Shibganj News

Call Directions

Shibganj News শিবগঞ্জ নিউজ পেজটি উপজেলার চলমান ঘটনা Local News & others information
(1)

09/10/2026

বগুড়ার শিবগঞ্জের প্রথম আলোর সাবেক প্রতিনিধি জামিল আহমদ পরাগের মমতাময়ী মা আজ (শুক্রবার) বিকেলে বগুড়া শহরের বাসায় মারা গেছেন।

09/10/2026

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেড়াবালা এলাকায় বাবা জমি লিখি দেওয়ায় জমি দখলে নিলেন মেয়ে নিঝুম। #বাংলাদেশ

08/10/2026

জামিনে মুক্তির পর ফের হামলার অভিযোগ জাতীয় পার্টির নেতা মাহবুবের বিরুদ্ধে

মামলায় গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে ফের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জাতীয় পার্টির নেতা মাহবুব হোসেন, তার ভাতিজা ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম আতিকসহ কয়েকজনের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, বগুড়ার মোকামতলার ভাগকোলা গ্রামের এক মহিলা আনসার সদস্যের বাড়িতে তারা হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করেন। ভুক্তভোগীর দাবি, আগের মামলায় জামিনে মুক্তির পরই এ হামলার ঘটনা ঘটে।

এঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতংক বিরাজ করছে।

08/10/2026

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোলামগাড়ী আল আবরার ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার ৪৮ জন কৃতি শিক্ষার্থীদের পবিত্র কুরআন উপহার ও অভিভাবক সমাবেশ

শিবগঞ্জে ৪৮ জন মাদ্রাসা শিক্ষার্থীদেরপবিত্র কুরআন উপহারশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোলামগাড়ী আল আব...
08/10/2026

শিবগঞ্জে ৪৮ জন মাদ্রাসা শিক্ষার্থীদের
পবিত্র কুরআন উপহার
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোলামগাড়ী আল আবরার ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার ৪৮ জন কৃতি শিক্ষার্থীদের পবিত্র কুরআন উপহার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় মাদ্রাসা চত্বরে অভিভাবক সমাবেশ অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ মুফতি মাহমুদ হাসান। বক্তব্য রাখেন শিক্ষক শাহাবুদ্দিন, নুরুল ইসলাম মুঞ্জুরুল রহমান, আনোয়ার হোসেন, আবু হানিফ, রমজান আলী প্রমুখ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ৪৮ জন কৃতি শিক্ষার্থীদের পবিত্র কুরআন উপহার প্রদান করা হয় এবং সংবর্ধনা প্রদান করা হয়।

শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, স...
08/10/2026

শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান শাহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান।

এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য দেন সুবীর দত্ত, রাম নারায়ণ কানু, শ্রী গণেশ ও দুলাল চন্দ্র অধিকারীসহ অনেকে।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

শিবগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে টুপি বিতরণ করল প্রগতি কল্যাণ সংস্থা​শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শিবগঞ্জে সামাজ...
07/10/2026

শিবগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে টুপি বিতরণ করল প্রগতি কল্যাণ সংস্থা

​শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে সামাজিক ও মানবিক সংগঠন ' মীরেরচক প্রগতি কল্যাণ সংস্থা'র উদ্যোগে কলুমগাড়ি মাখজানুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে টুপি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৭ সেপ্টেম্বর) বিকালে ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে টুপি তুলে দেন উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী খালিদ হাসান আরমান। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বরকতিয়া মসজিদের খতিব মাঃ আলমগির হোসেন,
কলুমগাড়ি মাখজানুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসার মহতামিম হাফেঃ মাঃ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিপুল রহমান, পৌর যুবদলের সভাপতি শাহিন, জুলাই যোদ্ধা মুশফিকুর রহমান, মীরেরচক প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, সদস্য শাহজাহান আলী, গোলজার রহমান, সৈকত, সুমন। ​প্রধান অতিথির বক্তব্যে খালিদ হাসান আরমান বলেন, "দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় আদর্শের বিকাশ ঘটানো আমাদের সকলের দায়িত্ব। কলুমগাড়ি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা যেন সুন্দর ও সঠিক ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যেই প্রগতি কল্যাণ সংস্থার এই ক্ষুদ্র প্রয়াস। তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজের কল্যাণে নিয়োজিত করতেই আমরা কাজ করে যাচ্ছি। প্রগতি কল্যাণ সংস্থার এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

হারাতে বসেছে আখের গুড় তৈরীআখের রস থেকে  সুস্বাদু গুড়তৈরী করছেন শিক্ষক বিনয়  সাজু মিয়া শিবগঞ্জ নিউজ:  একসময় বগুড়ার শিবগঞ্...
07/10/2026

হারাতে বসেছে আখের গুড় তৈরী

আখের রস থেকে সুস্বাদু গুড়

তৈরী করছেন শিক্ষক বিনয়

সাজু মিয়া শিবগঞ্জ নিউজ: একসময় বগুড়ার শিবগঞ্জের গ্রামাঞ্চলে শীতের মৌসুম এলেই দেখা মিলত আখের ক্ষেত আর গুড় তৈরির ব্যস্ততা। মাঠ থেকে আখ কেটে রস বের করা, বড় কড়াইয়ে ঘণ্টার পর ঘণ্টা জ্বাল দেওয়া- এরপর সেই রস থেকেই তৈরি হতো সুস্বাদু গুড়। সময়ের সঙ্গে আখ চাষ কমেছে, কমেছে ঐতিহ্যবাহী পদ্ধতিতে গুড় তৈরির আয়োজনও। ফলে নতুন প্রজন্মের অনেকের কাছেই আখ থেকে গুড় তৈরির দৃশ্য এখন অনেকটাই নতুন।

তবে পুরোনো সেই ঐতিহ্য ধরে রেখেছেন বগুড়ার মোকামতলার রহবল এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় মাস্টার। শিক্ষকতা থেকে অবসরে গিয়ে তিনি সাড়ে তিন বিঘা জমিতে আখ চাষ করছেন। একই সঙ্গে নিজের চাষ করা আখ থেকে নিজেই তৈরি করছেন গুড়। এতে একদিকে যেমন তার অবসর সময় কাটছে, অন্যদিকে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যও ফিরে পাচ্ছে নতুন প্রাণ।

সরেজিমনে রহবল বর্মসর এলাকায় গিয়ে দেখা যায়, জমিতে সারি সারি আখ। পরিপক্ব আখ কেটে সংগ্রহ করে সেগুলো নেওয়া হচ্ছে রস বের করা মেশিনের কাছে। মেশিনে চাপ দিয়ে আখ থেকে বের করা হচ্ছে রস। সেই রস কলাগাছের বাকল দিয়ে পড়ে জড়ো হচ্ছে বড় একটি পাত্রে।

এরপর শুরু হয় গুড় তৈরির মূল প্রক্রিয়া। বড় কড়াইয়ে আখের রস ঢেলে চুলায় জ্বাল দেওয়া হয়। প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ধরে জ্বাল দেওয়ার পর ধীরে ধীরে রসের পানি কমে আসতে থাকে। আগুনের তাপে একপর্যায়ে ঘন হয়ে যায় রস।

এরপর কড়াইটি চুলা থেকে নামিয়ে কাঠের নাড়ানি দিয়ে রসে কিছুক্ষণ ঢাবুর (নাড়াচাড়া) করা হয়। তারপর আস্তে আস্তে তা জমতে থাকে এবং একপর্যায়ে গুড় তৈরির উপযোগী হয়। তখন তা নামিয়ে এনে তৈরি করা হয় গুড়।

গুড় তৈরির পর সেটি নির্দিষ্ট পরিমাণে ওজন করা হয়। প্রায় আধা কেজি করে ওজন করে হাতের সাহায্যে মুঠো আকারে তৈরি করেন বিনয় মাস্টার ও অন্যান্য শ্রমিকরা। পরে এসব গুড় খুচরা ও পাইকারি হিসেবে বিক্রি করেন বিনয় মাস্টার।

বিনয় মাস্টার জানান, দীর্ঘদিন তিনি রহবল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর তিনি বসে না থেকে কৃষিকাজের প্রতি আগ্রহ থেকেই আখ চাষ শুরু করেন। নিজের জমিতে উৎপাদিত আখ থেকেই গুড় তৈরি করছেন তিনি।

তিনি আরও বলেন,আগে এ এলাকায় অনেকেই আখ চাষ করতেন এবং আখ থেকে গুড় তৈরি করতেন। এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। আখ চাষ কমে যাওয়ায় দেশীয় পদ্ধতিতে গুড় তৈরির প্রচলনও কমেছে। তাই নিজে আখ চাষ করে নিজেই গুড় তৈরি করছি।

স্থানীয় বাসিন্দারা বলেন,একসময় এলাকায় অনেক আখের চাষ এবং গুড় তৈরির প্রচলন ছিল। এখন সেভাবে আর দেখা যায় না। বিনয় মাস্টারের আখ চাষ ও গুড় তৈরির দৃশ্য অনেকের মধ্যেই পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে দিচ্ছে।

রাবির সাংবাদিকতা বিভাগে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ‘মোবাইল সাংবাদিকতার মাধ্যমে আগামী প্রজন্মের গল্পকার ত...
07/10/2026

রাবির সাংবাদিকতা বিভাগে মোবাইল
সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

‘মোবাইল সাংবাদিকতার মাধ্যমে আগামী প্রজন্মের গল্পকার তৈরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোবাইল সাংবাদিকতা (MoJo) নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মোবাইল ফোন ব্যবহার করে সংবাদ সংগ্রহ, তৈরি ও উপস্থাপনের বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
‘ক্লাসরুম টু নিউজরুম: মোবাইল জার্নালিজম (MoJo) ট্রেনিং ওয়ার্কশপ অ্যান্ড স্ট্রিংগার ইনিশিয়েটিভ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। সহযোগিতায় ছিল ঢাকার মুদ্রণ ও অনলাইন গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২৩নং কক্ষে এ কর্মশালা হয়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের টিবিএসের সঙ্গে কাজ, পেশাদার নিউজরুমের সঙ্গে যোগাযোগ এবং নিজেদের তৈরি সংবাদ ও অন্যান্য কনটেন্ট প্রকাশের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম।
উপস্থিত ছিলেন এই কর্মশালা আয়োজনের আহ্বায়ক বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মশিহুর রহমান ও বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মশিহুর রহমান। পরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মাল্টিমিডিয়া বিভাগের প্রধান মজুমদার বাবু বক্তব্য দেন। ‘ক্লাসরুম টু নিউজরুম’ প্রকল্পের বিষয়ে ধারণা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও এই কর্মশালার লিড ট্রেইনার রাজীব নন্দী।
মজুমদার বাবু ও অধ্যাপক রাজীব নন্দী কর্মশালায় মূল সেশন পরিচালনা করেন। এ ছাড়া কর্মশালায় টিবিএসের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইরফান ও এসআর শাওন মোবাইল সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে পৃথক উপস্থাপনা করেন।
এই কর্মশালায় বিভাগের দ্বিতীয় বর্ষ থেকে এমএসএস প্রথম সেমিস্টারের ৫৭ জন শিক্ষার্থীরা অংশ নেন।
স্বাগত বক্তব্যে অধ্যাপক মশিহুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সাংবাদিকতার নানা বিষয় জানলেও বাস্তবে কীভাবে এবং কোথায় সেই জ্ঞান প্রয়োগ করতে হবে, সে জায়গায় একটি ঘাটতি থেকে যায়। একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতার মাধ্যমে এই গ্যাপ কমানো সম্ভব। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা প্রশিক্ষণের পাশাপাশি মাস্টারক্লাস, লেকচার, সেমিনার, যৌথ কার্যক্রম ও ফিল্ড রিপোর্টিংয়ের মতো বাস্তব অভিজ্ঞতার সুযোগ পাবেন।
তিনি শিক্ষার্থীদের কর্মশালাটিকে শুধু একটি প্রশিক্ষণ হিসেবে না দেখে বাস্তব কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ হিসেবে নেওয়ার আহ্বান জানান।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মাল্টিমিডিয়া প্রধান মজুমদার বাবু বলেন, ‘আমাদের একটা প্ল্যান আছে—কানেক্টিং টু দ্য নিউজরুম। এর মাধ্যমে আপনারা টিবিএসের সঙ্গে কাজ করবেন, টিবিএসের হয়ে কাজ করবেন। এর মাধ্যমে স্টুডেন্টরা জেনে যাবে টিবিএসের নিউজরুমে কারা আছেন, কীভাবে সেখানে কাজ হয়। তাদের আর ঢাকায় গিয়ে ঘোরাঘুরি করতে হবে না। বিশ্ববিদ্যালয়ে থেকেই টিবিএসের সঙ্গে কাজ করার এবং নিউজরুমের সঙ্গে যোগাযোগ তৈরি করার সুযোগ হবে।’
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি টিবিএসের জন্য প্রতিবেদন তৈরি ও প্রকাশের সুযোগ পাবেন। তাদের কাজ নিউজরুমে দেখা হবে এবং প্রকাশিত কাজের জন্য সম্মানীও দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থাতেই পেশাদার নিউজরুমের সঙ্গে যুক্ত হয়ে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
কর্মশালায় রাজীব নন্দী বলেন, মোবাইল সাংবাদিকতা মানে শুধু মোবাইল ফোন দিয়ে সাংবাদিকতা করা নয়; চলনসই যেকোনো ডিভাইস ব্যবহার করে সাংবাদিকতা করাও এর অন্তর্ভুক্ত। ড্রোন, ডিএসএলআর বা বহনযোগ্য ক্যামেরা দিয়েও মোবাইল সাংবাদিকতা করা সম্ভব। তবে মোবাইল ফোনের সহজলভ্যতা ও নানা সুবিধার কারণে এটি এখন গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।
রাজীব নন্দী বলেন, ‘গল্প বলার ধরনটা চেঞ্জ হচ্ছে, ডিভাইসটা চেঞ্জ হচ্ছে। কিন্তু গল্প বলাটা ঠিকই আছে।’ প্রযুক্তির নতুন মাধ্যম গ্রহণের পাশাপাশি সাংবাদিকতার প্রচলিত নৈতিকতা ও মূল্যবোধ ধরে রেখে দায়িত্বশীল কনটেন্ট তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলিম বলেন, একসময় বিশ্ববিদ্যালয়ে পত্রিকা পড়তে শিক্ষার্থীদের অনেক কষ্ট করতে হতো। বৃষ্টি উপেক্ষা করে পত্রিকা পড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো ডায়েরিতে লিখে রাখতেন তারা। এখন মোবাইলের এক ক্লিকেই সারা বিশ্বের খবর পাওয়া যাচ্ছে। প্রযুক্তির এই পরিবর্তন শিক্ষার্থীদের তথ্য পাওয়ার সুযোগ অনেক সহজ করে দিয়েছে। টিবিএসের সঙ্গে বিভাগের এ চুক্তি শিক্ষার্থীদের বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের জন্য বাড়তি সুবিধা দেবে।
বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার ধরনও বদলে গেছে। কম্পিউটারে কম্পোজ থেকে শুরু করে সফটওয়্যারনির্ভর সংবাদ সম্পাদনা, টেলিভিশন, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার পর মোবাইল ফোন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ডিভাইস হয়ে উঠেছে। তাই শুধু মোবাইলে ছবি বা ভিডিও ধারণ করতে পারলেই হবে না, এর মাধ্যমে সাংবাদিকতার খুঁটিনাটি বিষয়ও শেখা প্রয়োজন।
টিবিএসের সঙ্গে সমঝোতার স্মারকের মাধ্যমে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সরাসরি সংযোগ তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা টিবিএসের সঙ্গে বিভিন্নভাবে কাজ করার সুযোগ পাবেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও বাস্তব কর্মক্ষেত্রের মধ্যে দূরত্ব কমাতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু সালেহ শোয়েব। ইভেন্ট ম্যানেজমেন্ট সহযোগিতায় ছিলেন বিভাগের শিক্ষার্থী কে এম সিদ্দিক, তাসিন সিদ্দিকা রূপা ও প্রান্ত কুমার দাশ।

07/10/2026

বগুড়ার শিবগঞ্জে গণ**ধর্ষণের শিকার এক নারী। বিস্তারিত ভিডিওতে

Address

VILL: DHAMAHAR, POST: ALIARHAT, UPAZILA: SHIBGANJ, DIST: BOGURA
Rajshahi
5810

Telephone

+8801751057264

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shibganj News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category