08/02/2026
প্রিয় খাগড়াছড়ি ও রাঙামাটিবাসী,
ভোট দিন পাহাড়ের সন্তানদের।
যারা পাহাড়কে মানচিত্রে নয়, নিজের রক্তের ভেতর দিয়ে চেনে।
ভোট দিন সেই মানুষদের, যারা পাহাড়কে বাইরে থেকে দেখে না— পাহাড়কে বুকের ভেতর বয়ে নিয়ে চলে।
আপনাদের জেলায় যে স্বতন্ত্র প্রার্থীরা আছেন—
তারা কারও নামে মিথ্যা মামলা দেয়নি,
কাউকে রাতের আঁধারে হামলা করেনি,
চাঁদাবাজির নামে মানুষের ঘাম ঝরানো টাকা কাড়েনি।
তারা ট্রাকভর্তি বস্তির মানুষ এনে আপনাদের ভিটেমাটিতে বসতি গড়েনি। আপনাদের জন্মভূমিকে অচেনা করে দেয়নি।
পর্যটনের অজুহাতে জোর করে পাহাড় কেটে, জমি দখল করেনি। আপনাদের পূর্বপুরুষের জমি কেড়ে নেয়নি।
নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে প্রতিবাদ করলেই
আপনাদের সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী বলে দাগায়নি।
তাদের জন্য পুড়েনি কারও ঘরবাড়ি, খালি হয়নি কারও বুক,
মা–বোনের ইজ্জত হারিয়ে যায়নি কোনো পরিবার।
তারা কখনোই আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেনি,
কারণ তারা জানে—
পাহাড়ের মানুষের বিশ্বাস, সংস্কৃতি আর সম্মান
কোনো রাজনীতির হাতিয়ার হতে পারে না।
এই কারণেই—
🔹 ২৯৮ নং আসনে
ঘোড়া মার্কা (🐎) — ধর্মজ্যোতি চাকমা
🔹 ২৯৯ নং আসনে
ফুটবল মার্কা (⚽) — পহেল চাকমা
আপনাদের অমূল্য ভোটটি দিন সেই প্রতীকে,
যারা পাহাড়ের কান্না বোঝে, পাহাড়ের ভাষায় কথা বলে,
আর পাহাড়ের ভবিষ্যৎ পাহাড়ের হাতেই ফিরিয়ে দিতে চায়।
ভোট দিন সাহসের পক্ষে। ভোট দিন ন্যায়ের পক্ষে।
ভোট দিন পাহাড়ের পক্ষে। জয় হোক পাহাড়ের।
জয় হোক পাহাড়ের মানুষের।
#পাহাড়ের_ভোট #পাহাড়ের_ভবিষ্যৎ