Hamar Nageswari

Hamar Nageswari মাটি ও মানুষের কথা বলে...

নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্কহামার নাগেশ্বরী ডেস্ক :নাগেশ্ব...
31/08/2026

নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক

হামার নাগেশ্বরী ডেস্ক :

নাগেশ্বরীতে বিদ্যালয়ে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাহাবুর রহমান (২৪) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে ঘটনাস্থলে সরাসরি উপস্থিত না থেকে এবং ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর এই সাজা দেওয়ায় মোবাইল কোর্ট আইনের লঙ্ঘন হয়েছে কি না—তা নিয়ে তীব্র আইনি বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে।

​সোমবার (৩১ আগস্ট) নাগেশ্বরী দয়াময়ি (ডিএম) পাইলট একাডেমি চত্বরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত মাহাবুর রহমান নাগেশ্বরী পৌরসভার গোদ্ধারের পাড় এলাকার ইছহাক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল পৌনে ১০টার দিকে ওই শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার সময় মাহাবুর রহমান তাঁর শ্লীলতাহানি করেন। এ সময় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে তাঁকে আটক করে খুঁটিতে বেঁধে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ডিএম একাডেমি স্কুলে নিয়ে আসে। এর প্রায় দেড় ঘণ্টা পর সহকারী কমিশনার (ভূমি) সেখানে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের কক্ষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত যুবকের বড় ভাই মাইদুল ইসলাম দাবি করেন, মাহাবুর গত চার বছর ধরে মানসিক রোগে ভুগছেন এবং তাঁর নিয়মিত চিকিৎসাও চলছে। কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে এই বিষয়টি তুলে ধরলেও তা আমলে নেওয়া হয়নি। এছাড়া বিচারবহির্ভূতভাবে তাঁকে খুঁটিতে বেঁধে মারধরের উপযুক্ত বিচারও দাবি করেন তিনি।

​অন্যদিকে, আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান দুলু জানান, মোবাইল কোর্ট আইন অনুযায়ী অপরাধ অবশ্যই ম্যাজিস্ট্রেটের সামনে সংঘটিত বা উদ্‌ঘাটিত হতে হয়। এখানে ম্যাজিস্ট্রেট অভিযানে ছিলেন না এবং অপরাধও তাঁর সামনে ঘটেনি। ফলে দেড় ঘণ্টা পর এই সাজা প্রদান আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি অবৈধ আটক বলে মন্তব্য করেন তিনি।

আইনি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ বলেন, “আমার সামনে অপরাধ সংঘটিত না হলেও আমি ঘটনা উদ্‌ঘাটন করেছি, যা মোবাইল কোর্ট আইনের এখতিয়ারভুক্ত। সুতরাং এখানে আইনের লঙ্ঘন হয়নি।” কতক্ষণ পর আদালত পরিচালনা করা হয়েছে তা বড় বিষয় নয় বলেও জানান তিনি।

​ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অপরাধের তাৎক্ষণিক শাস্তির বিষয়টিকে অনেকে সাধুবাদ জানালেও, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিক ও আইন সংশ্লিষ্টরা।

31/08/2026

বখাটের স্পর্ধা! নাগেশ্বরী কাজী মার্কেটে স্কুলে যাওয়ার পথে ছাত্রীর গায়ে হাত, অতঃপর জনতার উত্তম-মধ্যম বর্তমানে পুলিশ হেফাজতে ;

নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ​হামার নাগেশ্বরী ডেস্ক :​দ্বাদশ জাতীয়...
29/08/2026

নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ

​হামার নাগেশ্বরী ডেস্ক :

​দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নাগেশ্বরী উপজেলায় বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে মেঠোপথের আড্ডায় এখন একটাই আলোচনা—কে হচ্ছেন নাগেশ্বরী উপজেলার আগামী দিনের অভিভাবক? এই নির্বাচনী উত্তাপের কেন্দ্রবিন্দুতে রয়েছে কেদার ইউনিয়নের টানা দুইবারের সফল চেয়ারম্যান এবং কুড়িগ্রামের সাবেক সংসদ সদস্য মরহুম আ খ ম শহিদুল ইসলাম বাচ্চুর দ্বিতীয় পুত্র আ খ ম ওয়াজেদুল কবির রাশেদ-এর নাম।

​দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এই জনবান্ধব তরুণ নেতা আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ​নিজের প্রার্থিতা নিয়ে ওয়াজেদুল কবির রাশেদ বলেন, "দীর্ঘদিন ধরে নাগেশ্বরীর মেহনতি মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। তরুণ প্রজন্মের দূরদর্শী নেতৃত্ব সরাসরি জনগণের ভাগ্যোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আমার বিশ্বাস। নাগেশ্বরীবাসীর সুদীর্ঘ প্রত্যাশা পূরণ করতেই আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।"​তিনি আরও যোগ করেন, "আমাদের এই উপজেলা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। নির্বাচিত হলে এলাকার চিহ্নিত সমস্যাগুলোর স্থায়ী সমাধান এবং একটি মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক নাগেশ্বরী গঠনে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব।"


​কেদার, কচাকাটা, বল্লভেরখাস ও নারায়ণপুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে শ্রমজীবী, কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়াজেদুর কবির রাশেদ এলাকার সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও গ্রহণযোগ্য মুখ। অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের যেকোনো সংকটে তিনি বরাবরই নিজস্ব তহবিল থেকে মানবিক সহায়তা দিয়ে আসছেন।

​স্থানীয় ভোটার ফারুক আহমেদ, মাইনুল ইসলাম ও এরশাদ আলী জানান, "রাশেদ ভাই একজন সৎ, সুশিক্ষিত ও উদ্যমী তরুণ। একটি মাদকমুক্ত ও সমৃদ্ধ নাগেশ্বরী গড়তে তাঁর মতো নেতৃত্বেরই বিকল্প নেই।"​দল-মত নির্বিশেষে নাগেশ্বরীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এবং নিজের স্বপ্নের নাগেশ্বরী গড়তে সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন এই তরুণ চেয়ারম্যান প্রার্থী।

নাগেশ্বরীতে ক্যাসিনো জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান: ভ্রাম্যমাণ আদালতে ১৯ জনের সাজা​হামার নাগেশ্বরী ডেস্ক :​নাগেশ্বর...
29/08/2026

নাগেশ্বরীতে ক্যাসিনো জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান: ভ্রাম্যমাণ আদালতে ১৯ জনের সাজা

​হামার নাগেশ্বরী ডেস্ক :

​নাগেশ্বরীতে সমাজ থেকে অপরাধ নির্মূলের লক্ষে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। ২৮ আগস্ট (শুক্রবার) রাত থেকে নাগেশ্বরী থানা এলাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ক্যাসিনো জুয়া ও মাদক সেবনের অপরাধে ১৯ জনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে তাদের ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অপর ৯ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, মাদকের ভয়াল থাবা ও জুয়ার আসর থেকে তরুণ সমাজকে রক্ষা করতে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অপরাধের মাত্রা বিবেচনা করে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে এই রায় প্রদান করেন।

অপরাধের তীব্রতা অনুযায়ী ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন— ​মোঃ আশরাফুল আলম (১৫ দিন), ​মোঃ রিয়াদ বাবু (০৭ দিন), ​মোঃ এরশাদুল মিয়া (০৩ দিন), ​মোঃ রবিউল ইসলাম (০৩ দিন), ​মোঃ আতাউর জামান (০৩ দিন), মোঃ সুজন রানা (০৩ দিন),​মোঃ এরশাদুল হক (০৩ দিন),
​মোঃ জাঙ্গীর আলম (০৩ দিন),​মোঃ লাবু মিয়া (০৩ দিন),​মোঃ আব্বাস আলী (০৩ দিন)।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধের ধরণ বিবেচনায় অপর ৯ জনকে ১ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন মোঃ রাশেদুল ইসলাম,​মোঃ আবু সাঈদ,​মোঃ আশরাফুল আলম,​মোঃ লেবু ইসলাম লিমন,​মোঃ সাদ্দাম হোসেন,​মোঃ মতিয়ার রহমান বাবু,​মোঃ তারেক আজিজ,​মোঃ রাসেল,​মোঃ আরাফাত হোসেন

​এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, "সমাজ থেকে জুয়া, ক্যাসিনো এবং মাদকের মতো মারাত্মক সামাজিক ব্যাধিগুলো চিরতরে নির্মূল করতে আমরা বদ্ধপরিকর। সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিরাপদ ও নাগেশ্বরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের জোরালো অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।"

​স্থানীয় সচেতন মহল ও সুধী সমাজ পুলিশের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এই ধরনের নিয়মিত অভিযানের মাধ্যমে নাগেশ্বরী এলাকাকে পুরোপুরি অপরাধমুক্ত রাখা সম্ভব হবে।

নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত​হামার নাগেশ্বরী ডেস্ক:​''মানব জাতির কল...
28/08/2026

নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

​হামার নাগেশ্বরী ডেস্ক:

​''মানব জাতির কল্যাণে, এগিয়ে আসি সেবাদানে''—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬। নাগেশ্বরী উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। তিনি অনুষ্ঠানটির সভাপতিত্বও করেন।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও সংগঠনের কার্যক্রম তুলে ধরার পর মোঃ হাফিজুর রহমানের সাবলীল সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।

​এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ​নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান।নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল হোসেন। ​নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান। ​নাগেশ্বরী বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহমুদ হাসান হাজী সোহেল। ​মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক এজেডএম জাহাঙ্গীর আলম মতি সরকার। উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের পরিচালক মোঃ খোরশেদ আলম। ​নাগেশ্বরী পৌর যুব সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, সংগঠক, কলামিস্ট ও সংবাদকর্মী মোঃ সাদিকুল ইসলাম সোহেল মুন্সী। ​বামনডাঙ্গা ইউনিয়ন যুব প্লাটফর্মের সভাপতি মোঃ আজিজুল হক।

​এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর সভাপতি মোঃ রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ লিটু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, এবং সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল ইসলাম সহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীরা।


​আলোচনা সভায় বক্তারা নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর বিগত দিনের মানবিক ও সমাজকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আর্তমানবতার সেবায় তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয়। মুমূর্ষু রোগীদের রক্তদানের পাশাপাশি সমাজ থেকে মাদক ও অপরাধ দূর করতে যুবসমাজকে এ ধরনের সেবামূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান অতিথিরা।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের আগামী দিনের পথচলা আরও গতিশীল ও বেগবান করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রস্তাবনা তুলে ধরা হয় এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

কচাকাটাকে অপরাধমুক্ত করতে পুলিশ ও সাংবাদিকদের যৌথ প্রত্যয়: কচাকাটা ওসির সাথে অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়​হামার নাগেশ...
28/08/2026

কচাকাটাকে অপরাধমুক্ত করতে পুলিশ ও সাংবাদিকদের যৌথ প্রত্যয়: কচাকাটা ওসির সাথে অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়

হামার নাগেশ্বরী ডেস্ক :

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও উন্নয়নকল্পে অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাসের সঙ্গে মতবিনিময় সভা করেছে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাব।

​শুক্রবার (২৮ আগস্ট) কচাকাটা থানা কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. মিলন মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।
​প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—
​সাংগঠনিক সম্পাদক: রাহিমুল ইসলাম সজিব
​সহ-সাধারণ সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
​সদস্যবৃন্দ: সজিব মিয়া, মো. সাঈদী হোসেন, মো. রিয়াজুল ইসলাম রুহীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

​মতবিনিময় সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং ছড়িয়ে পড়া অনলাইন ক্যাসিনোসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. মিলন মিয়া মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানকে আরও বেগবান করার জোর দাবি জানান।

​সাংবাদিকদের উদ্দেশে কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাস বলেন, "কচাকাটা এলাকাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে পুলিশ ইতোমধ্যে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। তবে একটি শান্তিময় সমাজ গঠনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্যের সহযোগিতা অত্যন্ত জরুরি। পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের মাধ্যমেই কচাকাটাকে একটি নিরাপদ ও সুন্দর থানা হিসেবে গড়ে তোলা সম্ভব।"

​সভা শেষে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাগত সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার ব্যাপারে ঐকমত্য প্রকাশ করা হয়।

কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ​হামার নাগেশ্বরী ডেস্ক :​কচাকাটা থানায় অভিযান চ...
28/08/2026

কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

হামার নাগেশ্বরী ডেস্ক :

​কচাকাটা থানায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
​বুধবার (২৭ আগস্ট ২০২৬) রাতে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের কলেজ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ শাহজালাল বাবু (২৯), পিতা: মোঃ নূর ইসলাম, সাং- চর টেপারকুটি।
২. মোঃ জোবায়ের আহমেদ মিঠু (২১), পিতা: মোঃ লোকমান আলী, সাং- ইসলামপুর (উত্তর ইউনিয়ন-কেদার), উভয় থানা- কচাকাটা!

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানার কেদার ইউনিয়নের কলেজ মোড় এলাকার একটি চায়ের দোকানে মাদক কেনাবেচা চলছে—এমন খবরের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে ১৭০ পিস ইয়াবা এবং তাদের ব্যবহৃত একটি সুজুকি জিক্সার (SUZUKI GIXER) মোটরসাইকেলসহ ওই দুই কারবারিকে আটক করা হয়।

​অভিযানের বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
​কচাকাটা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ আটক ১, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি ওসির​মোঃ সাদিকুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:​নাগ...
27/08/2026

নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ আটক ১, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি ওসির

​মোঃ সাদিকুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:

​নাগেশ্বরীতে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম (২৮) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে নাগেশ্বরী থানাধীন খাদ্য গুদাম সংলগ্ন প্রধান সড়কে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম জেলার ফুলবাড়ী উপজেলার মধ্য কাশিপুর এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশ জানতে পারে যে, এক মাদক কারবারি বড়ো একটি মাদকের চালান নিয়ে নাগেশ্বরীর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে থানার একটি বিশেষ টিম খাদ্য গুদাম এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন জাহিদুল ইসলামকে গতিরোধ করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, "আমাদের থানা এলাকায় কোনো ধরনের মাদকের ঠাঁই নেই। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত পেশাদারিত্বের সাথে অভিযান পরিচালনা করে এই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকের সাথে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমাদের এই কঠোর অভিযান চলমান থাকবে।"

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত জাহিদুল ইসলামের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলা থেকে মাদক চিরতরে নির্মূল না হওয়া পর্যন্ত জেলা পুলিশের পক্ষ থেকে এমন বিশেষ অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম​হামার নাগেশ্বরী ডেস্ক :​ইসলামী...
26/08/2026

নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম

​হামার নাগেশ্বরী ডেস্ক :

​ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে আজ সকালে স্থানীয় শাখা কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের ৮৪ জন শুরা সদস্য অংশগ্রহণ করেন।

​অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা সভাপতি মাওলানা ডাঃ আব্দুর রব মাস্টার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা সহ-সভাপতি আলহাজ মাওলানা আব্দুস সালাম।

​অধিবেশনে সাংগঠনিক কার্যক্রমের মান বৃদ্ধি ও দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

​অধিবেশনের শেষ পর্যায়ে প্রধান অতিথি আলহাজ মাওলানা আব্দুস সালাম আনুষ্ঠানিকভাবে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন। এতে জননেতা আলহাজ হারিসুল বারী রনি সভাপতি এবং মাওলানা রফিকুল ইসলাম সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন।
​নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা সহ-সভাপতি ও পাচগছী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, জেলা সেক্রেটারি মুফতি মোজাম্মেল হক আইমানী, এসিসটেন্ট সেক্রেটারি আলহাজ হাফেজ আব্দুল মমিন জেহাদী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা সহ-সভাপতি কে এম এম আবুল হাসানসহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।

নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেইহামার নাগেশ্বরী ডেস্ক :​নাগেশ্বরীতে ...
26/08/2026

নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই

হামার নাগেশ্বরী ডেস্ক :


নাগেশ্বরীতে নিজ পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন সাংবাদিক ও নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি মাইদুল ইসলাম মামুন। বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ পুকুরে এক হাঁটু পানির নিচে মাছ ধরছিলেন মাইদুল ইসলাম মামুন। এ সময় হঠাৎ তার পায়ে কিছু একটা কামড় দেয়। তবে পানির নিচে থাকায় সেটি সাপ নাকি অন্য কোনো জলজ প্রাণী, তা তিনি তাৎক্ষণিকভাবে দেখতে পাননি। কিছুক্ষণ পর কামড়ের স্থান থেকে রক্তপাত শুরু হলে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান।

​পরে স্থানীয়রা তাকে দ্রুত পানি থেকে তুলে এনে প্রাথমিক সুরক্ষার জন্য পায়ে গামছা দিয়ে বেঁধে ফেলেন। কিন্তু হাসপাতালে না নিয়ে ভুলবশত স্থানীয় এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করান। ওঝা দাবি করেছিলেন কিছুক্ষণ পর ব্যথা সেরে যাবে; কিন্তু গামছা খুলে দেওয়ার পর উল্টো তার পায়ের ব্যথা আরও তীব্র হতে থাকে।

​অবস্থা অবনতির দিকে যাওয়ায় আর দেরি না করে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আতাউর গনির তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

​সাংবাদিক মাইদুল ইসলাম মামুন জানান, পানির নিচে থাকায় প্রাণটি দেখতে না পেলেও পরবর্তী সময়ে রক্তপাত ও অসহ্য ব্যথা বাড়তে থাকায় তিনি দ্রুত হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন।

​এ ঘটনায় স্থানীয়দের মাঝে সাপ নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। চিকিৎসকরা বলছেন, সাপে কাটলে ওঝা বা কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট করা মারাত্মক ভুল। যেকোনো সাপের কামড়ের ক্ষেত্রে ঝাড়ফুঁক বাদ দিয়ে কালক্ষেপণ না করে অবিলম্বে রোগীকে হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম বা প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

Address

Rangpur
5660

Alerts

Be the first to know and let us send you an email when Hamar Nageswari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hamar Nageswari:

Shortcuts

Share