Najmul Islam Santo

Najmul Islam Santo I Love Allah

সবার ভালোবাসা চাই 🥰🥰
(2)

01/05/2024



সবাই ভুলে জাবে এটাই সাভাবিক

02/03/2024

ওই টা আমি 🙂

'কে যেন বলেছিলো একদিন দেখা হবে পথে,একদিন সব প্রতীক্ষার রাত ছিড়ে মুখরিত হবে তুমি,সেই মিলন মোহনার পথ কোথায় কতো দূর কেউ জান...
05/02/2024

'কে যেন বলেছিলো একদিন দেখা হবে পথে,
একদিন সব প্রতীক্ষার রাত ছিড়ে মুখরিত হবে তুমি,
সেই মিলন মোহনার পথ কোথায় কতো দূর কেউ জানিনা, আকাশ জানে '

-রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

❏ ছবি: সংগৃহিত

আমি চুপচাপ সব কিছু সহ্য করে নেই বলে এই নয় যে, তোমরা আমায় বারবার আঘাত দিবে আর আমি প্রতিউত্তরে হাসি ফেরত দিবো। জানো তো? শা...
05/02/2024

আমি চুপচাপ সব কিছু সহ্য করে নেই বলে এই নয় যে, তোমরা আমায় বারবার আঘাত দিবে আর আমি প্রতিউত্তরে হাসি ফেরত দিবো। জানো তো? শান্ত স্বভারের মানুষগুলো যখন ধৈর্যের বাধ হারিয়ে জবাব দেয়, তখন তা এতোই কঠিন হয় যে আর ভার বইতে পারবে কী না তাও প্রশ্নের।

কাছে টেনে নিয়ে আরো গভীরভাবে ভাঙার জন্য হাত বাড়াবে আর আমি বারবার তোমাদের সেই হাত ধরবো। এটা ভেবে থাকলে ভুল করছো। ভালো থাকার প্রশ্নে কেউ ছাড় দেয় না, বুঝলে?

তোমাদের কটু কথা এড়িয়ে যাই বলে এই নয় যে আমি ভীতু! আমিও যদি তোমাদের মতো একই কাজ করি তাহলে তোমাদের সাথে আমার পার্থক্যটা থাকলো কই, বলো?

আমি আমার মতোই ঠিক আছি। ভাঙার চেষ্টা করে দেখতেই পারো। হয়তো মচকাবো কিন্তু ভাঙবো না। মচকানো জায়গায় নিজেই সারিয়ে নিবো নিজের আদুরে হাতে তবুও তোমাদের সাহায্য আমি অন্তত চাইবো না। এতে যদি তোমরা আমায় অহংকারী বলো। আমি বুক ফুলিয়ে নিজের উপর বিশ্বাস রেখে মুচকি হেসে বলবো, “হ্যাঁ আমি অহংকারীই! তোমাদের মতো মুখোশ আমি পড়তেও পারি না, আর না পছন্দ করি। তোমাদের দেওয়া ব্যবহারের বিনিময়ে আমি যেমনটা ফেরত দিবো, আমি ঠিক তেমনটাই।”

(Santo)

31/01/2024

আমি ভাবতাম তুমি আমার, অথচ তুমি আমার কহনোই হও নাই, কহনোই আছিলা না।এই যে এহন আমি দুঃখ হইয়া গেছি! নিজের উপর নিজেই পইড়া যাই,এই ব্যথরা খামছি মারে। সাপের লেজে পাঁ দিলে যেমন কইরা কামুড় মারে,তুমি সাপ হইয়া দংশন করো আমারে। যে সাপের বিষ কোন ওঝাই ফুঁ দিয়া নামাইবার সাহস করবার চায় না। ঔষধ আবিষ্কার কইবার পারে নাই মেডিকেল সাইন্স।

এই যে তোমারে আমার ভাইবা, আমার কইরা পাই নাই! তুমি আমার হও নাই কহনো, তুমি ছিলা অন্য কোথাও! অন্য কারো হইয়া অভিনয় জল ঢাইলা দিছো আমার উপর। ক্যান করলা? ক্যান ছল কইরা বিষের জল ছুইড়া মারলা ভালবাসায়?আমার করার বিশ্বাসের জমিনে বারোমাসি বর্ষা ছুইড়া মারলা!ক্যান এমন করলা?

এই যে তোমারে আমার কইরা জাইনা আইছি, এহন দেহি আমার তুমি আমার নাই! এই যে তুমি আমার হইয়াও আমার নাই বুকের কাছে, সুখের কাছে,এই দুঃখ খানা আমারে ছটফট করায়। মিরকির ব্যারামওয়ালা মানুষ যেমন পানির কাছে আগুনের কাছে গ্যালে ভয় পাইয়া যায়, ছটফট করে, পানিতে ডুইবা মরে, আগুনে পুইড়া মরে! তোমার করা বিশ্বাসের আঘাত আমার তেমন ব্যারাম ভালবাসায়।

ভালবাসার কাঙাল আমি, তাই বইলা এমন কইরা জ্যান্ত লাশে মাইরা যাবা? আফসোসের যন্ত্রণা এক্সপ্রেস আমারে মরনের ফাঁন্দে ফ্যালায়ে দেয়। তোমারে ভালবাসার অপরাধে এহন আমার জিন্দা লাশের জীবন।

জানি ভুলে যাবে, ঠিক সময় যেভাবে যায়। সাগর যেমন ভুলে যায়, তার বুকে পড়া বিন্দু বিন্দু জলকে।জানি সরে যাবে দূরে, চোখের আড়াল হ...
23/01/2024

জানি ভুলে যাবে, ঠিক সময় যেভাবে যায়।
সাগর যেমন ভুলে যায়, তার বুকে পড়া বিন্দু বিন্দু জলকে।

জানি সরে যাবে দূরে, চোখের আড়াল হলেই!
চোখ যাকে দেখে না, মন তাকে ছোঁয় কি করে? পৃথিবীর সহস্র মাইল পথ পাড়ি দিয়ে, কে কার কাছে আসে? বলো....

জানি স্মৃতি হয়ে বয়ে যাবে, ঠিক নদী যেভাবে যায়!
নদীর মতো তুমিও বয়ে যাবে দু'চোখ বেয়ে। অপলক তাকিয়ে আমি সয়নে- স্বপনে শুধু তোমার ধ্যানে মগ্ন থাকবো, তোমার স্মৃতিতে হাতড়াবো!

জানি ঠিক ভুলে যাবে এই আমাকে। কে ছিলাম আমি, কী ছিলাম তোমার। এতশত ধুলোবালি ভরা স্মৃতির ফাঁকে ঠুনকো দেখায় আর কি এমন হয়েছে আমাদের? বলো...

জানি অবহেলায় পড়ে থাকবে সময় আর আমাদের স্মৃতিরা। জীবন গড়ার ব্যস্ততায় ভুলে যাবে সব। পুরাতন ভুলে নতুন আঁকড়ে বেঁচে থাকার যুগে, কে আর মনে রাখে কাকে?

আমি আর এমন কে? আমায় মনে রাখা এতটা জরুরী নয়, যতটা জরুরী হলে এম্বুলেন্সে যাওয়া মৃ*ত্যুর জন্য অপেক্ষা করা রোগী তার সময়ের দিকে তাকিয়ে থাকে!

জানি চলে যাবে, ঠিক সময় যেভাবে যায় চোখের পলকে! আর তারপর? কোনোদিনও ফিরবে না, ভালোবাসবে না কভু আমায়!

দুর্ভিক্ষ নেমে আসবে আমার পৃথিবীতে!
চারদিকে তুমিময় শূন্যতা আর বেদনার বেড়াজালে সেই দুর্ভিক্ষে তৈরি হবে শুধু তোমার সংকট! সবই থাকবে, শুধু তুমি থাকবে না– তুমি আসবে না।

Address

Rongpur
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Najmul Islam Santo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category