03/09/2026
সৈয়দপুরে অ'জ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইজিবাইক হারিয়েছেন নজরুল ইসলাম নামে এক চালক। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নজরুল ইসলামের গ্রামের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নে। বর্তমানে তিনি সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় তার ইজিবাইকটি খোয়া গেছে।