RUnewsToday.com

RUnewsToday.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RUnewsToday.com, News & Media Website, Rajshahi - Dhaka Highway, Motihar, Rajshahi 6205, Bangladesh, Rajshahi.

09/08/2024

১৬ উপদেষ্টা নিয়ে তার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টায় শপথগ্রহণ করে দায়িত্বগ্রহণ করছেন তিনি।

তার উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের পুরিচয় নিয়ে জনমনে আগ্রহ রয়েছে। প্রতিবেদনে তাদের পরিচয় তুলে ধরা হলো:

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।

এছাড়াও রয়েছেন: নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, বেসরকারি সংস্থা উবিনীগের (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) নির্বাহী পরিচালক ফরিদা আখতার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমীর আ.ফ.ম খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম, ব্রতী প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ ও ফারুক–ই–আজম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার ৬ আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

13/12/2018

রাবিতে পরীক্ষার সময়ে মাইকিং-র‌্যাগ ডে, বিব্রত শিক্ষক-শিক্ষার্থীরা
ওয়াসিফ রিয়াদ, রাবি প্রতিনিধি:
চলছে বছরের শেষ মাস ডিসেম্বর। বছরের এই সময়ে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিকাংশ বিভাগে চলছে চূড়ান্ত পরীক্ষা। সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুই শিফটে ভাগ করে চলছে বিভিন্ন বর্ষের এই পরীক্ষা। এদিকে পরীক্ষা চলাকালীন এই সময়ে প্রায় প্রতিদিনই চলছে মাইকিং ও র‌্যাগ ডে’র মতো অনুষ্ঠানগুলো। এসবের উচ্চ শব্দে পরীক্ষা দিতে মনোযোগ বিচ্যুত হচ্ছে শিক্ষার্থীদের। সিন্ডিকেট থেকে অ্যাকাডেমিক সময়ে মাইকিং ও র‌্যাগ ডে অনুষ্ঠানের কোন অনুমতি না থাকলেও পরীক্ষা চলাকালীন এসব অনুষ্ঠানের অনুমতি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে দুই সপ্তাহের পর্যবেক্ষণে দেখা গেছে, রাষ্ট্রবিজ্ঞান, লোকপ্রশাসন, ইংরেজি, ফোকলোর, গণযোগাযোগ ও সাংবাদিকতা, মনোবিজ্ঞান, ইতিহাস, প্রাণিবিদ্যা, পরিসংখ্যান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটসহ আরও অনেক বিভাগের চূড়ান্ত পরীক্ষা চলছে। বিভাগগুলো একই সময়ে এসে দুই শিফটে ভাগ করে প্রতিদিন পরীক্ষা নিচ্ছে। এছাড়া কিছু বিভাগে চলছে নিয়মিত ক্লাস।

এসবের মধ্যে গত ২ ডিসেম্বর ক্যাম্পাসে একটি র‌্যাগ ডে পালিত হয়। পরদিন ৩ ডিসেম্বর নারীর প্রতি সহিংসতা বন্ধে অনুষ্ঠানের জন্য ক্যাম্পাসে সারাদিন মাইকিং হয়েছে, সঙ্গে মার্কেটিং বিভাগের একটি বর্ষের ক্লাসপার্টি জন্য বিকেলে বিভাগে উচ্চশব্দে গান বেজেছে। ৪ তারিখে এসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের র‌্যাগ ডে অনুষ্ঠিত হয়। ৬ ডিসেম্বর বাংলা বিভাগের র‌্যাগ ডে এবং ১০ ডিসেম্বর চলে প্রাণিবিদ্যা বিভাগের অনার্সের র‌্যাগ ডে অনুষ্ঠান। সবশেষ গতকাল বুধবার চলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাদার বখশ হল সমাপণী অনুষ্ঠান।

এসব অনুষ্ঠানে পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে উচ্চশব্দে গান বাজানো হয়। বিভিন্ন বিভাগের সামনে দিয়ে যাওয়ার সময় উচ্চশব্দে মাইকিং ও গান-বাজনার জন্য ওই সময়টুকুতে পরীক্ষার্থীদের লেখা বাদ দিয়ে বসে থাকতে হচ্ছে। ক্লাস থামিয়ে দিয়ে অপেক্ষা করতে হচ্ছে শব্দ কমার। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শ্রাবন্তী আনোয়ার বললেন, গত ৬ তারিখে রবীন্দ্র ভবনে আমাদের পরীক্ষা চলছিল। এসময় ভবন সংলগ্ন রাস্তায় র‌্যাগ ডে’র শব্দের কারণে টানা ৬ মিনিট পরীক্ষা কক্ষে মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। আমাদেও ভবনের পাশে টুকিটাকি চত্বরে কিছুক্ষণ অবস্থান করে উচ্চশব্দে গান বাজাতে থাকে। এতে করে আমরা যারা পরীক্ষার্থী ছিলাম বারবার বিব্রতবোধ করি।

শ্রাবন্তী আনোয়ার আরও বলেন, ‘উচ্চশব্দের অনুষ্ঠানগুলো অ্যাকাডেমিক ভবনগুলোর আশেপাশে নিষিদ্ধ করে দিলেই এ সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। অ্যাকাডেমিক ভবনগুলোর এদিক বাদ দিয়েও ক্যাম্পাসে অনেক জায়গা রয়েছে এসব অনুষ্ঠানের। এক্ষেত্রে প্রশাসনের কড়া ভূমিকা প্রয়োজন।’

সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘উচ্চশব্দে আমাদের সমস্যা হচ্ছে জেনেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ব্যবস্থা নেয় না। সন্ধ্যার পর প্রক্টর স্যার ক্যাম্পাসে টহল দিয়ে বেড়ান। অথচ দিনের বেলায় উচ্চশব্দের অনুষ্ঠানগুলোর বিষয়ে তাঁর কোন ভূমিকা দেখি না। এটা কি স্যারের কাজের মধ্যে পড়ে না?

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সড়কের পাশে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন। এই অ্যাকাডেমিক ভবনে ১০টি বিভাগের কার্যক্রম চলে। এই ভবনে ক্লাস হয় ফোকলোর বিভাগের। ওই বিভাগের জহিরুল ইসলাম বলেন, ‘মাইকিংয়ের উচ্চশব্দ ও র‌্যাগ ডে‘র গানের শব্দে ক্লাসের পরিবেশ স্বাভাবিক থাকে না। শব্দের কারণে ক্লাসে শিক্ষকরা পাঠদান থেকে অনেকসময় বিরত থাকে। এমনকি পরীক্ষা চলাকালীন সময়ে এই সমস্যা অনেক বেশি।’

ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম বলেন, ‘এসব শব্দে ক্লাস-পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা মনোযোগ হারিয়ে ফেলে। অনেকসময় ক্লাসের পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। এছাড়া মাঝে-মধ্যে শিক্ষকরা ক্লাস থেকে বের হয়ে তাদেরকে নিষেধও করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি একটি শিক্ষাবর্ষের সকল বিভাগের একসঙ্গে একদিনে র‌্যাগ ডে আনুষ্ঠানিকভাবে উদযাপন করে তাহলে হয়ত এ বিড়ম্বনা পোহাতে হবে না।’

এ বিষয়ে শিক্ষার্থীদের অনুরোধ করা হয় জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘সি-িকেট থেকে অ্যাকাডেমিক সময়ে এ ধরনের মাইকিং বা র‌্যাগ ডে’র কোন অনুমতি নেই। এগুলো নিষিদ্ধ! তারপরও শিক্ষার্থীরা এসে অনুরোধ করে যে স্যার একটু করবো, কিন্তু তারা অতিরিক্ত করে ফেলে।’

28/10/2016

রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ডি ইউনিট এ অবানিজ্য বিভাগে পাস করেছে মাত্র ১৯ জন।

28/10/2016

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের
( অবানিজ্য) ভর্তি পরীক্ষার ফলাফলে ৯১ টি
সিটের বিপরীতে পাশ করেছে ১৯ জন।

‘আর কত মৃত্যু হলে আমরা জাগবো’‘আমি সেতার বাজাই না, মুক্ত চিন্তা করি না, নাস্তিক না আমি। আজ আমি স্বাধীন নই, আমার কথা বলার ...
03/05/2016

‘আর কত মৃত্যু হলে আমরা জাগবো’
‘আমি সেতার বাজাই না, মুক্ত চিন্তা করি না, নাস্তিক না আমি। আজ আমি স্বাধীন নই, আমার কথা বলার অধিকার নেই। অধ্যাপক রেজাউলও স্বাধীন ছিলেন না। এখন প্রতিনিয়ত আমাকে ভাবতে হচ্ছে, আজ কার পালা। আচ্ছা, আর কত মৃত্যু হলে আমরা জাগবো?’

উত্তাল ক্যাম্পাসে। সবার মুখে একটাই কথা বিচার চাই। আজকে মতিহার প্রকম্পিত হচ্ছে স্যারের হত্যার বিচারের দাবীতে।fahim rahman...
03/05/2016

উত্তাল ক্যাম্পাসে। সবার মুখে একটাই কথা বিচার চাই। আজকে মতিহার প্রকম্পিত হচ্ছে স্যারের হত্যার বিচারের দাবীতে।
fahim rahman
student
department of english
rajshahi university

13/03/2016

রাবিতে পরিসংখ্যান বিভাগের পঞ্চান্ন বছর পূর্তি উৎসব শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দুই দিনব্যাপী ৫৫ বছর পূর্তি ও ২য় এ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, সরকারি কর্মকমিশনের সদস্য সমর পাল ও রাবি স্ট্যাটিস্টিক্স এ্যালামনাই এর সভাপতি ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ড. সোহরাব উদ্দিন। প্রফেসর সুশান্ত কুমার ভট্টাচার্য অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর রিপতার হোসেন এতে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের অন্যতম প্রবীন শিক্ষক মরহুম প্রফেসর খন্দকার মনোয়ার হোসেন ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ড. মো. সোহরাব উদ্দিনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। বিভাগের শিক্ষক মনিমুল হক ও বিশিষ্ট এ্যালামনাস আইয়ুব আলী খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এরআগে সকালে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বরে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা, পরিসংখ্যান বিভাগের পতাকা ও পরিসংখ্যান এ্যালামনাই এর পতাকা উত্তোলন এবং স্মারক ফেস্টুন ও পায়রা উড়িয়ে অতিথিরা অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের প্রথম দিনে আরো ছিল পরিসংখ্যান বিষয়ক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন রোববার সকাল ৯টায় সিনেট ভবনে ‘স্ট্যাটিস্টিক্স এন্ড বায়োইনফরমেটিক্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে

13/03/2016

রাবিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার সকাল ১০ টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ নবীনবরণের আয়োজন করা হয়।
উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক মো. তারিকুল হাসান, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহাসহ নবাগত শিক্ষার্থীরা ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হকের সঞ্চালনায় নবীনবরণে উপাচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছয় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণার অনির্বাণ বাতিঘর হয়ে আছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-জাতি-সমাজের সকল ক্ষেত্রে নিষ্ঠা ও সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। ফলে সকলের মধ্যে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে এক ইতিবাচক মনোভাব গড়ে উঠেছে। যুগের চাহিদা মেটাতে এখানে নতুন নতুন বিভাগ খোলা ও কোর্স-কারিকুলাম প্রবর্তন করা হয়েছে। ফলে এখানে ভর্তির জন্য এক প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। তাই মেধাবীদের মধ্যে মেধাবীরাই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছে। আগামী দিনগুলিতে নবীন শিক্ষার্থীরা পঠন-পাঠনে তাদের সেই মেধার স্বাক্ষর অক্ষুণ্ন রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় হলো উচ্চশিক্ষা ও গবেষণার পাশাপাশি মুক্ত চিন্তা বিকাশের পবিত্র অঙ্গন। এখানে দেশ-জাতি ও সমাজের জন্য ক্ষতিকর কোনো কিছুর স্থান নাই। যে শিক্ষা মানুষের শুভ চিন্তাকে বিকশিত করে, চেতনাকে করে দেশপ্রেমের মহিমায় উদ্ভাসিত, নিজ মেধা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে ধাবিত করে সেই শিক্ষায় সবাইকে শিক্ষিত হতে হবে। নবীন এ শিক্ষার্থীরা হবে একবিংশ শতাব্দীতে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার।
নবীনবরণ শেষে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

11/03/2016

প্রকৃতির সঙ্গে লড়াইয়ের পর মাঠে গড়িয়েছিল খেলা। কন্ডিশনকে বুড়ো আঙুল দেখিয়ে বিস্ফোরক ইনিংস খেললেন তামিমইকবাল; কিন্তু শেষ পর্যন্ত জয় হলো বৃষ্টিরই।ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-আয়ারল্
যান্ডের ম্যাচ হতে পারল মাত্র ৮ ওভার। তামিমের ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশ তুলেছিল ২ উইকেটে ৯৪। কিন্তু তামিমের আউটের পরপরই আবার নামল বৃষ্টি। স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।বৃষ্টির কারণে আগেই কমেছিল ম্যাচের দৈর্ঘ্য। খেলা শুরু হয়েছে পৌনে দুই ঘন্টা দেরিতে, ম্যাচ নেমে এসেছিল ১২ ওভারে। খেলা সম্ভব হলো না সেটুকুও। ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হলো আয়ারল্যান্ডের। দিনের প্রথম ম্যাচও পরিত্যক্ত হওয়ায় ছিটকে গিয়েছিল নেদারল্যান্ডস।রোববার বাংলাদেশ-ওমান ম্যাচের জয়ী দল যাবে সুপার টেনে। বৃষ্টির কারণে ম্যাচটি না হলে রান রেটে এগিয়ে থাকা মাশরাফির দলই যাবে পরের পর্বে।তবে যেটুকু খেলা হয়েছে, বিনোদনের দারুণ খোরাক জুগিয়েছেন তামিম ইকবাল। আগের ম্যাচে পরিস্থিতির দাবি মিটিয়ে খেলেছিলেন লম্বা ইনিংস। এদিন পরিস্থিতিই বেরকরে আনল খুনে তামিমকে। ব্যাটকে তরবারি বানিয়ে কচুকাটা করলেন আইরিশ বোলারদের।ঝড় তোলার ইচ্ছেটা বুঝিয়ে দিতে একটুও সময় নেননি তামিম। স্লগ করেছিলেন ইনিংসের দ্বিতীয় বলেই। ব্যাটে-বলে যদিও হয়নি। সেটা হলো দ্বিতীয় ওভার থেকে। তামিমের খুনে কিন্তু নান্দনিক ব্যাটিংয়ে বল ছুটতে লাগল মাঠের নানা প্রান্তে। দিশাহারা হলেন আইরিশ বোলার-ফিল্ডাররা।অপরপ্রান্তে আগের ম্যাচের মতোই শুরুতে জীবন পেলেন সৌম্য সরকার। সহজ ক্যাচ দিয়ে বেঁচে গেলেন রানের খাতা খোলার আগে। ১০ রানে জীবন পেলেন আবার। তবে নড়বড়ে শুরুর পর সৌম্যও খেললেন দারুণ কয়েকটি শট। প্রথম পরিবর্ত বোলার কেভিন ও’ব্রায়েনের প্রথম ওভার থেকে এলো ১৯ রান। ৪ ওভারের পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলল ৫২ রান!পাওয়ার প্লে শেষ হতেই স্পিন আক্রমণে এনেছিলেন আইরিশ অধিনায়ক পোর্টারফিল্ড; থামানো যায়নি তামিমকে। অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রায়ানকে স্বাগত জানালেন ছক্কায়। বাঁহাতি স্পিনার জর্জ ডকরেলের প্রথম বলেই রিভার্স সুইপে চার।ম্যাকব্রায়ান অবশ্য এর আগেই ফিরিয়ে দিয়েছেন সৌম্যকে (১৩ বলে ২০)। সাব্বির রহমান উইকেটে গিয়ে ম্যাকব্রায়ানকেই আছড়ে ফেললেন গ্যালারিতে।৩৭ রানে ডকরেলের বলে স্টাম্পিংয়ের সহজ সুযোগ দিয়েও বেঁচে যান তামিম। পরে ডকলেকেই ছক্কা মানের মিড উ

20/02/2016

Address

Rajshahi - Dhaka Highway, Motihar, Rajshahi 6205, Bangladesh
Rajshahi
6205

Website

Alerts

Be the first to know and let us send you an email when RUnewsToday.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share