23/04/2026
১. "লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে নিয়োগ চাই!"
২. "এক দফার এক দাবি, নিয়োগপত্রের চাবিকাঠি!"
৩. "স্বপ্ন যখন শিক্ষকতা, কেন তবে এই নীরবতা?"
৪. "যোগ্যতা মোদের পরিচয়, নিয়োগ দিতে কিসের ভয়?"
৫. "চাকরি আমার অধিকার, কেন করব হাহাকার?"
৬. "নিয়োগপত্র হাতে দাও, কর্মস্থলে যোগ দিতে দাও!"
৭. "২০২৫-এর নিয়োগ চাই, ঘরে ফেরার সময় নাই!"
৮. "আর কতকাল ঘুরব দ্বারে? নিয়োগ কেন অন্ধকারে?"
৯. "সুপারিশপ্রাপ্ত শিক্ষক আমরা, রাজপথে কেন আজো আমরা?"
১০. "৬১ জেলার শিক্ষক এক হও, নিজের অধিকার বুঝে নাও!"
১১. "যোগ্য আমরা লড়তে জানি, নিয়োগপত্র নিয়েই ফিরব জানি!"
১২. "পড়াশোনা শেষ করলাম কবে? নিয়োগ দিতে দেরি কেন হবে?"
১৩. "আশ্বাস নয় প্রমাণ চাই, অবিলম্বে নিয়োগ চাই!"
১৪. "বাবার চোখে জল কেন? নিয়োগপত্র আটকে কেন?"
১৫. "স্কুলে ফেরার কথা ছিল, রাজপথে কেন দিন কাটলো?"
১৬. "১৪ হাজার শিক্ষকের একই সুর, নিয়োগপত্র আসুক অতি দূর!"
১৭. "লড়াই মোদের দীর্ঘদিনের, স্বপ্ন মোদের একটাই— নিয়োগপত্র হাতে নিয়ে, স্কুলে ফিরতে চাই!"
১৮. "আর কোনো আশ্বাস নয়, এবার চাই নিয়োগপত্র!"
১৯. "নিয়োগপত্র হাতে দাও, ক্লাসরুমে ফিরতে দাও!"
২০. "একই দাবি একই স্বর, নিয়োগ চাই অতি স্বত্বর!"
২১. "বৈষম্যহীন বাংলায়, নিয়োগ কেন অপেক্ষায়?"
২২. "মুক্ত স্বাধীন বাংলাদেশে, নিয়োগ কেন ধুঁকছে শেষে?"
২৩. "নতুন দিনের নতুন আশা, নিয়োগপত্রই মোদের ভাষা!"
২৪. "রক্ত দিয়ে কেনা স্বাধীনতা, নিয়োগে কেন এই অনীহা?"
২৫. "জুলাইয়ের ত্যাগের বাংলাদেশে, নিয়োগ কেন আটকে থাকবে শেষে?"
২৬. "আবু সাঈদের লড়াইয়ের ডাক, নিয়োগপত্র মুক্তি পাক!"
২৭. "বৈষম্যহীন দেশে মোরা ভাই ভাই, মেধা অনুযায়ী নিয়োগ চাই!"
২৮. "শহীদের রক্ত হবে না বৃথা, নিয়োগপত্রই হোক শেষ কথা!"
২৯. "জুলাইয়ের চেতনা, সইবো না আর অবমাননা!"৩
৩০. "এক দুই তিন চার—বৈষম্য নিপাত যাক!"
৩১. "পাঁচ ছয় সাত আট—নিয়োগপত্র মুক্তি পাক!"