MD Sumon Killar

MD Sumon Killar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD Sumon Killar, Digital creator, taragonj, Rangpur.

Naic
30/05/2023

Naic

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে মানসিকভাবে ভালো থাকার জন্য কোথাও বেড়াতে যাওয়া খুব জরুরি। ঘরের পরিবেশে কোনো পরিবর্তন আনতে চাইলে তাতে পরিবারের সবার সম্মতি আছে কি না নিশ্চিত হয়ে নিন। সপ্তাহের মাঝদিকে আপনি প্রেমময় মেজাজে থাকবেন। প্রিয়জনের জন্য বিশেষ কোনো পরিকল্পনা করার জন্য সময়টা দারুণ। আপনি নিজেও কোনো চমক পেতে পারেন। সপ্তাহের শেষদিকে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সতর্কতা অবল্বন করুন। যতক্ষণ না আস্বস্ত হচ্ছেন যে আপনার পরিকল্পনাগুলো সফল হবে, ততক্ষণ পর্যন্ত তা কাউকে তা জানানো যাবে না।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে যে কোনো দিক থেকে অর্থ আসতে পারে। আপনার আর্থিক সমস্যাগুলোর সমাধান হবে। ঘরের আশপাশে হাঁটাহাঁটা করতে আপনার ভালো লাগবে। সঙ্গী আপনার প্রতি সহায়ক হবে। সপ্তাহের মাঝদিকে ঘরে ঐক্য আনতে সকলের সহযোগিতা নিয়ে কাজ করুন। বন্ধু ও পরিবারের সদস্যদের কাছ থেকে উৎসাহ পাবেন। স্ত্রীর সঙ্গে প্রেম ও রোমান্সের চরম মাত্রায় থাকবে। ছাত্রছাত্রীরা পরীক্ষায় অত্যন্ত ভালো করবে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে সময়টা আপনার জন্য অত্যন্ত দুর্দান্ত হবে। প্রভাবশালী মানুষগুলোর কাছে আপনার ধারণাগুলো প্রশংসা পাবে। একাধিক উৎস থেকে অর্থ আসতে পারে। সম্ভাবনাময় বিনিয়োগের জন্য ‘স্টক’ ও ‘মিউচুয়াল ফান্ড’কে বিবেচনায় রাখুন। সপ্তাহের মাঝদিকে পরিবারের সবাই মিলে ঘরে বসে কোনো সিনেমা দেখা হতে পারে। ভ্রমণের মাধ্যমে পরিবারের মধ্যে ভালোবাসার বন্ধন দৃঢ় হতে পারে। সপ্তাহের শেষদিকে পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন কোনো পরিকল্পনা বেছে নিন। আপনার প্রয়োজনে বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পরিবারের সবার সঙ্গে মধুর সম্পর্ক বজায় থাকবে।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে বিভিন্ন কারণে খরচ অতিরিক্ত বেড়ে যাবে। পয়সা সামাল দিতে গিয়ে বিরক্ত হয়ে পড়তে পারেন। ক্রমাগত মানসিক চাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জীবনযাত্রায় পরিবর্তন আনার এখনই সময়। সপ্তাহের মাঝদিকে আপনি সহজেই মূলধন ও অনাদায়ী পাওনা আদায় করতে সক্ষম হবেন। নতুন কোনো প্রকল্প হাতে নেওয়ার জন্য পুঁজির অনুরোধ করতে পারবেন। এটি আপনার আর্থিক উন্নয়নে সহায়ক হবে। সপ্তাহের শেষদিকে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে আপনার কোনো উপকার হতে পারে। কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়া আগে সবদিক ভালোভাবে বুঝে নিন।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে আটকে থাকা কোনো প্রকল্প বা পরিকল্পনা চুড়ান্ত রুপ নিতে যাচ্ছে। বড়দলে যোগ দেওয়াটা অত্যন্ত আনন্দদায়ক হবে। খরচ বেড়ে যাওয়ার কারণে অর্থ কষ্টে পড়তে পারেন। সপ্তাহের মাঝদিকে বিবেচকের মতো বিনিয়োগ করুন। সন্তানের কল্যাণে আর্থিক অবস্থায় সুপরিবর্তন আসতে পারে। সপ্তাহের শেষদিকে পাওনা টাকা আদায় হবে। সামাজিক যোগাযোগের প্রসার হবে। পরিবারের কোনো বড় দায়িত্ব পালন করবেন।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে নিজের কাজের দক্ষতা বাড়ানোর জন্য প্রযুক্তির সাহায্য নিন। এতে কর্মক্ষেত্রে আপনি সবার থেকে আলাদা হিসেবে নজরে আসবেন। আপনার সেচ্ছাসেবামূলক কাজগুলো আপনাকে বিভিন্ন দিকে থেকে সহযোগিতা করবে। সপ্তাহের শেষদিকে নিজের ব্যস্ত সময়সূচির মাঝে কিছুটা নির্জনতার জন্য অস্থির হয়ে উঠতে পারেন। ক্রমাগত দুশ্চিন্তা ও মানসিক চাপ আপনাকে আরও শক্ত করে তুলবে। সপ্তাহের শেষদিকে খ্যাতি, কাজের পরিবর্তন এই বিষয়গুলো আপনাকে আকর্ষণ করবে। মনে প্রাণে সবার ওপরে থাকতে চাইবেন। নিজের জন্য যা কিছু করার তা নিজেকেই করতে হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে আপনাদের মধ্যে কেউ কেউ দূর যাত্রায় আগ্রহী হয়ে উঠবেন। ভ্রমণ ক্লান্তিকর হলেও ব্যক্তিগত জীবনে বহুমুখী উপকার পাবেন। যে ধরনের কাজ আপনি করতে চেয়েছিলেন ঠিক তেমন সুযোগ পাবেন। আপনার কথা সবাই আন্তরিকভাবে শুনবে। সপ্তাহের মাঝদিকে জীবনসঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন। জীবনের আশা আকাঙ্ক্ষাগুলো হাতের নাগালে আসবে। সন্তানদের জন্য গর্ববোধ করবেন। সপ্তাহের শেষদিকে বাড়িতে কোনো শুভকাজের আয়োজন হবে, যার কারণে পকেট খালি হওয়ার যোগাড় হতে পারে। সহকর্মীর ক্ষোভের মুখে পড়ে মানসিক কষ্ট পেতে পারেন। অযথা কথা বলবেন কম, তাতে মানসিকভাবে ভালো থাকতে পারবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে জলপথ ভ্রমণ করা উচিত হবে না। ব্যবসায় শত্রুরা আপনার ক্ষতি করতে পারে। বিদেশে থাকা কোনো বন্ধুর খবর শুনে আনন্দিত হতে পারেন। পড়াশোনার জন্য কারও বিদেশে যাওয়া নিশ্চিত হতে পারে। সপ্তাহের মাঝদিকে পড়ে থাকা কাজগুলো ঝটপট সেরে ফেলুন। জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা করার কিছু নেই। আশা করা যায় সবদিক দিয়ে সময়টা ভালো যাবে। সপ্তাহের শেষদিকে পরিবারের গুরুজনদের পরামর্শ ও সহযোগিতা সবার জন্য মঙ্গল বয়ে আনবে। পরিবারে কারও বিয়ের আয়োজন হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে দাম্পত্য জীবনের সম্পর্কে দৃঢ়তা বাড়বে ধাপে ধাপে। ব্যবসার কারণে দূরে কোথাও যেতে হতে পারে। গাড়ি সাবধানে চালান নয়ত কোনো অপ্রিয় ঘটনা ঘটে যেতে পারে। যোগাযোগ বাধাগ্রস্ত হতে পারে। সপ্তাহের মাঝদিকে বিদেশে থাকা শিক্ষার্থীরা বিজ্ঞান কিংবা অর্থনীতি বিষয়ক শিক্ষার ব্যাপারে অনুকূল পরিবেশ পেতে পারেন। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে পুরোপুরি মননিবেশ করুন। সততাই হবে আপনার জীবনের মূলমন্ত্র। বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রে সবার জন্য সুখকর সময় বয়ে আনবে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে পবিরারে বিবাদের ঝড় উঠতে পারে। ক্লান্তি আপনাকে গ্রাস করবে, পর্যাপ্ত বিশ্রাম নিন। ব্যবসায় কারও ভালো সুযোগ আসতে পারে। কারও বিয়ে হতে পারে। সপ্তাহের মাঝদিকে গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে বাঁকগুলোতে। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে বাড়তি সতর্কতা জরুরি। সপ্তাহের শেষদিকে বাড়িতে দূরের অতিথি আসতে পারে। উচ্চশিক্ষার কোনো প্রয়াস সফল হতে পারে। পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে আপনার ভালোবাসার মানুষটির সামাজিক যোগাযোগ মাধ্যমের বিচরণগুলো খেয়াল করুন। দারুণ কোনো চমক পেতে পারেন। সুস্বাস্থ্য পেতে বাড়ির মাঝখানের অংশটা পরিষ্কার রাখুন। সপ্তাহের মাঝদিকে যৌথ ব্যবসায় কিংবা অবিশ্বাস্য মুনাফা দেয় এমন কোনো কাজে বিনিয়োগ করা বোকামি হবে। সপ্তাহের শেষদিকে যানবাহনে চলার সময় সতর্ক থাকুন। যে কোনো ধরনের বিবাদ এড়িয়ে চলুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে বাড়ি কেনাবেচার পরিকল্পনা থাকলে তা বন্ধ রাখুন। প্রেমের উচ্চতর অভিজ্ঞতা অর্জন করবেন। আপনার ভালোবাসার সঙ্গী আপনার জন্য ভালোবাসায় সমুদ্র মন্থন করতে পারেন। সপ্তাহের মাঝদিকে ব্যক্তিগত সম্পর্কগুলো সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। সর্তক না হলে ঝামেলায় পড়তে পারেন। আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করুন। সপ্তাহের শেষদিকে ব্যবসায়ীদের জন্য সুসময় আসছে। প্রেমকে যারা বিয়েতে গড়াতে চাচ্ছেন তাদের এখনই চেষ্টা করা উচিত। বিবাহিতরা স্ত্রীর সঙ্গে শ্রেষ্ঠ সময় কাটাবেন।

পুরাই আগুন মাইর দিলাম 😈😈
28/05/2023

পুরাই আগুন মাইর দিলাম 😈😈

99% Headshot Rate on Grandmaster Lobby Gameplay, Belal ff ...

28/05/2023

খেলা হবে বললে হবে মাঠে নামুন দেশের জনতা আপনার সাথে খেলবে

25/05/2023

😭😭😭😭😞😞

25/04/2023

ফ্রীতে বিরীয়ানী খাওয়া 😂😂😂😂

25/04/2023

হোলি কেলেংকারী 😂😂😂

23/04/2023

প্রতিশোত শেষ পর্ব😂😂😂

23/04/2023

প্রতিশোত প্রথম পর্ব 😂😂😂😂😂

21/04/2023

সবাইকে ঈদ মোবারক

20/04/2023

বিয়ের ভোজ 😂😂😂

Address

Taragonj
Rangpur
3723

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Sumon Killar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share