06/06/2026
"আমার সাথে এদেশের কারো তুলনার প্রশ্নই অবান্তর।"
~ মাস্টার জাহাঙ্গীর আলম
।
।
।
জাহাঙ্গীর ভাই হয়তো কবি নজরুল এর "আমার পথ" প্রবন্ধের ওই লাইনটা অনুসরণ করে এ কথা টা বলতে চাইছিল যেখানে বলা আছে —
"এই যে, নিজকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু, পথপ্রদর্শক কান্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়। এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এটা মন্দের ভালো− অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো।"
এখানে মাস্টার সাহেব নজরুল কে অনুসরণ করতে গিয়ে এমনভাবে অনুসরণ করলেন যে তিনি বুঝলেন-ই না যে আমার পথ'র মধ্যে নজরুলের অহংকার টা কিসের প্রতি। আর মাস্টার সাহেবের অহংকার টা কোন দিকে নিয়ে যাচ্ছে তাকে। নজরুলের অহংকার টা ছিল তার সত্যের প্রতি। আর মাস্টার সাহেবের অহংকার বহুমাত্রিক।
নজরুল আবার বলেছেন —
"অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। ওতে মানুষকে প্রথমেই ছোট করে ফেলে।"
এগুলোর ব্যাখ্যা আমি দিচ্ছি না। নজরুলের ব্যাখ্যা দিতে গেলে লম্বা একটি সময় নিতে হবে।
সবশেষে এতটুকুই বলবো, মাস্টার সাহেব, আপনি থেমে যান ভাই। আপনাকে আল্লাহ যে সম্মান টুকু দিয়েছেন তার থেকে বহুগুণ সম্মান দিয়েছিলেন পূর্ববর্তী কওমের লোকদের। কিন্তু আল্লাহ তায়ালা তাদের কি পরিণতি করেছেন নিশ্চয়ই দেখেছেন। আপনি নজরুল কে অনুসরণ যদি করতে চান তার এই কথা গুলোর অর্থ বুঝে অনুসরণ করুন। নয়তে আবার (আপনার ভাষায়) বেয়াদবের দল খোঁচাখুঁচি করবে।
©️