15/07/2026
পুরুষ মানুষ 😅
২টা বাচ্চা পয়দা করলাম চলে গেল ১০টা বছর।
বললাম প্রেগন্যান্সিতে ডাক্তার দেখাবো, বললো টাকা পাঠাই তোমার মা বোনকে সাথে নিয়ে যাও, গেলাম। বললাম প্রথম বাচ্চা হবে একটু পাশে থেকো, বললো তোমার মা বোনতো আছেই, টাকা পাঠিয়ে দেই । হয়ে গেলো বাচ্চা পয়দা একটা। তারপরবর্তী যতো ডাক্তার দেখানো সবই করলাম নিজে একা একা গিয়ে, শুধু টাকাই দিলো।
আসলাম ঢাকায়, চিনিনা কোনকিছুই। ২য় বাচ্চা পয়দা হবে, বললাম ডাক্তার দেখাবো, বললো যাও টাকা নেও ডাক্তার দেখাও। চিনলাম ঢাকা শহরে রাস্তা ঘাট। বাচ্চা পয়দা হবে, বললাম এই বাচ্চা ডেলিভারিতে পাশে থাকো বললো টাকা নেও তোমার মা বোনতো আছেই গ্রামে চলে যাও । 😅
ঢাকা থেকে বাড়ি আসা যাওয়া একা একা। বললাম একটু এসেতো কখনো নিয়ে যেতে পারো, বললো টাকা পাঠাই চলে যাও, চলে আসো।
টাকা টাকা টাকা। সবইতো টাকায় হয়ে গেলো।😅
এখন যদি সে পুরুষ এসে বলে জীবনে টাকাই চিনলা বিশ্বাস, ভালোবাসা চিনলা না।
আমারও বলতে ইচ্ছে করে হ্যা আসলেই টাকা চিনলাম।❤️🩹😊
চিনলাম আরো কতো কিছু, সইলাম নিরবে সবই।
এ দুনিয়ায় যখন আপনি লয়াল হবেন, তখন খাবেন লাত্তি উষ্ঠা, আর যখন ভন্ড হবেন, তখন এসে সবাই লয়ালের সূত্র শিখাবে।😅😅😅
ছিলাম সহজ সরল বানাইলা ভন্ড। 🤝
এখন অন্তত আর যাইহোক ভালোবাসার সংঙ্গা শুনতে চাই না।
ভালোবাসা কালা ভুনা করে খেয়ে পেলছি। ❌🙂..........
এই পোস্টটা আমার না। একজন বোনের ভালো লাগলো তাই পোস্ট করলাম।
আসলেই অনেক পুরুষ আছে যারা শুধু মাত্র কিছু টাকা হাতে ধরিয়ে দিয়েই নিজেদের দায়িত্ব শেষ করতে চাই।
তারা মানুষকে কিভাবে ভালো বাসতে হয় তা জানে না, মানুষের আবেগের মূল দিতে জানে না, পাশে থেকে সাহস দিতে জানে না, তারা মানুষের আশা ভরসার কদর করতে জানে না।
তারা মনে করে আমি টাকা তো দিয়েই দিয়েছি, আমার দায়িত্ব আমি পালন করেছি । কিন্তুু টাকা দেওয়া ছাড়াও যে হাজার দায়িত্ব আছে তারা সেগুলোর পরোয়াকরে না।
আর যখন অপর মানুষটা এসব সহ্য করতে করতে টাকার ওপর নির্ভর হয়ে যায়, শুধু মাত্র নিজে ওপর ভরসা করতে শিখে যায় তখন আবার নানা সমস্যা।