Explore with AHB

Explore with AHB Let’s connect for personalized travel tips and unforgettable journeys.”

Youtube channel:

https://youtube.com/?si=g4QbadJH5dHUlUfS

“Explore my travel vlogs, plan your next adventure with my Facebook vlogs, and get exclusive travel guides.

11/06/2026

Fifa World Cup Match 2026







এই ছবিটি আমাদের বুঝিয়ে দেয় আমাদের জীবনে অভিভাবকদের গুরুত্ব কতখানি! সে যখন তার খামারী মালিকের কাছে ছিলো তখন তার কত সুন্দর...
05/06/2026

এই ছবিটি আমাদের বুঝিয়ে দেয় আমাদের জীবনে অভিভাবকদের গুরুত্ব কতখানি! সে যখন তার খামারী মালিকের কাছে ছিলো তখন তার কত সুন্দর বাহ্যিকরূপ ছিলো। নিয়মিত তাকে গোসল, খাওয়ানো এমনকি ট্রাম্পের মত করে চুলও আচরে দিতো।

দেখতে তাকে একেবারে ধবধবা নাদুসনুদুস সুন্দর লাগতো। সারা বিশ্বের তার সেই সৌন্দর্য এবং ডোনাল্ড ট্রাম্পের মত ল্যুক আলোচিত হয়।

এরপর তাকে সরকার কিনে নিয়ে চিড়িয়াখানায় রাখা হয়। তার যত্ন কমতে থাকে। তার বরাদ্দের বিশাল অংশ গায়েব হয়ে যায়। প্রতিদিন শুধু তাকে দেখতেই শত মানুষ চিড়িয়াখানায় যায়। দিন দিন অবহেলা ও অযত্নে মাত্র ১০ দিনেই তাকে আর চেনা যায়না।

সেই ট্রেডমার্ক চুল, সোনালি পশম কিংবা চোখের চাহনি হারিয়ে গেছে। গোসল হয়না নিয়মিত। ধবধবে সুন্দর থেকে দুর্বল হয়ে মলিন হয়েছে তার চেহারা।

কিন্তু ঠিক এই মুহুর্তে যদি সে তার খামারি মালিকের কাছে থাকতো তাহলে যথাযথ সেবা পেত এবং তার সৌন্দর্য আগের মতই থাকতো।

একজন প্রকৃত অভিভাবক কতটা গুরুত্বপূর্ণ পশু এবং মানুষের জীবনে এই ছবিটি তার জলজ্যান্ত উদাহরণ। মালিকের কাছে থাকলে এই কাক তার মাথায় বসতে পারতো না।

একে অতিদ্রুত হয় আগের মালিকের কাছে দিয়ে দিন অথবা তাকে অন্য কোন খামারীর কোন মহিষ পালের সাথে থাকার ব্যবস্থা করে দিন। নাহলে দিনে দিনে তার অবস্থা আরো খারাপ হবে।

#মহিষ

একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি। যারা নিষ্পাপ শৈশবকে ধর্ষণ ও হত্যার মত...
21/05/2026

একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি। যারা নিষ্পাপ শৈশবকে ধর্ষণ ও হত্যার মতো নৃশংসতায় ধ্বংস করে, তারা মানবতার শত্রু। ন্যায়বিচার বিলম্বিত মানেই অন্যায়ের সাহস বাড়ানো। রামিসার জন্য দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আন্দরকিল্লা থেকে বের হয়ে রিকশা খুঁজছি বাসায় যাওয়ার জন্যদুয়েকটা অটোরিক্সা দেখার পরে একটা অটো আসলো হাত দেখালাম, দাঁড়ালো।নি...
21/05/2026

আন্দরকিল্লা থেকে বের হয়ে রিকশা খুঁজছি বাসায় যাওয়ার জন্য

দুয়েকটা অটোরিক্সা দেখার পরে একটা অটো আসলো হাত দেখালাম, দাঁড়ালো।
নির্দিষ্ট গন্তব্যে যাবে বলাতে উঠলাম।
ড্রাইভারের পাশে দেখলাম ৬/৭ বছরের এক মেয়ে শিশু বসে আছে।
শিশুটার পরিচয় জানতে চাইলে জানালো "তার মেয়ে"। আমি বললাম " মেয়েকে শহরটা ঘুরে দেখাচ্ছো বুঝি?"
তার উত্তর আসার আগেই আমি বলতে থাকলাম
" ভালো,খুব ভালো উদ্দ্যোগ,এতে মেয়েটা আনন্দ পাওয়ার পাশাপাশি শহর সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে তাছাড়া বাবার পেশা সম্পর্কেও একটা পরিষ্কার ধারনা হবে"।

ড্রাইভার এইবার যা বললো তাতে আমিও একটা মারাত্মক অসহায়ত্ব বোধ করলাম। সে বলল "স্যার আপনি যা বলছেন তার কিছুইনা, প্রথমে মাইয়া আমার একটু আনন্দ পেলেও এখন কয়েক ঘন্টা ধরে সে আর রিকশা ভ্রমনটা তেমন আর উপভোগ করছেনা, অনেকটা বাধ্য হয়েই তাকে আমি গাড়িতে বসাইয়া রাখছি, তার মায়ে কাজে গেছে বাসায় কেউ নাই, মেয়েটারে বাসায় একা একা রাখতে ডর লাগতাছিল তাই সাথে নিয়া আসছি নিরাপত্তার অভাবে।"

মাইয়া সন্তান এখন খুব অনিরাপদ, আমার সাথে গাড়িতে ঘুরতে কষ্ট অইবো কিন্তু জানটা তো অন্তত বাঁচবে মাইয়াটার আমার।"

আপনাদের কি ধারণা? মেয়েটার বাবা সঠিক কথা বলেছে?

জীবন কোথায় গিয়ে দাঁড়ালো? C

08/05/2026

রাঙ্গামাটি শহর থেকে পশ্চিম আকাশে রহস্যময় আলো


03/05/2026

Address

Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Explore with AHB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share