Nahid's Gellary

Nahid's Gellary বিশ্বে মাঝে শীর্ষ হবো.....
মৃত্যুর পর বিশাল জানাজা ক্ষেত্র তৈরির জন্য অবিরাম কাজ করে চলা....

11/12/2025

Alhamdulillah

এবার যারা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য
18/06/2025

এবার যারা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য

14/06/2025

🗓️ ২১ দিনেই ইংরেজিতে কথা বলার দক্ষতা উন্নত করার রুটিন:

✅ নিয়ম:
* প্রতিদিন ১৫–৩০ মিনিট অনুশীলন করুন,
* আয়নার সামনে কথা বলুন বা মোবাইলে রেকর্ড করুন,
* ভুল হলেও চালিয়ে যান।

📅 Day 1–3: ভয় কাটানো + পরিচিতি বলা শিখুন

টার্গেট: নিজেকে পরিচয় করাতে শেখা + ১০টি সহজ বাক্যের চর্চা:

“My name is ......”
“I am from ......”
“I live in ......”
“I like ......”

🎧 শোনা: BBC Learning English – “Meet the people” সিরিজ

📅 Day 4–6: দৈনন্দিন জীবন

টার্গেট: নিজের রুটিন বা দিনের বর্ণনা দিতে পারার চর্চা:

“I wake up at 7 AM.”
“I go to work/school.”
“I eat breakfast/lunch.”
“I watch TV in the evening.”

🎯 টাস্ক: নিজের দিনটি নিয়ে ৫ লাইনের একটি ইংরেজি ভিডিও রেকর্ড করুন

📅 Day 7–9: প্রশ্ন করা ও উত্তর দেওয়া

টার্গেট: সহজ প্রশ্ন করতে পারা ও উত্তর দেওয়ার চর্চা:

“What is your name?”
“Where do you live?”
“What do you do?”
“How are you?”

🎯 টাস্ক: প্রশ্ন-উত্তরের একটি ছোট সংলাপ অনুশীলন করুন (বন্ধুর সঙ্গে অথবা একাই)

📅 Day 10–12: দোকান/বাজারের দৈনন্দিন ইংরেজি

টার্গেট: কেনাকাটার সময় প্রয়োজনীয় ইংরেজির চর্চা:

“How much is this?”
“I want to buy this.”
“Do you have this in another color?”

🎯 টাস্ক: একটা কাল্পনিক দোকানদারের সঙ্গে কথোপকথন রেকর্ড করুন

📅 Day 13–15: নিজের পছন্দ-অপছন্দ

টার্গেট: মতামত দেওয়া শিখুন:

“I like watching movies.”
“I don’t like waking up early.”
“My favorite food is .....”

🎧 শোনা: YouTube – “Spoken English for Beginners: Likes and Dislikes”

📅 Day 16–18: ভবিষ্যৎ ও পরিকল্পনা

টার্গেট: Future tense অনুশীলন/ চর্চা:

“I will go to the market.”
“I am going to visit my uncle.”
“I want to be fluent in English.”

🎯 টাস্ক: “What will you do this weekend?” এই প্রশ্নে ৫ লাইনের উত্তর দিন

📅 Day 19–20: গল্প বলা ও স্মৃতিচারণ

টার্গেট: Past tense প্র্যাকটিস:

“Yesterday I watched a movie.”
“I went to Cox’s Bazar last year.”
“I had a great time.”

🎯 টাস্ক: আপনার জীবনের একটি ছোট ঘটনা ইংরেজিতে বলুন

📅 Day 21: পুরো ৩ মিনিট কথা বলা

টার্গেট: নিজে থেকে ইংরেজিতে ৩ মিনিট কথা বলা:

বিষয়-
Yourself
Your family
Your daily life
A trip you enjoyed
Why you want to learn English

🎯 রেকর্ড করুন – পরের সপ্তাহে শুনে নিজের উন্নতি পর্যালোচনা করুন

🛠️ টুলস সাজেশন:

📱 App: Duolingo / Cake / HelloTalk
🎧 Listening Practice: BBC Learning English (easy level), “The English We Speak”
📹 Speaking Practice: নিজের কথা মোবাইলে রেকর্ড করা বা ভিডিও বানানো

🎯 BONUS TIP: প্রতিদিন একটি করে নতুন ইংরেজি শব্দ বা বাক্য শিখে সেটি ব্যবহার করার চেষ্টা করুন।

ইনশাআল্লাহ, এভাবে ২১ দিন চর্চা করলে দেখবেন আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতা অনেকাংশেই বৃদ্ধি পাবে।

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন? এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে ক...
01/11/2024

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?
এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দুরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি।
একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যপারে জানতে চাইলেন।
কী ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো? দৈহিক সৌন্দর্য? বেশী সন্তান জন্ম দেয়া? নাকি অন্যকিছু?
বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিনত করতে পারেন।
কীভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কেননা অনেক অর্থশালী মহিলা আছেন, যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না।
সন্তান জন্ম দান? না, তাও নয়। কারণ, অনেক মহিলা আছেন, যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী পছন্দ করেননা। এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়।
ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন, যারা রান্না বান্নায় বেশ দক্ষ, সারা দিন রান্না ঘরে কাজ করে, অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন।
তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কী?
বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম।
সাবধান! বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে।
সাংবাদিক: ঐ সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন?
বৃদ্ধা: সাবধান! সেটা কখনো করবেননা। তখন তিনি মনে করবেন, আপনি তাঁর কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত, চুপ থেকে ওর প্রতিটি কথায় হা সুচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন।
অতপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে? এবার আমি যেতে পারি? তারপর আমি চলে যাই, আর আপন কাজে লেগে যাই। কারন চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন।
সাংবাদিক: এরপর কি করেন? এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন, এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়?
বৃদ্ধা: সাবধান! এধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন।
যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এ অবস্থা তাকে প্রচন্ড জিদের দিকে ঠেলে দেবে।
সাংবাদিক: তাহলে কি করবেন তখন?
বৃদ্ধা: দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই, আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এসময় তার সাথে অত্যন্ত স্বাভাবিক ভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছো? আমি বলি, না।
তারপর, তার দূর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন।
সাংবাদিক: আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন?
বৃদ্ধা: অবশ্যই। কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে, রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব?
সাংবাদিক: তাহলে আপনার ব্যক্তিত্ব?
বৃদ্ধা: আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোন ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরি ভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?
মহান রব আমাদের দুনিয়ার জীবন ও আখেরাতের জীবনে কল্যান দান করুন। আমীন

03/08/2024

আলহামদুলিল্লাহ স্বাধীন রংপুর ।🇧🇩🩵

03/08/2024

এই প্রজন্মের ছেলে - মেয়েগুলোও দেশকে এতটা ভালোবাসবে।
এটা কেউ ভাবতেও পারে নাই।

03/08/2024

এক দুই তিন চার
শেখ হাসিনা গদি ছাড়।

৩৪ জুলাই (৩ আগস্ট)

জনসমুদ্র, কেন্দ্রীয় শহীদ মিনার।১ লাখ +সময় 4:40 মিনিট
03/08/2024

জনসমুদ্র, কেন্দ্রীয় শহীদ মিনার।
১ লাখ +
সময় 4:40 মিনিট

জনসমুদ্র মিরপুর ১০সময়ঃ- দুপুর 4.10 মিনিট
03/08/2024

জনসমুদ্র মিরপুর ১০
সময়ঃ- দুপুর 4.10 মিনিট

03/08/2024

কোন অপশক্তি আমাদেরকে দাবায় রাখতে পারবেনা। আজকের জয়পুরহাট তারই প্রমাণ।

Address

Zero Point
Rangpur
5400

Telephone

+8801833068569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahid's Gellary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share