13/02/2023
আপনি যদি একজন চরিত্রবান/ ম্যাচিউরড ছেলে হয়ে থাকেন অথবা আপনার মন মানসিকতা যদি উত্তম হয়ে থাকে কিংবা আপনি একজন পজিটিভ থিংকার হলে আপনার ইনবক্সে কখনো কথা বলার মানুষের অভাব থাকবে না। Your life is good as your mindset. এসব গুন আপনার মাঝে আছে বলেই আপনি কখনো কোনো মেয়েকে অযথা নক দিবেন না বা দেন না। জ্ঞানী মেয়েরা মূলত এরকম মেন্টালিটির ছেলেদেরই পছন্দ করে। একটু ধৈর্যশীল হন রাইট টাইমে আপনার জন্য রাইট পারসন আসবে। এরকম গুণাবলী যদি আপনার মাঝে বিদ্যমান থাকে তাহলে মেয়েরাই আপনাকে নক দিবে, আপনার দেয়ার দরকার পড়বে না। এমনকি যে সকল মেয়েদের থেকে মেসেজ পাবেন তারাও জ্ঞানী নারী। এরা সবাইকে নক দেয় না। তাই বাহিরের সৌন্দর্য বৃদ্ধি না করে ভেতরের সৌন্দর্য বৃদ্ধি করুন। কেননা সমাজে ভালো মানুষ সেজে অভিনয় করার থেকে প্রকৃত অর্থে ভালো মানুষ হওয়াটা খুবই কঠিন।
আরে ভাই সব কথা না হয় বাদই দিলাম, মেয়েদের সাথে কথা বলারই বা কি দরকার, এর কোনো ভ্যালু নেই। নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন। আপনার জীবন,আপনার মূল্যবান সময়, জীবনটা খুবই মূল্যবান। একবার হারালে আর ফিরে পাবেন না। তাই নিজেকে বিল্ড আপ করেন। হুট করে কখন মারা যাবেন আপনি নিজেও জানেন না, জীবনটাকে উপভোগ করুন। হালাল ভাবে উপভোগ করুন। কয়দিনই বা বাঁচবেন। নারী মানেই তো ছলনা। একবার এই ছলনায় পড়বেন আর উঠতে পারবেন না। একটা মেয়ের পেছনে যে সময় ব্যায় করবেন ,যেই পরিশ্রম দিবেন, টাকা ঢালবেন সেই পরিশ্রম/সময়/টাকা আপনার মা বাবার জন্য ব্যায় করুন, দেখবেন তাদের দোয়ায় আপনি নদী থেকে পাহাড় চূড়ায় পৌঁছে গেছেন। বিয়ের জন্য যখন নিজেকে উপযুক্ত মনে করবেন তখন না হয় নারীর জন্যে দৌড়ঝাঁপ দিবেন।❤️
Collected