হামলাকারী আওয়ামী লীগকর্মী এক্সসার আলী (৩৫) কে আটক করে। আটক এক্সসার আলী একই গ্রামের আয়েজ উদ্দিন মন্ডলের ছেলে। পুলিশ আসামীর কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা হাসুয়া ও লোহার পাতি উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সসার আলীর হাসুয়ার কোপে সাদ্দাম হোসেন নিহত হয়েছেন ও তার বড় ভাই বুলবুল হোসেন গুরুতর জখম। আহতদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন আর বড়ভাই বুলবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তার অবস্থা আশন্কাজনক।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, রাজনৈতিক মত বিরোধের কথা কাটাকাটির জের ধরে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা সাদ্দামকে নিহতের ঘটনায় আওয়ামী সমর্থক এক্সসার আলীকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Address

Siroil Bus Terminal, Pubali Market 2nd Fllor
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Fast Crime News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fast Crime News:

Share

Category