12/06/2025
সময়টা তখন ঘড়ির কাটা ধরে ঠিক রাত 3:00 বাজতে চললো, আমি প্রতিদিনের মত আজকেও মুভি দেখছি। হঠাৎ মনে হলো জানালার পাশে কেউ একজন উকি দিচ্ছে আমার দিকে, বেশ কৌতহল নিয়ে জানালার দিকে তাকালাম" কিন্তূ ত্যামন কিছুই চোঁখে পড়লোনা।
আমি আবার মুভি দেখায় মনোযোগ দিলাম, কিছুক্ষণ পর মনে হলো কিছু একটা আমার দিকে ভয়ংকর ভাবে তাকিয়ে আছে। কৌতহল নিয়ে আবার জানালার দিকে তাকালাম। কিন্তু কিছুই দেখতে পেলাম না।
বিষয়টা ক্যামন যেনো লাগতে শুরু করলো। অজানতেই ভয় কাজ করতে শুরু করলো। আমার স্পষ্ট মনে হচ্ছিলো কেউ একজন আমার দিকে খুব ভয়ংকর ভাবে তাকিয়ে ছিল।
ভয়ে রুমের লাইট জ্বালায় দিলাম। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেয়ে বসে পড়লাম। বার বার মনে হচ্ছিলো জানালায় কিছু একটা ছিল।
আমি মনকে সান্তনা দিয়ে বলতে লাগলাম হয়তো আর কল্পনা ছিলো,, এমনটা ভেবে আমি মুভি দেখতে আরম্ব করলাম। কিছু সময় পেরিয়ে এবার স্পষ্ট মনে হচ্ছে কিছু একটা তাকিয়ে আছে আমার দিকে।
এবার আমি জানালার দিকে না তাকিয়ে একটু আর চোখে দেখতে লাগলাম। আমি দেখে গামতে শুরু করলাম। মুহূর্তেই পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেলো আমি ভয়ে জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম।
আমার চিৎকারে যেনো পুরো বাসা কেঁপে উঠল। চিৎকার শুনে আব্বু - আম্মু, ভাইয়া সবাই রুমে এসে বলতে লাগলো বাবু কি হয়েছে তোমার চিৎকার করলা ক্যানো।
আমি ভয়ে কিছুই বলতে পারছি না " ভাইয়া বলছে বাজে স্বপ্ন দেখছে হয়তো। আমি কিছুই বলতে পারছি না, পুরো শরীর ঘেমে ভিজে গেছে। আম্মু পাশে বসে বলতে লাগলো কি হয়েছে বাবা তুমি কি বাজে স্বপ্ন দেখেছো, বলো আব্বু কি হয়েছে তোমার। কোনো উত্তর না পাওয়ায় আব্বু বলতে লাগলো নিহান কি হয়েছে তোমার কিছু বলছো না যে।
আব্বুর কথা শুনে আমি জানালার দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছি কিন্তু কিছু বলতে পারছি না। এত ভয়ংকর আগে কখনো দেখিনি। ভয়ে যেনো বাকরুদ্ধ হয়ে গেছি। কথা বলার ভাষা হারিয়ে গেছে।
আব্বু আমার চাহনি দেখে জানালার পাশে গেলো। কি যেনো ভেবে আম্মুকে বললো ওকে আমাদের রুমে নিয়ে চলো আজকে আমাদের সাথে থাক।
বাকি রাত আব্বু - আম্মুর রুমেই ছিলাম। সকালে বিছানা থেকে উত্তেই পাচ্ছিনা,, জরে পুরো শরীর পুড়ে যাচ্ছে। আমি জরে কাপতে লাগলাম। আম্মু আমার এমন অবস্থা টের পেয়ে বেশ ঘাবড়ে গেলো,,,,,,,,,,,,,,,
আপনারা চাইলে 2 পার্ট নিয়ে আসবো।
গল্পঃ অপরাধ
লেখক: মাহমুদ হাসান