07/10/2025
হঠাৎ এক ঝড়ে, এলোমেলো দিনে,
কৃষ্ণচূড়া গাছ পড়লো গো ভেঙে ।
কলেজ ক্যাম্পাসে ছিল কত দিনের সাথী,
ফুল ঝরে যেত, জ্বেলে লালের বাতি।
আজ আর নেই সেই ছায়া মনোহর,
ভাঙা ডালে কাঁদে কত পাখি-চর।
শিক্ষার্থীরা খোঁজে আজ বিশ্রামের ঠাঁই,
কোথা গেল সেই লাল, শুধু হাহাকার পাই।