Shoel science group

Shoel science group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shoel science group, Digital creator, Rangpur.

..........An organization related to environment and health...

SHOEL SCIENCE GROUP WORK IN NILPHAMARI SADOR UPZILA .The work of this organization is related to environment and health.

06/05/2026

ধান কাটার আদর্শ সময় এর বিস্তারিত !!

গত ২৬ শে এপ্রিল থেকে আজ ৫ ই মে পর্যন্ত বৃষ্টি বলয়ের সক্রিয়তায় প্রায় সারা দেশেই ধান কাটার কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। অনেকেই পরিপক্ক ধান এখনো কেটে ঘরে তুলতে পারেননি৷ আশায় আছেন রৌদ্রজ্জ্বল বৃষ্টি মুক্ত আবহাওয়ার। চলুন জেনে নেওয়া যাক সম্ভাব্য ভালো আবহাওয়ার সময়।

সম্ভাব্য কম বৃষ্টিপাত যুক্ত সময়: ৭ মে থেকে ১৩ই মে ২০২৬ পর্যন্ত।

তবে এসময় সকল এলাকায় পরিপূর্ণ রোদ্রউজ্জ্বল এবং পুরোপুরি বৃষ্টি মুক্ত আবহাওয়া থাকবেনা। বরং আগামী ৭ ই মে দেশ থেকে বৃষ্টি বলয় "ঝুমুল" বিদায় নেওয়ার সাথে সাথে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেশ কমে আসতে পারে। তথাপি এরপরেও প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো স্থানে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে৷

আসুন জেনে নেওয়া যাক ৭ থেকে ১৩ মে পর্যন্ত এই ৭দিনে দেশের কোন জেলায় গড়ে কতদিন বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে:

তুলনামূলক বৃষ্টিপাতের প্রবণতা বেশি:
উল্লেখিত ৭ দিনের মধ্যে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা এবং আশপাশের এলাকায় তুলনামূলকভাবে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে। এ সময়ের মধ্যে(৭-১৩মে) অন্তত ২-৩ দিন, বিশেষ করে দুপুর থেকে রাতের মধ্যে, বিক্ষিপ্তভাবে কিছু বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তুলনামূলক বৃষ্টিপাতের প্রবণতা কম:
জয়পুরহাট বগুড়া সিরাজগঞ্জ গাজীপুর নরসিংদী ঢাকা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ চাঁদপুর কুমিল্লা বরিশাল ঝালকাঠি পিরোজপুর খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর নড়াইল ও মাগুরা জেলা এবং এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও মাঝেমধ্যে কিছুটা বজ্র বৃষ্টি দেখা যেতে পারে। এ সময়ের মধ্যে(৭-১৩মে) অন্তত ১-২ দিন, বিশেষ করে দুপুর থেকে রাতের মধ্যে, বিক্ষিপ্তভাবে কিছু বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে কম:
ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট রংপুর গাইবান্ধা দিনাজপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর, টাঙ্গাইল কিশোরগঞ্জ, সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান কক্সবাজার ভোলা পটুয়াখালী বরগুনা জেলা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে কম থাকতে পারে। তবে এ সময়ের মধ্যেও(৭-১৩মে) কিছু কিছু স্থানে গড়ে অন্তত ১দিন, বিশেষ করে দুপুর থেকে রাতের মধ্যে, বিক্ষিপ্তভাবে কিছু বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উল্লেখিত ১সপ্তাহ শেষে আগামী ১৪ই মে হতে দেশে পুনরায় বৃষ্টিপাতের প্রবণতা বেশ বৃদ্ধি পেতে পারে। এতে পুনরায় নিয়মিত ঝড় বৃষ্টির প্রবণতা চালু হতে পারে দেশের অনেক এলাকায়৷ এটিকে বৃষ্টি বলয় ঘোষণা করা হবে কিনা তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

সুতরাং উপরোক্ত পূর্বাভাস বিবেচনায় আগামী ৭ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত এই এক সপ্তাহ ধান কাটার জন্য সবচাইতে সুবিধাজনক সময় হতে পারে। যদিও কেউ কেউ এর মধ্যেও বৃষ্টিপাতের সম্মুখীন হতে পারেন৷ তবে অধিক ঝুঁকিপূর্ণ সময়ের চাইতে এই সময়ে কাজ করাই উত্তম।

নোট: তাৎক্ষণিক কিছু অনুকূল পরিবেশ সৃষ্টি হলে উল্লিখিত তালিকার থেকেও বেশি সংখ্যক দিন বজ্রবৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায়।

ইতোমধ্যে অনেকেই ক্ষতিগ্রস্ত হলেও, বাকি সকলেই ক্ষয়ক্ষতি মুক্তভাবে ফসল ঘরে তুলতে পারুক এটাই প্রার্থনা করি।
ধন্যবাদ,

25/05/2025

⚡স্বল্পমেয়াদি বজ্রপাত সতর্কবার্তা:
⛈️আজ ২৫ মে বিকাল ৪:১০ টা থেকে রাত ৯ টার মধ্যে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, বান্দরবান, ঠাকুরগাঁও ও ফেনী জেলার কিছু স্থানে (পুনরায়/একাধিকবার) ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক বেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি/বজ্রপাত হতে পারে। ⚠️বজ্রপাতের সময়, ঘরের বাইরে যাবেন না।

23/05/2025

আপডেট অনুযায়ী উল্লেখিত অনেক স্থানে বজ্রবৃষ্টি হচ্ছে। রংপুর এবং রাজশাহী বিভাগের উপরে চলমান বৃষ্টি বিকাল পর্যন্ত চলতে পারে।এসময় এই ২ বিভাগের কিছুকিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতেপারে। পাশাপাশি ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে রাতের মধ্যে। যদিও বর্তমানে কিছুকিছু স্থানে বৃষ্টি হচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে।

দেবিগঞ্জ ও ডোমারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
21/05/2025

দেবিগঞ্জ ও ডোমারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

21/05/2025

রংপুরের রাজশাহী বিভাগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে

21/05/2025

রংপুর বিভাগে বিশেষ করে নীলফামারী লালমনিরহাট দিনাজপুর অঞ্চলে রাত নয়টার পর ভারী বর্ষণ হতে পারে🌧️🌨️

আবহাওয়ার পূর্বাভাস ☀️☔☁️ নীলফামারীসহ আশেপাশের জেলাগুলো তে শনিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে কমে যেতে পারে। পরব...
21/05/2025

আবহাওয়ার পূর্বাভাস ☀️☔☁️
নীলফামারীসহ আশেপাশের জেলাগুলো তে শনিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে কমে যেতে পারে। পরবর্তী সপ্তাহে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এ সপ্তাহের তুলনায় কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

Address

Rangpur
5300

Telephone

+8801770901863

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shoel science group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shoel science group:

Share