13/07/2026
না মানে পর্তুগাল বনাম কলম্বিয়া ম্যাচ ড্রয়ের পর ইউরোপ নিয়ে প্রশ্ন তুলা সমর্থকেরা কোয়ার্টার থেকে চুপ কেন?? সাউথ আমেরিকার সেরা দেশ ব্রাজিলকে রাউন্ড অব ১৬তে নরওয়ে হারিয়েছে, তালে তাল মিলিয়ে আরেক সেরা দেশ আর্জেন্টিনাকে রীতিমতো কোয়ার্টারে ঘাম ঝরিয়েছে সুইজারল্যান্ড৷ অথচ নরওয়ে সুইজারল্যান্ড ইউরোপের বিগ টিমের মধ্যে পড়তো না৷ ইভেন ইউরোপিয়ানরা সাউথ আমেরিকার টিমগুলারে হারালে এরকম আওয়াজও করে না৷ যেই আওয়াজ আপনারা করেছিলেন...✌
"কোপার রানার্স আপকে হারাতে পারলো না নেশনস লিগ চ্যাম্পিয়ন" বলে রচনা লেখা হয়েছিল!! অথচ ইউরোতে পর্তুগালের অবস্থান কি ছিল সেটা তারা টানেনি৷ সুযোগ বুঝে কঠিন টুর্নামেন্ট কোপা জিতার বর্ননা আর ইউরো পানির চেয়েও সোজা বলে সস্তা পোস্ট চলছিল৷ বিশ্বকাপ বাছাই পর্বের পোস্টের কথা বাদই রাখলাম৷
📌যেহেতু উয়েফা নেশনস লিগ টেনেছিল তাহলে এবার বলি, লাস্ট নেশনস লিগে নরওয়ে ইংল্যান্ড ২ দল ছিল না... তারা "বি" তে ছিল৷ ২ দল প্রোমোশন করে এবার সামনের নেশনস লিগে ফাইট দিতে আসবে৷ অর্থাৎ 'বি' অবস্থান থেকে প্রোমোশন করে 'এ' অবস্থানে আসবে৷ আর নেশনস লিগে "এ" এর ১,২,৩,৪ গ্রুপের মধ্যে ফাইট হয়৷ বি, সি, ডি এর দলগুলো রিলেগেটেড + প্রোমোশন করে পরের ধাপে আসা আসি করে৷
যেটা বলছিলাম, জার্মানির দুর্দশার সময় যখন প্যারাগুয়ে রাউন্ড অব ৩২ এ টাইব্রেকারে হারায় জার্মানিকে, তখন তো আওয়াজ শুনে মনে হলো এই প্যারাগুয়ে বোধ হয় জার্মানির সবচেয়ে সেরা ভার্সনকে হারালো!! অথচ সেরা জার্মানি কি করতে পারে, সেইটা তো আপনাদের মুখে দিন রাত শোনায় যায়৷
ইউরোপের দৌঁড় ইউরো পর্যন্ত, এটা বিশ্বকাপের মাটি, এখানে সবাই পারে না, এটাই আসল! এগুলো বলা ফ্যানদের এখন কি মনে হচ্ছে? ফুটবল এনজয় করতে পারেন না!!? ইউরো কোপার সময় নাহয় তর্কাতর্কি করলেন, মানা যায়৷ কিন্তু বিশ্বকাপেও আপনারা ২ ভাগে ভাগ করে তর্কাতর্কি করেন কেন? এতে ফুটবলের ৫ ভাগের ৩ ভাগ আপনারা এনজয় করতে পারেন না৷ ১ বছর আগে ক্লাব ফুটবলের সময়ও একই বাজনা বাজিয়েছিলেন, ফাইনাল কারা খেলেছিল আশা করি জানেন৷ সেমিতে ৪ দলের ৩ দলই ইউরোপের ছিল৷
আপনারা নিজেরাও জানেন ইউরোপ ছাড়া বিশ্বকাপ চিনি ছাড়া চা কিংবা মানায় না!! সাউথ আমেরিকার সম্পদ ব্রাজিল আর্জেন্টিনা, উরুগুয়ের অবস্থা আগের মতো নেই ৷ আর এই ২ সম্পদকে ইউরোপ ফ্যানরা ট্রোল করে না! ইউরো কোপার মধ্যে ট্রোল করা, ভাগাভাগি প্রথম পর্যায়ে শুরু হয়েছিল আসলে কি নিয়ে জানেন? কোপার আয়োজনকে, তাদের মাঠ নিয়ে৷ একটা টুর্নামেন্টের ফুটবলকে ঘিরে যদি আয়োজনটা আকর্ষণীয় না হয়, তবে মনে হবে ম্লান৷ ইভেন লড়াইও জমবে না৷ যেই কারণে সাউথ আমেরিকা লাভাররা সারা বছর ইউরোপের ক্লাব ফুটবল, লীগ আর ইউসিএল নিয়ে মেতে থাকে৷ লড়াই যেমন জমবে, আকর্ষণটাও তেমনই হতে হবে, তবেই ফুটবল সমর্থকেরা এমনিই পছন্দ করতে বাধ্য থাকবে৷ যেমনটা ইউরো, ইউসিএল, লিগ ফুটবলের জন্য সমর্থক কিংবা দর্শকদের আলাদা করে ইউরোপীয় ফুটবলের সৌন্দর্য কিংবা যোগ্যতা সম্পর্কে জানাতে হয় না... বরং ফুটবল বিশ্বে এমনিই আমেজ সৃষ্টি করে৷ একটা ছবি দেখেন না? "পড়াশোনা, কাজ, ঘুম, গফ/বফ সবকে বিদায়, কারণ আজ ইউসিএল"🔥