Haque Media

Haque Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Haque Media, Media/News Company, Rangpur.
(2)

সত্য প্রকাশে নির্ভীক আমরা !
উত্তরবঙ্গের সব খবরা-খবর ও আলোচিত আপডেট সবার আগে নিয়ে পাশে আছে ডিজিটাল মাল্টিমিডিয়া “হক মিডিয়া”
Haque Media — থাকবে আপনার সঙ্গে//
💼 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ (WhatsApp): +8801793619421 অথবা +8801332011100

11/06/2026

ফুটবল বিশ্বকাপ— উদ্বোধনী ম্যাচ প্রিডিকশন করুণ।
মেক্সিকো Vs দক্ষিণ আফ্রিকা

ইসলামী ব্যাংককে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।বাংলাদেশ ...
10/06/2026

ইসলামী ব্যাংককে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে উদ্বেগের কথা জানান এবিবি চেয়ারম্যান মাসরুর আরেফিন।
তিনি বলেন, এই সংকট শুধু একটি ব্যাংকের নয়, পুরো ব্যাংকিং খাতের ওপর প্রভাব ফেলছে।গভর্নর রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন ব্যাংক প্রধানদের।একই সঙ্গে সিআইবিতে সঠিক তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।এসএমই খাতের জন্য ৬০ হাজার কোটি টাকার নতুন ঋণ প্যাকেজ আনার উদ্যোগের কথাও জানানো হয়েছে।
ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।

#ইসলামী_ব্যাংক #বাংলাদেশ_ব্যাংক #মাসরুর_আরেফিন #ব্যাংকিং_খাত #বাংলাদেশ

২১ বছরের অপেক্ষার অবসান! মিরপুরে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে টাইগারদের দুর্দান...
09/06/2026

২১ বছরের অপেক্ষার অবসান! মিরপুরে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ।
মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে টাইগারদের দুর্দান্ত জয়।
ব্যাট হাতে ৮৬ রান, বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট তার ঝুলিতে।
রানার আগুনঝরা বোলিংয়ে ভেঙে পড়ে অজি মিডল অর্ডার।
বৃষ্টিতে খেলা বন্ধ হলে ডিএল মেথডে ৮৬ রানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।২৩তম দেখায় ইতিহাস গড়ে ক্যাঙ্গারুদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয় টাইগারদের।


বিশ্বকাপে শুধু ফুটবল নয়, খেলোয়াড়দের মানতে হয় কঠোর নিয়মকানুনও। জার্সি খুলে উদযাপন, ডাইভ দেওয়া বা রেফারির সঙ্গে অসদাচরণ কর...
09/06/2026

বিশ্বকাপে শুধু ফুটবল নয়, খেলোয়াড়দের মানতে হয় কঠোর নিয়মকানুনও।
জার্সি খুলে উদযাপন, ডাইভ দেওয়া বা রেফারির সঙ্গে অসদাচরণ করলে মিলতে পারে কার্ড।মাঠে আংটি, চেইন, ঘড়িসহ যেকোনো গয়না পরা সম্পূর্ণ নিষিদ্ধ। ম্যাচ বা অনুশীলনের পর যেকোনো সময় ডোপ টেস্টের মুখোমুখি হতে পারেন খেলোয়াড়রা।সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বা উসকানিমূলক পোস্ট করলেও হতে পারে শাস্তি।
দলীয় ক্যাম্প ছাড়াসহ যাতায়াতের ক্ষেত্রেও মানতে হয় ফিফার নির্ধারিত নিয়ম।


#ফিফা #বিশ্বকাপ #ফুটবল #ডোপটেস্ট

উচ্চশিক্ষায় বড় পরিবর্তনের পথে সরকার, গুরুত্ব পাচ্ছে দক্ষতা ও কর্মসংস্থান।বাংলা, ইতিহাস, দর্শনসহ কয়েকটি অনার্স বিষয় পুনর্...
09/06/2026

উচ্চশিক্ষায় বড় পরিবর্তনের পথে সরকার, গুরুত্ব পাচ্ছে দক্ষতা ও কর্মসংস্থান।বাংলা, ইতিহাস, দর্শনসহ কয়েকটি অনার্স বিষয় পুনর্গঠনের আলোচনা চলছে।এআই, সাইবার সিকিউরিটি, আউটসোর্সিং ও প্রযুক্তিনির্ভর বিষয় যুক্ত হচ্ছে পাঠ্যক্রমে।কলেজ পর্যায়ে চালু হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও ক্যারিয়ার সেন্টার। শিক্ষার্থীদের জন্য শেখানো হবে সাতটি বিদেশি ভাষা।
এসএসসি ও এইচএসসির বিষয় সংখ্যা ও পরীক্ষার সময়ও কমানোর পরিকল্পনা রয়েছে।

#শিক্ষাসংস্কার #উচ্চশিক্ষা #এআই #ফ্রিল্যান্সিং #কারিগরিশিক্ষা #কর্মসংস্থান #বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর মাত্র ১০ শতাংশ আবাসিক হলের সুবিধা পাচ্ছেন। বাকি প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসে...
09/06/2026

বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর মাত্র ১০ শতাংশ আবাসিক হলের সুবিধা পাচ্ছেন।
বাকি প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে থেকে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে।হল সংকটে ভোগান্তি, বাড়তি খরচ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।শিক্ষার্থীরা দ্রুত নতুন আবাসিক হল নির্মাণের দাবি জানিয়েছেন। দীর্ঘদিনের এই সংকট সমাধানে কার্যকর উদ্যোগের অপেক্ষায় সবাই।

#বেরোবি #বেগমরোকেয়াবিশ্ববিদ্যালয় #আবাসনসংকট #শিক্ষার্থী #রংপুর #ক্যাম্পাস #বাংলাদেশ

প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জের পর ২২০ ডিজিটের টোকেন পেয়ে বিভ্রান্ত হচ্ছেন অনেক গ্রাহক। নেসকো জানিয়েছে, এটি কোনো ত্রুটি...
09/06/2026

প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জের পর ২২০ ডিজিটের টোকেন পেয়ে বিভ্রান্ত হচ্ছেন অনেক গ্রাহক।
নেসকো জানিয়েছে, এটি কোনো ত্রুটি নয়; নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকরের জন্য অতিরিক্ত টোকেন দেওয়া হচ্ছে।
আবাসিক প্রিপেইড মিটারে নতুন ইউনিট মূল্য হালনাগাদের কারণে টোকেনের দৈর্ঘ্য বেড়েছে।
টোকেনটি প্রতি ২০ ডিজিট করে ধাপে ধাপে মিটারে প্রবেশ করাতে হবে।
সব অংশ সফলভাবে এন্টার করার পর ব্যালেন্স যোগ হবে এবং নতুন ট্যারিফ কার্যকর হবে। তাই দীর্ঘ টোকেন দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

#বিদ্যুৎ #প্রিপেইডমিটার #নেসকো #বিদ্যুৎবিল #ট্যারিফ #রিচার্জটোকেন #বাংলাদেশ

আগামী বাজেটে সিম রিপ্লেসমেন্টের ওপর থাকা ৩০০ টাকার কর প্রত্যাহারের পরিকল্পনা করছে সরকার।আইওটি (IoT) সিম প্রতিস্থাপনের কর...
08/06/2026

আগামী বাজেটে সিম রিপ্লেসমেন্টের ওপর থাকা ৩০০ টাকার কর প্রত্যাহারের পরিকল্পনা করছে সরকার।
আইওটি (IoT) সিম প্রতিস্থাপনের করও বাতিলের চিন্তাভাবনা চলছে।
বর্তমানে প্রতি বছর প্রায় ৬৫ লাখ সিম রিপ্লেসমেন্ট থেকে রাজস্ব পায় সরকার।এনবিআরের মতে, কর প্রত্যাহার হলে প্রায় ১৩০ কোটি টাকার রাজস্ব ছাড় হতে পারে। মোবাইল অপারেটররা এ সিদ্ধান্তকে ইতিবাচক ও যৌক্তিক পদক্ষেপ হিসেবে দেখছে। একই নম্বরের সিম পুনরায় ইস্যুতে কর আদায়কে দীর্ঘদিন ধরে ‘দ্বৈত কর’ বলে দাবি করে আসছে অপারেটররা।
আসন্ন বাজেটে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

#সিম_রিপ্লেসমেন্ট #মোবাইলসিম #জাতীয়বাজেট২০২৬ #এনবিআর #বিটিআরসি #টেলিকমখাত #বাংলাদেশ

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ২০২৬ বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব কিনতে যাচ্ছে ফিফার কাছ থেকে।সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা...
08/06/2026

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ২০২৬ বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব কিনতে যাচ্ছে ফিফার কাছ থেকে।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে।বিশ্বকাপের ‘অল মিডিয়া রাইটস’ কিনতে ব্যয় হবে প্রায় ৭২ কোটি ৭১ লাখ টাকা।এর ফলে বিটিভির বিভিন্ন প্ল্যাটফর্মে সরাসরি ম্যাচ ও বিশেষ অনুষ্ঠান দেখা যাবে।দেশের কোটি ফুটবলপ্রেমীর জন্য এটি বড় সুখবর।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ৪৮ দলের এই বিশ্বকাপ।


২০২৬ বিশ্বকাপের উদ্দেশে মেক্সিকোর পথে রওনা দিয়েছে ইরান ফুটবল দল।যাত্রার আগে ঐতিহ্য অনুযায়ী কুরআন শরীফে চুম্বন করে ও তার ...
08/06/2026

২০২৬ বিশ্বকাপের উদ্দেশে মেক্সিকোর পথে রওনা দিয়েছে ইরান ফুটবল দল।
যাত্রার আগে ঐতিহ্য অনুযায়ী কুরআন শরীফে চুম্বন করে ও তার নিচ দিয়ে হেঁটে আশীর্বাদ কামনা করেন খেলোয়াড়রা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই দৃশ্য প্রশংসা কুড়াচ্ছে ব্যাপকভাবে।
ভিসা জটিলতা থাকলেও আত্মবিশ্বাসী অবস্থায় বিশ্বকাপে যাচ্ছে মেহদি তারেমির দল।
প্রস্তুতি ম্যাচে জয় পেয়েই টুর্নামেন্টের মঞ্চে পা রাখছে ইরান।
বিশ্বাস, ঐতিহ্য ও ফুটবলের এক অনন্য মেলবন্ধন!

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Haque Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haque Media:

Share