News Update Pirgachha

News Update Pirgachha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News Update Pirgachha, Media/News Company, pirgachha upzilla, Rangpur.

11/02/2026
পীরগাছা সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞানের জ্যেষ্ঠ শিক্ষক মোছা: মোর্শেদা বেগম। মঙ্গলব...
30/09/2025

পীরগাছা সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞানের জ্যেষ্ঠ শিক্ষক মোছা: মোর্শেদা বেগম। মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

২০০০ সালের ২৫ মার্চ শিক্ষকতা জীবনে যোগদানের মাধ্যমে তিনি তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৫ বছরের শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতা তাঁকে একজন দক্ষ সংগঠক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এর আগে কলেজের অধ্যক্ষ ছিলেন ফাহমিদ হাসান রনু, যিনি দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যান। তার কর্মনিষ্ঠা, মানবিক গুণাবলি ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা তাকে অম্লান করে রাখবে।

দায়িত্ব গ্রহণ করে মোছা: মোর্শেদা বেগম বলেন, “শিক্ষা ও শৃঙ্খলার সমন্বয়ে পীরগাছা সরকারি কলেজকে আরও সমৃদ্ধ করতে চাই।”

শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন, তার নেতৃত্বে কলেজ নতুন অগ্রযাত্রার পথে এগিয়ে যাবে।

পীরগাছা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ ফাহমিদ হাসান রনু দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেছেন। তিনি তার কর্মনিষ্ঠা, মানব...
29/09/2025

পীরগাছা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ ফাহমিদ হাসান রনু দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেছেন। তিনি তার কর্মনিষ্ঠা, মানবিক গুণাবলি ও শিক্ষার্থীবান্ধব আচরণের মাধ্যমে শিক্ষার্থী ও সহকর্মীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

শিক্ষার্থীরা জানায়, রনু স্যার সবসময়ই ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব। তার দিকনির্দেশনা ও আন্তরিকতা তাদের শিক্ষা জীবনে দিকনির্দেশক হিসেবে কাজ করেছে।

সহকর্মীরাও তাকে একজন দক্ষ প্রশাসক ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে স্মরণ করবেন।

তার কর্মজীবন স্মরণীয় হয়ে থাকবে এবং তিনি ভবিষ্যতেও সমাজ ও শিক্ষাক্ষেত্রে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন বলে আশা প্রকাশ করেছেন সবাই।

পীরগাছায় প্রধান শিক্ষক অপহরণ!নেপথ্যে কী কারণ?পীরগাছা উপজেলার প্রতিপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেরামত আল...
21/07/2025

পীরগাছায় প্রধান শিক্ষক অপহরণ!
নেপথ্যে কী কারণ?

পীরগাছা উপজেলার প্রতিপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেরামত আলীকে অপহরণের অভিযোগ উঠেছে এক ফেরদৌস নামের ব্যক্তির বিরুদ্ধে।

কেরামত আলীর ছোট ভাই কায়ছার মাস্টার জানান, অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে কেরামত মাস্টারের ব্যাংক হিসাবের ফাঁকা চেকের পাতা দাবি করছে।

এখন প্রশ্ন —
❖ কী কারণে চাওয়া হলো ফাঁকা চেক?
❖ ব্যক্তিগত শত্রুতা, নাকি অর্থনৈতিক লেনদেন?
❖ এর পেছনে আর কারা জড়িত?

Address

Pirgachha Upzilla
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Update Pirgachha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Update Pirgachha:

Share