30/04/2023
ফরজে আইন ইলমের সারসংক্ষেপ;
মনোযোগ দিয়ে পড়ুন, বুঝুন এবং কপি করে পোস্ট করুন।
যতটুকু ইলম অর্জন না করলে পদে পদে ঈমান বিপন্ন হবে, ইবাদত- বন্দেগি বিনষ্ট হবে, সামাজিক সহাবস্থান সমস্যায় জর্জরিত হবে, ততটুকু ইলম অর্জন ফরজ।
ফরজে আইনের ইলমের স্তর
(১) আকিদাঃ বহুমুখী ফিতনার যামানায় সবচেয়ে ভয়াবহ ফিতনা হচ্ছে বেঈমান হওয়া। আমরা অনেকে নামাজ,রোজা, হজ্জ, যাকাতসহ অন্যান্য অনেক নেক কাজ করি কিন্তু আমি কুফর-শিরকের কারণে ঈমানবিধ্বংসী কাজে লিপ্ত হচ্ছি তার কোনো খবর নাই। ঈমান কি, কাকে বলে? কোন কোন বিষয়ে ঈমান আনতে হবে এবং কী কী কারণে ঈমান নষ্ট হতে পারে কোনো ভ্রুক্ষেপ নেই।
(২) ইবাদতঃ ঈমান আনার পর প্রথম কাজ ইবাদত। ইবাদত কি, কাকে বলে? ইবাদতের পরিচয় কি?কোন কোন ইবাদত ফরজ এবং কিভাবে পালন করা জরুরি এই বিষয়ে জানা।
(৩) মুআমালা(লেনদেন)ঃ ফরজে আইন ইলমের ৩য় বিভাগ মুআমলা(লেনদেন)। আমি ব্যবসা করবো তো ব্যবসার মাসলা-মাসায়েল, হালাল-হারাম জানা ফরজ। আমি নামাজ পড়লাম, সুদ খেলাম,ঘুস নিলাম, নাজায়েজ লেনদেন করলাম, জুলুম করে সম্পদ অর্জন করলাম, আমি দ্বীনদার না।
(৪) মুআশারাঃ মুআশারা হলো সমাজ-জীবনের বিধি-বিধান ও নীতিমালা। উদাহরণ স্বরুপ, মুআশার শুরু পরিবার থেকে, পরিবারে বাবা-মার হক কী? সন্তান-সন্তনির হক কী? জানা জরুরী। আমি বিয়ে করবো? বিয়ের আগে বিয়ের মাসলা-মাসায়েল, স্বামী-স্ত্রীর একে অপরের হকগুলো কী কী ? গোসল ফরজ হলে ফরজ গোসল কেমনে দেয়? তালাকের মাসলা-মাসায়েল জানা ইত্যাদি ইত্যাদি।
সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এর ইলম অর্জন করা।
(৫) আখলাকঃ ফরজ ইলমের পঞ্চম হলো আখলাক। ইসলামের চারিত্রিক বিধান,নৈতিক শিক্ষা, মনোনৈতিক বিধান। আত্মিকজগতের আহকাম। সঠিক চিন্তা চেতনা ও মানসিকতা বিনির্মানের জ্ঞান। মানুষের কিছু চরিত্র আছে খারাপ। আল্লাহ তায়ালা এগুলো রেখেছেন পরীক্ষার জন্য যেমন অহংকার, হিংসা, কৃপণতা, দুনিয়ার লোভ-লিপ্সা, ক্ষমতার লিপ্সা, অবৈধ যৌন লিপ্সা ইত্যাদি। এগুলো নিয়ন্ত্রণ করা ফরজ। আবার কিছু চরিত্র আছে ভালো যেমন কৃতজ্ঞতাবোধ, সততা-স্বল্পেতুষ্টি ও পরোপকার, উদারতা-দানশীলতা, ইনসাফ-ন্যায়বোধ ও শ্রেয়বোধ, ধৈর্য-বিনয় ইত্যাদি ইত্যাদি।
এই পাঁচ ইলমের সমন্বয়ে দ্বীন।
এছাড়াও হালাল-হারাম, সুন্নাত-বিদাত,হক-বাতিল, কবিরা-সগিরা, তারিখ-সীরাতের ইলম অর্জন জরুরি।
©📖📖ঈমানের দাবি বই থেকে 📖📖
জুরুরি বিষয়ের ইলম কতবড় দেখেছেন? অর্জন করেছেন?
সহী