01/07/2026
সংবাদ বিজ্ঞপ্তি
নাসিম সরকার ও শরিফুল ইসলামের নেতৃত্বে পুনর্গঠিত হলো ছাত্র গণমঞ্চ, রাজশাহী বিশ্ববিদ্যালয়- এর আহ্বায়ক কমিটি।
২৯ জুন, ২০২৬, সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ছাত্র গণমঞ্চের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় ছাত্র আন্দোলন বেগবান করার লক্ষ্যে সংগঠনকে গতিশীল-শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। ৯ সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন নাসিম সরকার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শরিফুল ইসলাম। কমিটিতে আরো দায়িত্ব নিয়েছেন যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, কোষাধক্ষ ও দপ্তর সচিব মুশফিকুর রহমান, শিক্ষা সচিব ওয়াসিম ইসলাম, যুগ্ম শিক্ষা সচিব বিপ্লব রায় এবং সদস্য পারভেজ ইমাম, আলী হায়দার ও মুবাশ্বির মুহিত।
দায়িত্ব গ্রহণ করে কমিটির সদস্যবৃন্দ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামসহ বিপ্লবী ছাত্র আন্দোলন গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেছেন।
ধন্যবাদসহ,
বার্তা প্রেরক-
মুশফিকুর রহমান
কোষাধক্ষ ও দপ্তর সচিব,
ছাত্র গণমঞ্চ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।