Horipur UCTC

Horipur UCTC হরিপুর ইউনিয়ন কম্পিউটার ট্রেনিং সেন্টার (UCTC)

হরিপুর ইউনিয়ন কম্পিউটার ট্রেনিং সেন্টার (UCTC)
হরিপুর ইউনিয়ন কম্পিউটার ট্রেনিং সেন্টার একটি আধুনিক তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যা তরুণ প্রজন্মকে প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। এই কেন্দ্রটি হরিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অবস্থিত এবং স্থানীয় তরুণ-তরুণীদের জন্য নিয়মিতভাবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক ফ্রিল্যান্সিং কোর্স পরিচালনা করে আসছে।

আমাদের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার আওতায় আনা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে আমরা প্রতিটি শিক্ষার্থীকে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করি, যাতে তারা আত্মনির্ভর ও কর্মক্ষম হয়ে গড়ে উঠতে পারে।

হরিপুর ইউনিয়ন কম্পিউটার ট্রেনিং সেন্টার বিশ্বাস করে— তথ্যপ্রযুক্তি শেখা মানেই ভবিষ্যৎকে বদলে ফেলা। তাই আমরা প্রতিনিয়ত কাজ করছি একটি দক্ষ, আত্মবিশ্বাসী ও ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে।

👉 ঠিকানা: হরিপুর ইউনিয়ন পরিষদ, পবা, রাজশাহী
📞 যোগাযোগ: 01759482193
💻 আমাদের লক্ষ্য: শিক্ষা, দক্ষতা ও আত্মনির্ভরতা

হরিপুর ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে জুন-ডিসেম্বর কোর্সে ভর্তি চলছে প্রসঙ্গে বিজ্ঞপ্তসকলের অবগতির জন্য জানানো যাচ্...
20/04/2026

হরিপুর ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে জুন-ডিসেম্বর কোর্সে ভর্তি চলছে প্রসঙ্গে বিজ্ঞপ্ত

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হরিপুর ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে জুন থেকে ডিসেম্বর মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে দক্ষতা অর্জনের লক্ষ্যে এই কোর্সটি বিশেষভাবে সাজানো হয়েছে।

উক্ত কোর্সে বেসিক কম্পিউটার, এমএস অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ব্যবহার, বেশিক ফ্রিল্যানসিং এর বিষয়ে ধারনা প্রশিক্ষণ প্রদান করা হবে। অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ পরিচালিত হবে এবং কোর্স শেষে সফল প্রশিক্ষণার্থীদের BTEB সনদপত্র প্রদান করা হবে।

অতএব, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ দ্রুত ভর্তি হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

যোগাযোগ: 01759482193
স্থান: হরিপুর ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

হরিপুর ,দামকুড়া , রাজশাহী


হরিপুর ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

হরিপুর চৌধুরি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রচার কালিন সময়

Address

Horipur, Paba
Rajshahi
6201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Horipur UCTC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share