Nature And Beauty

Nature And Beauty ঘুরে ঘুরে দেখি ও দেখাই.....

06/09/2025

গ্রামের ছেলেগুলোকে জুলুসে এনে এভাবে পদদলিত করার মানে আছে? আহা আমার প্রাণের চট্টগ্রাম। এখন ভন্ডামীর রাজধানী।

নি°হত ৩, গুরুতর আহত ১৮ জন।

#জুলুস #চট্টগ্রাম

আজ চট্টগ্রাম ২নং গেইট এ এক্সিডেন্ট করেছে, চকরিয়ার মেয়ে বলতেছে নাম রোজিনা, বয়স ২৫ বলতেছে,১নং ওয়ার্ড,বাজার পাড়া। কারো পরিচ...
21/07/2025

আজ চট্টগ্রাম ২নং গেইট এ এক্সিডেন্ট করেছে, চকরিয়ার মেয়ে বলতেছে নাম রোজিনা, বয়স ২৫ বলতেছে,১নং ওয়ার্ড,বাজার পাড়া। কারো পরিচিত থাকলে তাড়াতাড়ি যোগাযোগ করুন।
চট্রগ্রাম মেডিকেল ইমার্জেন্সিতে আছে।
চকরিয়া পেকুয়া নিউজ

👉ঘুম থেকে উঠে দেখি, বন্ধু সারারাত ঘুমায়নি — এখনো পড়ছে!জিজ্ঞেস করলাম, 'ঘুমাসনি?'ও শান্ত গলায় বললো, 'হ্যাঁ, ঘুমিয়েছি... টে...
11/07/2025

👉ঘুম থেকে উঠে দেখি, বন্ধু সারারাত ঘুমায়নি — এখনো পড়ছে!
জিজ্ঞেস করলাম, 'ঘুমাসনি?'
ও শান্ত গলায় বললো, 'হ্যাঁ, ঘুমিয়েছি... টেবিলেই।'
হয়তো আপনি এখন পড়ছেন না, কিন্তু এভাবেই কেউ কেউ অমানবিক পরিশ্রম করে প্রতিদিন এক ধাপ এগিয়ে যাচ্ছে।"❤❤❤
©

এ+ মিস হবে না😄
07/07/2025

এ+ মিস হবে না😄

চাকরী দেয়ার নামে চট্টগ্রাম কলেজের ছাত্রীকে ধর্ষণ !! 😓তনু (ছদ্মনাম), চট্টগ্রাম কলেজের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি নগরীর চক...
07/07/2025

চাকরী দেয়ার নামে চট্টগ্রাম কলেজের ছাত্রীকে ধর্ষণ !! 😓

তনু (ছদ্মনাম), চট্টগ্রাম কলেজের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি নগরীর চকবাজার এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সেই প্রতিষ্ঠানের চাকরির পরিবেশ তার অনুকূলে না থাকায় সে নতুন চাকরির খোঁজ করেন। তনুর তেমন বেশি কেউ পরিচিত না থাকায় তার এক বান্ধবীকে একটা চাকরির ব্যবস্থা করতে বলেন। কারণ তনুর বাবা একজনের উপার্জনে তাদের সংসার চালানো কষ্টকর ছিল। অর্থনৈতিক টানাপোড়নের সংসারে স্বস্থি ফেরাতে প্রাণপণ চেষ্টা ছিল তনুর। তার চাকরির প্রয়োজনীয়তার কথা শুনে তনুর বান্ধবী তনুকে দিপংকর নামে এক যুবকের মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলেন।

তনু তার বান্ধবীর দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে দিপংকরকে চাকরির জন্য অনুরোধ জানান। দিপংকর তনুকে অশ্বস্থ করেন চাকরির ব্যপারে। এরপর থেকে দিপংকর তনুকে নানা উপদেশ দেন। বলেন, তার ছোট বোন নেই তনুই তার ছোট বোন। প্রতিনিয়ত বড় ভাইয়ের মতো করে শাসন করে নানা ভাল উপদেশ দেন। এভাবে টানা প্রায় দুই মাস হোয়াটঅ্যাপ এবং মেসেন্জারে চ্যাটিং চলে। এই দুই মাসে উপদেশ এবং ভাল পরামর্শ ছাড়া তাকে কোন খারাপ কথা বলেনি দিপংকর। প্রায় সময় ভরসা দিতেন ভাই দিপংকর যতদিন আছে ততদিন তনুর চাকরি এবং অন্যান্য সমস্যার জন্য চিন্তা না করতে। দিপংকরের দীর্ঘ দুই মাসের ভাল ব্যবহার এবং উপদেশ পেয়ে এক প্রকার তনুর আস্থা অর্জন করে। তনুও তাকে বিশ্বাস এবং আস্থায় রেখেছে।

হঠাৎ এক দুপুরে তনুর মোবাইল বেজে উঠে। অপর প্রান্ত থেকে দিপংকর বলে বোন তোমার চাকরির ব্যবস্থা করেছি। বিকেলে ইন্টারভিউ দিতে যেতে হবে। চাকরির কথা শুনে সাথে সাথে রাজি হয়ে তনু বললো কোথায় আসতে হবে? তখন দিপংকর তনুকে নগরীর বহদ্দারহাট দাড়াতে বলে। তনু বহদ্দারহাট অপক্ষো করলে দিপংকর গাড়ি নিয়ে এসে তনুকে গাড়িতে তোলে নেয়।

এরপর তনু জানতে চায় ইন্টারভিউ কোথায় তখন দিপংকর বলে চলো আমি নিয়ে যাচ্ছি। এরপর যখন গাড়ি কাপ্তাই ক্রস করছিল তখন একটি সাইনবোর্ডে চোখ পড়ে তনুর। তখন তনু গাড়ি থেকে নামার চেষ্টা করেও নামতে ব্যার্থ হয়। তাকে দীপংকর নিয়ে যায় রাঙ্গামাটির আসাম বস্তি নামক একটি নির্জন জায়গায়। পুরো পথ হত্যার হুমকি দিয়ে তাকে আসাম বস্তি নিয়ে যাওয়া হয়। দিপংকর ফোনে বলার সময় ওই এলাকার নাম যে আসাম বস্তি সেটি শুনে তনু।

সেখানে বেশ কয়েকটি কটেজ রয়েছে। নিরব নিস্তব্ধ। যাওয়ার সাথে সাথে এক নারী এসে কটেজের চাবি দেয়। দীপংকর ওই নারী থেকে চাবি নেয়ার সময় বললো ভেতরে মদ আছে? তখন ওই নারী বললো না। এনে দিচ্ছি। তখন তনু বেশ কান্না করছিল। কিন্তু সেখানে তনুর কান্না শুনার কেউ ছিল না। জোর-জবরদস্থি করে তনুকে কটেজে ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে দিপংকর নামে ওই কুলাংগার।
এর মাঝে দিপংকরের মোবাইলে ফোন আসে। দীপংকরকে বলতে শুনা যায় আমি আসাম বস্তি আছি তোরা মদ নিয়ে চলে আয়। সেই কথা শোনে তনু আরও বেশি কান্না করতে লাগলো। কিন্তু দীপংকরের মন গলাতে পারলোনা তনু। দীপংকর বললো তুকে আজ এখানে রেখে যাবো। মানে তার বন্ধুরাও তনুকে ধর্ষণ করবে। সেই কথা শোনে তনু যখন তার পায়ে ধরে আরও বেশি কান্না করছিল অন্যদিকে দীপংকর আচ করতে পারে তনুকে খুঁজাখুজি করছে কেউ। তনুর মোবাইলে বার বার ফোন আসছিল। তখন দিপংকর তনুকে গাড়িতে করে এনে নগরীতে নিয়ে আসে। এর আগে দিপংকর তনুকে হুমকি দিয়ে বলে এই ঘটনা যদি কাউকে বলে তাহলে মেরে ফেলবে এবং তার পরিবারের ক্ষতি করবে।

তারা যখন কটেজ থেকে বের হয় তখন এক বয়স্ক লোক ভাড়া নিতে আসে দিপংকরের কাছে। তখন দিপংকর ভাড়া পাঁচশত টাকা কম দিয়ে বলে আমিতো প্রতিবার আসি আর রাতেও থাকিনি একটু কম নেন। সামনের বার আসলে দিয়ে দিবো। তার মানে দিপংকর নামে এই কুলাংগার প্রতিনিয়ত এভাবে ধর্ষণ করেন এবং রাত্রিও যাপন করেন ওই কটেজে।

এই ঘটনার পর তনু মানসিক ভাবে বিপর্যস্ত। স্বাভাবিক জীবন ব্যহত হচ্ছে তনুর। আইনের আশ্রয় নিতেও অনিহা প্রকাশ করেছে তনু। কারণ এমন ঘটনা জানলে সামাজিক কারণে তার পরিবারও পাশে থাকবেনা বলে আশংকা তার।

সেখানে যাওয়ার পর দীপংকর ফোনে কথা বলার ফাঁকে তনু তার আরেক বান্ধবী কে মেসেঞ্জারে তাকে উদ্ধারের জন্য ভয়েস মেসেজ পাঠায়। সেই বান্ধবী সাথে সাথে বিষয়টি চট্টগ্রাম কলেজের কয়েকজনকে জানালে তারা বিষয়টি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে অবগত করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বুঝতে পেরে তনুকে নগরীর ২ নং গেট এলাকায় নামিয়ে দেয় দীপংকর নামে সেই কুলাংগার।

নোটঃ বন্ধু-বান্ধবী নির্বাচন এবং কাউকে বিশ্বাস করতে অনেক বেশি সচেতন হতে হবে। আবেগ কন্ট্রোল করতে হবে। নিজের দূর্বলতা কাউকে বলা যাবেনা।
ভিক্টিমের নাম/পরিচয় প্রকাশ না করে ঘটনাটি শেয়ার করেছি আমাদের বোনদের সচেতন করার জন্য।
প্রতারকের পাল্লায় পড়বেন না কেউ।

বিস্তারিত নিউজ 👇
News link: https://www.facebook.com/share/v/16aKNGUwff/

আসলেই কি মেয়েরা ছলনাময়?একসাথে রাঙ্গামাটি সরকারি কলেজে ইংরেজি বিভাগে অনার্স পড়ার সুবাদে এই ছেলেটি এবং ক্লাসমেটের মধ্যে  স...
07/07/2025

আসলেই কি মেয়েরা ছলনাময়?

একসাথে রাঙ্গামাটি সরকারি কলেজে ইংরেজি বিভাগে অনার্স পড়ার সুবাদে এই ছেলেটি এবং ক্লাসমেটের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে ছিল তাদের সেই সম্পর্ক।ছেলেটি কোনো পর্যটনস্থলই বাকি রাখেনি রাঙ্গামাটির প্রতিটি কোণে,পাহাড়,হ্রদ আর সবুজের মাঝে মেয়েটিকে নিয়ে ঘুরে বেড়িয়েছে বাইকের পেছনে বসিয়ে।

কিন্তু সেই সম্পর্কের শেষটা হলো বড়ই করুণ।মেয়েটি জানালো পরিবার রাজি হবে না,এই অজুহাতে হঠাৎ করেই সম্পর্ক ছিন্ন করে বিয়ের পিঁড়িতে বসে গেল গত ফেব্রুয়ারীর ১৪ তারিখ।

এদিকে আজ সকালে ছেলেটি বাইকটি নিয়ে ভ*য়াবহ এক সড়ক দু*র্ঘটনার শিকার হয় রাঙ্গামাটির ফিসারি বাঁধ এলাকায়।বাসের সাথে মুখোমুখি সংঘ*র্ষে সে এখন মৃ*ত্যুর সাথে লড়ছে আ*ইসিইউতে।খবরটা হয়তো এরই মধ্যে মেয়েটির কানে পৌঁছেছে,একই বিভাগের ছাত্রী বলে ডিপার্টমেন্টের গ্রুপেও ছেলেটিকে নিয়ে আলোচনা হয়েছে,এটা তার দেখার কথা।

কিন্তু আজ রাতেই ১১:৩০ মিনিটে মেয়েটি ফেসবুক স্টোরিতে নতুন স্বামীর ছবি পোস্ট করে 🫶🫶🥰 এমন ভালোবাসার ইমোজিতে ভালোবাসা প্রকাশ করছে।

প্রশ্নটা তাই ঘুরেফিরে আসছে মাথায়,আসলে মেয়েরা কি বিয়ের পর এতটা বদলে যায়?

Copy Insider Rangamati travel group

06/07/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার দায়ে আমার ফা° সি হোক।

30/06/2025

সিটি কলেজের ক্যাম্পের চিপায়..... একদিন।

29/06/2025

মহসিন কলেজে ঢুকতে দিলো না, এটা কলেজ নাকি চিড়িয়াখানা?

Chittagong_College❤️

27/06/2025

সিটি কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য, চট্টগ্রাম।

সরকারী সিটি কলেজ,চট্টগ্রাম।

20/06/2025

প্রকৃতি খুবই রাগান্বিত।
সকাল থেকেই বৃষ্টি 🕶️

#ভারি বৃষ্টি

Address

Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nature And Beauty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share