Parbotto news tv

Parbotto news tv জাতীয় এবং আন্তর্জাতিক স্বচ্ছ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।
(1)

নারী কতোটা ভ/য়া/নক হতে পারে? এই মহিলা কুমিল্লা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী। গতকাল ফেসবুকে এই নারীর কান্নাকাটি ভাইরাল হ...
26/05/2026

নারী কতোটা ভ/য়া/নক হতে পারে? এই মহিলা কুমিল্লা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী। গতকাল ফেসবুকে এই নারীর কান্নাকাটি ভাইরাল হয় এবং করুন কান্না জড়িত কন্ঠে অভিযোগ করে, তাঁর অফিস প্রধান ইঞ্জিনিয়ার তার উপর কঠিন যৌ/ন নি/র্যা/তন চালায়।মূহুর্তেই তার কান্নাকাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় তার কান্নাকাটি দেখে অনেক সাধারণ মানুষও কাঁদলো 😆।
ঐ মহিলা পুলিশকে অভিযোগ করে, তাঁর স্বামীসহ বাসার প্রত্যেকেটা মানুষকে অফিসে হাজির করে।এদিকে পুলিশও এই নারী কর্মচারীর কথায়, অফিস প্রধানের অনুমতি ব্যাতীত অফিসে হাজির হয়।যেটা সরকারি আইনের পরিপন্থী। আর পুলিশের দোষ দিয়েও বা কি হবে।ঐ মূহুর্তে পুলিশ না গেলে পুলিশেরই আবার দোষ হতো।

কিন্তু নারী যতোই চালাক হোক, নারী তো নারীই, রাগের ঠেলায় মহিলা ভুলেই গিয়েছিল যে, অফিস প্রধানের রুম থেকে শুরু করে আশেপাশের রুমেও সিসি ক্যামেরা অ্যাক্টিভ ছিলো।

সিসি ক্যামেরায় দেখা যায়, নারী নি*+র্যা*+তন তো দূরে থাক,উল্টো ঐ নারী রীতিমতো পুরুষ নি*+র্যা+-তন চালিয়েছে।বদলি সংক্রান্ত বিষয় নিয়ে অফিস প্রধানকে জ*ঘ+ন্য ভাষায় গা*+লি+*গা*+লাজ করেছে। পুরো অফিস তছনছ করেছে।

একবার চিন্তা করেন, যদি সিসি ক্যামেরা না থাকতো, তাহলে বেচারা অফিস প্রধানের অবস্থাটা কি হতো? পুরো দেশে মান ইজ্জত শেষ হতো, চাকরি চলে যেতো, স্ত্রী, সন্তানের কাছে আমৃত্যু অপদস্ত হয়ে বেঁচে থাকতে হতো।

05/05/2026

১২ বছরের মাদরাসা ছাত্রী ধ'র্ষ’ণের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বক্তব্য।

কক্সবাজারে চালককে চেতনা নাশক খাইয়ে মিশুক ও মোবাইল ছিনতাই ​কক্সবাজার প্রতিনিধি | parbottonewstv​কক্সবাজার: কক্সবাজারের রা...
18/04/2026

কক্সবাজারে চালককে চেতনা নাশক খাইয়ে মিশুক ও মোবাইল ছিনতাই

​কক্সবাজার প্রতিনিধি | parbottonewstv

​কক্সবাজার: কক্সবাজারের রামু ও সদর উপজেলা সংলগ্ন এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন মো. জানে আলম নামের এক মিশুক চালক।

ছিনতাইকারীরা কৌশলে খাবারের সাথে চেতনা নাশক খাইয়ে তাকে অচেতন করে মোবাইল ফোন ও তার উপার্জনের একমাত্র মাধ্যম মিশুক গাড়িটি নিয়ে চম্পট দিয়েছে।

​ভুক্তভোগী জানে আলম রামুর জোয়ারিয়া নালা গর্জনিয়া পাড়ার রফিক আহম্মদের ছেলে। জানা গেছে, আজ সকাল আনুমানিক ১১ টার সময় একদল সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র রামু থেকে ভাড়ার কথা বলে জানে আলমের মিশুক গাড়িটি ভাড়া নেয়।

​ছিনতাইকারীরা তাকে নিয়ে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে সময়ক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে তারা তাকে কক্সবাজার রেল স্টেশন সংলগ্ন এলাকায় নিয়ে যায়।

সেখানে দুপুরের খাবারের সময় হলে চক্রটি তাকে ভাতের সাথে অতি মাত্রায় চেতনা নাশক ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়।

​খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই জানে আলম অচেতন হয়ে পড়লে ছিনতাইকারীরা তাকে কক্সবাজার রেল স্টেশন সংলগ্ন ইলিয়াস মিয়া উচ্চ বিদ্যালয়ের আঙিনায় ফেলে রেখে যায়।

এ সময় তারা তার সাথে থাকা মোবাইল ফোন এবং মিশুক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে চালক জানে আলমের পরিবার এখন দিশেহারা।

​"এটি একটি সুপরিকল্পিত অপরাধ। চালকদের টার্গেট করে একটি চক্র শহরে সক্রিয় রয়েছে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি প্রয়োজন।" — স্থানীয় সচেতন মহল।

​এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ অপরাধী চক্রকে শনাক্ত করতে তদন্ত শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

  “ইরানের বন্দরগুলো নিরাপদ না থাকলে, পুরো অঞ্চলের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।"- ইরানের খতামুল আম্বিয়া কার্যালয়
13/04/2026

“ইরানের বন্দরগুলো নিরাপদ না থাকলে, পুরো অঞ্চলের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।"

- ইরানের খতামুল আম্বিয়া কার্যালয়

12/04/2026

ইরানের এক সাংসদ বলছেন,

যুক্তরাষ্ট্র যদি ইরানকে ক্ষতিপূরণ না দেয়, তাহলে পারস্য উপসাগরে আটকে থাকা শত্রুভাবাপন্ন জাহাজগুলো ধরে বিক্রি করে দিবে ইরান।

12/04/2026

🔴 বিগ ব্রেকিং: ইরান গতকালের এমন একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) নৌবাহিনী USS Michael Murphy (DDG-112) এবং USS Frank E. Peterson (DDG-121)—এই দুটি আমেরিকান ডেস্ট্রয়ারকে হরমুজ প্রণালী থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে; অন্যথায় তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

ভিডিওতে আই আর জি সি নৌবাহিনীর কণ্ঠ শোনা যায়:
“মনোযোগ দিন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ— যারা ফুজাইরাহ পোর্টে ও ওমান সাগরের আশেপাশে চলাচল করছেন; এটি আই আর জি সি নৌবাহিনী — শেষ সতর্কবার্তা, শেষ সতর্কবার্তা, শেষ সতর্কবার্তা।”

🔻 ২০২৫ সালে গাজাগামী 'গ্লোবাল সুমুদ' ত্রাণবহরে হামলার ঘটনায় যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপ...
12/04/2026

🔻 ২০২৫ সালে গাজাগামী 'গ্লোবাল সুমুদ' ত্রাণবহরে হামলার ঘটনায় যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ইস্তাম্বুল চিফ পাবলিক প্রসিকিউটর অফিস।

🔻 প্রসিকিউটররা এই হামলায় জড়িতদের বিরুদ্ধে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং অন্যান্য গুরুতর অভিযোগ এনে আমৃত্যু কারাদণ্ড ও দীর্ঘমেয়াদী জেলের দাবি জানিয়েছেন।

🔻 আন্তর্জাতিক পানিসীমায় ইসরায়েলি বাহিনী ত্রাণবহরটি আটকে দিয়ে অ্যাক্টিভিস্টদের বন্দি করা এবং জাহাজগুলো জব্দ করার ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়েছে।

সূত্র : আনাদলু এজেন্সি

12/04/2026

আলোচনা ব্যর্থ হয়েছে।

12/04/2026

* ২১ ঘণ্টা ধরে চলা আলোচনার পর যুক্তরাষ্ট্র একটি চূড়ান্ত ও সেরা প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

* জেডি ভ্যান্স ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা শেষে জানান যে তার দল অত্যন্ত আন্তরিকতার সাথে এই সমঝোতা করেছে।

* ইরান এই প্রস্তাব গ্রহণ করবে কি না, তা এখন দেখার বিষয় বলে উল্লেখ করেছেন তিনি।

* একটি সাধারণ প্রস্তাব এবং সমঝোতার পদ্ধতি নিয়ে তারা ফিরে যাচ্ছেন বলে স্পুটনিক ইন্টারন্যাশনালের বরাতে জানা গেছে।

সূত্র: স্পুটনিক ইন্টারন্যাশনাল

12/04/2026

🔴 ব্রেকিং: আলোচনার দ্বিতীয় দিন আর অনুষ্ঠিত হবে না — IRIB

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম IRIB জানিয়েছে:

‘আমেরিকান শত্রু— যে নিকৃষ্ট, প্রতারক ও অসৎ— যুদ্ধে করে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, তা আলোচনার টেবিলে আদায় করার চেষ্টা করেছে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করা—যেখানে ইরানের সার্বভৌমত্বের কোনো স্বীকৃতি নেই।’

ইরান এই শর্তগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং ঘোষণা দিয়েছে—নিজ মাতৃভূমির পবিত্র প্রতিরক্ষা অব্যাহত থাকবে, প্রয়োজন হলে সামরিক কিংবা কূটনৈতিক—সব ধরনের উপায়ে।

🟢 ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, মেজর জেনারেল আব্দুলরাহিম মুসাভির শাহাদাতের পূর্বে লেখা শেষ হস্তলিখিত নোট:‘এই পৃথি...
10/04/2026

🟢 ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, মেজর জেনারেল আব্দুলরাহিম মুসাভির শাহাদাতের পূর্বে লেখা শেষ হস্তলিখিত নোট:

‘এই পৃথিবীটা একটা খারাপ জায়গা, কারণ তুমি সবকিছু পেয়ে গেলেও, আসলে কিছুই পাও না।

কিন্তু এটাই এই পৃথিবীর সৌন্দর্য: তুমি সবকিছু হারিয়ে ফেললেও, বাস্তবে তোমার কিছুই হারায় না।’



Address

Rangamati
4700

Alerts

Be the first to know and let us send you an email when Parbotto news tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Parbotto news tv:

Shortcuts

Share