22/08/2024
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের বেশ কিছু উপজেলা প্লাবিত হয়েছে। এই জেলাগুলো ভারতের ত্রিপুরা সংলগ্ন, এবং আজ বৃহস্পতিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত এসব এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
বৃষ্টিও অব্যাহত রয়েছে, আর আবহাওয়া অফিস আগামী ৪৮ ঘণ্টার জন্য আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফেনীর মুহুরী নদীর পানি গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে।