BBM Fans

BBM Fans This is not a commercial page, it is opened only to present the information philosophy of Tagore Balak Brahmachari Maharaj to everyone.

Ram Narayan Ram
কর্মই ধর্ম

17/03/2026

এখন চাই #সূর্যের মত প্র্যাকটিক্যাল #দর্শন অর্থাৎ প্রত্যক্ষ কর্মে #অবতীর্ণ হতে হবে।
এই পরিদৃশ্যমান জগতে যেমন সূর্যকে সবাই প্রত্যক্ষভাবে দর্শন করছে, উপলব্ধি করতে পারছে, তেমনি প্র্যাকটিক্যাল কাজ চাই, প্র্যাকটিকাল সাধনা চাই। 🙏🙏
#কড়াচাবুকঃ
ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে—কর্মীরা সচেতন হও


#বালকব্রহ্মচারীমহরাজবাণী #রামনারায়ণরাম

15/03/2026

আজ যারা দেশের কাজে আত্মোৎসর্গ করেছে বলে মনে করছে, তাদের বেশীরভাগই অর্থলোভে এসেছে। অন্তরের টানে, দেশের টানে প্রায় কেউই যাচ্ছে না।
#বালকব্রহ্মচারীমহরাজবাণী #রামনারায়ণরাম

05/03/2026

Ram Narayan Ram,
#বালকব্রহ্মচারীমহরাজবাণী #রামনারায়ণরাম

03/03/2026

পরম পিতা তোমার শ্রী চরণে অনন্ত কোটি প্রণাম। 🙏🙏🙏 #বালকব্রহ্মচারীমহরাজবাণী #রামনারায়ণরাম

তিনি বিচক্ষণ ব্যক্তি যিনি দু'পক্ষের কথা জেনে নিয়ে মন্তব্য করেন। আজকে দেশে বেশীরভাগ ক্ষেত্রে সেটারই অভাব।  কড়া চাবুকঃ মা...
03/03/2026

তিনি বিচক্ষণ ব্যক্তি যিনি দু'পক্ষের কথা জেনে নিয়ে মন্তব্য করেন।
আজকে দেশে বেশীরভাগ ক্ষেত্রে সেটারই অভাব।

কড়া চাবুকঃ
মানুষ চেনার উপায়
#বালকব্রহ্মচারীমহরাজবাণী #রামনারায়ণরাম
🙏🙏🙏🙏

এখানে বাবাজী বনলে চলবে না। ব্রহ্মচারী, মহারাজ বা অবতার বনলেও চলবে না। এই সব অলঙ্কার বর্জন করতে হবে। আগেই বলেছি, এগুলো সব...
02/03/2026

এখানে বাবাজী বনলে চলবে না।
ব্রহ্মচারী, মহারাজ বা অবতার বনলেও চলবে না।
এই সব অলঙ্কার বর্জন করতে হবে।

আগেই বলেছি,
এগুলো সব দেশলাই কাঠি দিয়ে পুড়িয়ে ছাই করে ফেলতে হবে।
তারপর হবে কথা।

কড়া চাবুকঃ
সেবা কি সেবা?

🙏🙏🙏

#বালকব্রহ্মচারীমহরাজবাণী #রামনারায়ণরাম

01/03/2026

"রাম নারায়ণ রাম"
"Ram Narayan Ram"

আমার সন্তানদের বারে বারে বলি,তোমরা কখনও ক্ষিপ্ত হবে না। না জেনে, না বুঝে যারা নিন্দা করে, সমালোচনায় মুখর হয়, তাদের বিচ...
18/02/2026

আমার সন্তানদের বারে বারে বলি,
তোমরা কখনও ক্ষিপ্ত হবে না।

না জেনে, না বুঝে যারা নিন্দা করে,
সমালোচনায় মুখর হয়,
তাদের বিচক্ষণ বলে না।

🙏🙏🙏

কড়া চাবুকঃ
নেচে নাচ শিখানাে আর লেজ নাড়িয়ে শিকার ধরা

#বালকব্রহ্মচারীমহরাজবাণী #রামনারায়ণরাম

রাজনীতি একটা ভয়ানক যুদ্ধ,নোংরা কূটকৌশলের খেলা। এখানে ভালো মানুষ - ভালো রাজনীতিবিদ হওয়ার সুযোগ নাই। তাই,ভালো রাজনীতিবিদের...
06/02/2026

রাজনীতি একটা ভয়ানক যুদ্ধ,
নোংরা কূটকৌশলের খেলা।

এখানে ভালো মানুষ - ভালো রাজনীতিবিদ হওয়ার সুযোগ নাই।

তাই,
ভালো রাজনীতিবিদের
ভালো মানুষ হওয়ার সুযোগ নাই বললেই চলে।

🙏🙏🙏

#বালকব্রহ্মচারীমহরাজবাণী

🇮🇳" স্বপ্নের রাষ্ট্রকাঠামো "💒Rnr Chandana স্বপ্ন কে না দেখে ! আমিও দেখি --- "দেশকে সুপ্রতিষ্ঠিত করার , সকলের বেচেঁ থাকার...
04/02/2026

🇮🇳" স্বপ্নের রাষ্ট্রকাঠামো "💒
Rnr Chandana

স্বপ্ন কে না দেখে ! আমিও দেখি --- "দেশকে সুপ্রতিষ্ঠিত করার ,
সকলের বেচেঁ থাকার বাসযোগ্য করার ,
সকলের প্রতি সকলের ভালোবাসার বন্ধন গড়ার ।"

সেরকমই কিছু স্বপ্ন ------------------- 🇮🇳💒

(১) ➖ ভিন্ন ধর্মগুলোকে এক বা একাত্মবোধে রূপান্তর করা ➖ রাষ্ট্র সংবিধান রচনা করার মাধ্যমে ।
-------------- যদি প্রমাণ করতে পারে ভিন্ন ধর্ম অনুসারীরা নিজেদের স্রষ্টা আলাদা আলাদা - এক প্রকৃতি স্বত্বা নয় , তারজন্য সময় দেওয়া হবে প্রয়োজনে একবছর । সেই সময় অনুযায়ী যদি সকলের সামনে প্রত্যক্ষ প্রমাণ করতে পারে ➖ সকলের স্রষ্টা ভিন্ন । তাহলেই ভিন্নতা নামকরণ সম্পর্কে ভাবা যাবে ।
----------------- আর যদি সকলের প্রত্যক্ষ অনুভব অনুভূতিতে এক প্রমাণিত হয়, তাহলে ভিন্ন ধর্মের নামে ভিন্ন নামে স্রষ্টাকে ডাকনাম দিয়ে জনগণকে বিভ্রান্ত বা কোনরকম ক্ষতিকারক দ্বন্দ্বে লিপ্ত হওয়া যাবে না । এখানে এক স্রষ্টা বা প্রকৃতি রচিত মানুষ হিসাবে মানুষজাত একজাত হিসাবে চিহ্নিত করে , সংবিধান অনুসারে সেই ধারা রচনা করতে হবে ।

(২) ➖ ভিন্ন ধর্মের নামে ভিন্ন আচার ব্যবহার নিয়মগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে ক্ষতিকারক অসত্য - অন্যায়ের মূল নীতিগুলো বিসর্জনের ব্যবস্থা করতে হবে । ধর্মের নামে শোষণনীতিকে দূর করতে হবে । সে হোক নারীশোষণ , কিংবা পুরুষশোষণ, কিংবা ভিন্ন স্তরের শ্রমজীবী মানুষ ।

(৩) ➖ ধর্মের রীতিনীতির নামে জোর করে কোন পোশাক আচার ইত্যাদি চাপিয়ে দেওয়া যাবে না কারুর উপর ।

(৪) ➖ স্বাধীন মতামত জানানোর অধিকার তো আছেই সকলের, সেটা বজায় রাখতে হবে ।

(৫) ➖ অভাব দূরীকরণে ও হিংসা বিদ্বেষ ঘোচাতে ➖ সকল প্রকার শ্রমজীবী ( শিক্ষক , ডাক্তার, অভিনেতা, পুলিশ , আইনজীবী , কৃষক , ব্যবসায়ী , সমস্ত প্রকার শ্রমজীবী মানুষ ) - কে সমান মর্যাদার আসন দিতে হবে ।
➖ প্রতিটি স্তরে প্রয়োজন মত কর্মী নিয়োগ করতে হবে । যার যার দক্ষতা অনুযায়ী সেই সেই কাজে নিয়োগ করতে হবে । আর সেই কর্মী নিয়োগ পদ্ধতি দেখাশুনা করার দায়িত্ব নেবে সরকার - বিশেষ কর্মী নিয়োগ করেই ।
--------------- সমমর্যাদার প্রয়োজন এখানেই ➖ ভিতর থেকে একে অপরের প্রতি তুচ্ছতার ভাবকে দূর করবে । কেউ বড় সম্মানজনক কর্মী আর কেউ ছোট - তেমন সম্মান থাকবে না সমাজে ➖ সেখানেই আসবে মনের মাঝে ধিক্কার , আর অপমান তুচ্ছতার বোধ ।
সেটাই মন থেকে শরীরের মাধ্যমে প্রতিক্রিয়া সৃষ্টি করে বিদ্বেষ , হানাহানি , মারামারিতে রূপান্তর করবে , ছড়াবে হিংসার আগুন । আর সেই হিংসার আগুনে পুড়বে সমাজের মানুষ আমরা সকলেই । ➖ তাই এখানে সমমর্যাদার মাধ্যমে এক শরীরের বিভিন্ন অঙ্গের ন্যায় একেকটি কর্মী থাকবে । যারা সমাজ - রাষ্ট্রশরীরকে সুস্থ্য সবল রাখার কাজ করবে ও দেশে শান্তি বজায় রাখবে ।

(৬) ➖ সহজাত প্রবৃত্তি হিসাবে যৌনতা আমাদের আছে ,থাকবে । কিন্তু যৌনতার দিক থেকে কারুর উপর জোর চলবে না । নির্দিষ্ট বয়সে যে কোনো ব্যক্তি তার যৌন সঙ্গী বেছে নিতে পারবে উভয়ের সম্মতিতে ।
---------------- ধর্ষণ থেকে বাঁচতে হলে ➖ একশ্রেণীর দৃষ্টিমতো - নোংরা দৃষ্টির নজর বলে দেখা বন্ধ করতে হবে । এটাকে মানুষের স্বাভাবিক একটি সহজাত প্রবৃত্তি ক্রিয়া হিসাবেই বিবেচিত করতে হবে । ------------- নারী কিংবা পুরুষ যৌনতায় নষ্ট হয় না , নষ্ট হয় অপ্রয়োজনীয় ব্যবহার করলে , মানুষের চরিত্র নষ্ট হয় অসৎ পথ অবলম্বন করলে - মিথ্যায় , ছল ,অন্যায় কাজে ।
➖ এই বোধ সামাজিক দৃষ্টিভঙ্গিতে আনতে হবে ।
--------------- বিয়ে বা সন্তানের জন্য কাউকে জোর করে সিদ্ধান্ত চাপানো যাবে না । বিয়েতেই যৌনতা সীমাবদ্ধ থাকবে না । একটি মেয়ে যেন বিবাহ না করেও সন্তান নিতে পারে, ইচ্ছা থাকলে , উপযুক্ত বয়সে । তার জন্য যেন সমাজের পক্ষ থেকে কোন কুমন্তব্য করা না হয় । এবং আইনিভাবে সন্তান পালনে পূর্ণ সমর্থন করা হয় । মেয়েদের বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকা বাধ্যতামূলক করা যাবে না ।

(৭) ➖ খাদ্য সমস্যা মেটাতে কৃষিতে দেখাশুনার কর্মী নিয়োগ করতে হবে । কোনো জমি যেন অনাবাদি পড়ে না থাকে - সেদিকে নজর দিতে হবে । প্রয়োজন মত কোন এলাকায় কোন ফসল ভালো হয়, সে অনুযায়ী আবার কোন কোন ফসল কতটা প্রয়োজন দেশবাসীর জন্য ➖ সে সমস্ত দিক খেয়াল রেখে কর্মীরা দেখাশুনা করবে ।
-------- আর সে ফসল যেন পরিবার ভিত্তিক যতটা প্রয়োজন ➖ সেটুকু ছাড়া , কোথাও যেন মজুত না করা হয় । বাকিটা সরকারি ব্যবস্থা মত দেশের প্রতিটি নাগরিকের প্রয়োজন অনুযায়ী সমবন্ঠন করতে হবে । সেখানেও কর্মী নিয়োগ থাকবে ।

(৮) ➖ পরিশ্রমের দিক থেকে কারুর যেন অত্যধিক পরিশ্রম না হয়, কিংবা এমন না হয় যেন - কেউ সুস্থ্য সবল উপযুক্ত মানুষ বসে দিন কাটায়, আর কেউ অত্যধিক পরিশ্রম করে ।➖ কেউ অত্যধিক পরিশ্রম করবে আর কেউ উপযুক্ত সত্ত্বেও কর্মছাড়া থাকলে চলবে না ।
➖ উপযুক্ত সুস্থ্য সবল সকল মানুষকে নির্দিষ্ট নির্দিষ্ট কর্মে নিয়োগ করতে হবে । দক্ষতা অনুযায়ী কর্মের দিক থাকবে ।

➖ কাজ অনুযায়ী অর্থ নয় , অর্থ বাজেয়াপ্ত হবে দেশের সকল নাগরিকের জন্য । - শুধুমাত্র বিদেশ যাওয়ার ক্ষেত্রে অর্থ ব্যবহার হবে । যে - যেকাজে বিদেশ যাবে না কেন - সরকারি কোষাগার থেকে তাকে প্রয়োজনীয় অর্থ দিতে হবে ।

➖ দেশের প্রতিটি কর্মীর কর্মের বিনিময়ে থাকবে প্রাপ্য হিসাবে ➖ তার বা তাদের পরিবারের খাদ্য ,বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা । এবং যাবতীয় প্রয়োজনীয় ব্যবহারিক জিনিসপত্র আদান প্রদানের মাধ্যমে , কর্ম দিয়ে , একে অপরের পরিপূরক হিসেবে প্রয়োজনীয় ব্যবহারিক জিনিসপত্র নিতে হবে ।

➖ অর্থকে কিন্তু জিনিসপত্র আদান প্রদানের একটা মাধ্যম করেছি , তাছাড়া অর্থ আমরা খাই না,পড়ি না । এই অর্থের মাধ্যমে একশ্রেণী লুট করছে আরেকশ্রেণীকে । যার ফলে ধনী গরীব !

(৯) ➖ মানুষের সাথে সাথে বিভিন্ন স্তরের প্রাণীদের প্রতি সমব্যথী মনোভাব রেখে তাদের প্রতি হিংস্র ভাবকে বর্জন করতে হবে । মনে রাখতে হবে আমাদের যেমন ব্যথাবোধ আছে , তাদেরও মাঝে সন্তান হারানোর ব্যথা , মারার - আঘাত লাগার ব্যথাবোধ হয় । তাই যতটা সম্ভব তাদের ব্যথা না দিয়ে মিলেমিশে থাকার সংকল্প করতে হবে ।
➖ পৃথিবীটা শুধু মানুষের নয় , সকল জীবের । ব্যথা দিলে ব্যথা ফিরে আসার সম্ভবনা থেকেই , ব্যথা না দিয়ে প্রেমভাব বজায় রাখতে হবে সকল জীবের প্রতি ।
➖ পশুহত্যা - পশুখাদ্যের মাধ্যমে মানুষকে বিভাজন করা যাবে না ।

(১০) ➖ প্রাকৃতিক পরিবেশ সুস্থ্যসবল রাখতে যথাসম্ভব সুবন্দোবস্ত করতে হবে ।

(১১) ➖ রাজনৈতিক বিভিন্ন নামকরণ তুলে দিতে হবে । সমগ্র ভারতে একটাই দল হিসাবে নামকরণ রাখতে হবে । - প্রধানমন্ত্রী , মুখ্যমন্ত্রী পদে যেই যেই থাকুক ➖ সমগ্র ভারতে একটাই নাম থাকবে ।
➖ শুধুমাত্র কোথায় কোথায় গলদ হচ্ছে কাজে , সেগুলো দেখে - গলদ দূর করতে হবে ।
➖ প্রধানমন্ত্রী , মুখ্যমন্ত্রী ও বিভিন্ন স্তরের নেতকর্মীদের প্রতি সম্মানজনক আচরণ সকল নাগরিকের কর্তব্য বলে বিবেচিত হবে । তাদের ভুল হলেও সম্মানের সহিত তাদের ভুল দর্শিয়ে সঠিক পথ দেখাতে হবে ।

(১২) ➖ সর্বপরি রাষ্টকাঠামো দাঁড়িয়ে থাকবে সকলের প্রতি সকলের ভালোবাসার উপর ভিত্তি করে। ➖ নিজের শরীর ও মনের মতো হয়ে উঠবে গোটা রাষ্ট্রকাঠামো । তাই নিজের শরীর ও মনকে যেভাবে ভালোবাসি - সেরকম ভালোবাসা রাষ্ট্রের প্রতি থাকবে, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের প্রতি থাকবে ।

(১৩) ➖ কমনওয়েলথ রাষ্ট্র থেকে মুক্ত করতে হবে আমাদের ভারতবর্ষকে ।

(১৪) ➖ বিদেশি আক্রমণ থেকে রক্ষা পেতে মনোবল ও বাহুবল সম্পন্ন যথেষ্ট কর্মী নিয়োগ করতে হবে ।

(১৫) ➖ শিক্ষা ব্যবস্থায় আদান - প্রদান নীতি, একই অঙ্গের ন্যায় সমস্ত রাষ্ট্র - সেই শিক্ষা প্রথম ধাপ থেকেই দিতে হবে সকল নাগরিককে । জাতিভেদ , ধর্মবিভেদের কোনো কু - প্রভাব যেন শিক্ষার্থীদের উপর না পরে, নজর দিতে হবে ।

🇮🇳💒
➖ সংবিধানের কিছু রীতিনীতি বদলানোর এই পদক্ষেপ ➖ সংবিধানের অপমান কিংবা সংবিধান রচয়িতার অপমান করা হয় না ।

➖ সংবিধান হলো রাষ্ট্রীয় কাঠামো ।

🇮🇳💒 ➖ এই কাঠামোর মধ্যে দেশবাসী নির্ভর করে, জীবন পদ্ধতি রচনা করে । এই কাঠামোর ছায়াতলে দেশবাসী সু - বাসস্থান পায় । জীবনধারণ করে ।

➖ কিন্তু এই কাঠামো দিয়ে আমরা সুস্থ্য সবল থাকতে পারছি না সমস্ত দেশবাসী । হিংসা , বিদ্বেষ,মারামারি, কলহ প্রতিনিয়ত চলছে ।
➖ তাই উপযুক্ত কাঠামো দরকার । যেখানে প্রতিটি নাগরিক, দেশবাসী ও পরিবেশ পরিস্থিতি সুস্থ্য সবল থাকবে ।

➖ সংসারে যেমন প্রয়োজন অনুযায়ী ঘরের মেরামত করা হয় । পুরনো জীর্ণ ঘরে যখন থাকার অসুবিধা হয় ।
➖ পুরনো জীর্ণ অবস্থা ভেঙে তখন - পুরনো নতুন মিশিয়ে - ইট, কাঠ, সিমেন্ট, বালু, টিন ইত্যাদি মিশিয়ে নতুন করে থাকার উপযুক্ত করে তুলি ।
------------ তেমনিভাবে সংবিধানও সময় ও পরিস্থিতি অবস্থা বুঝে - পরিবর্তন প্রয়োজন হয় ।

➖ 💒🇮🇳 পূর্ব মুহূর্তে যেরকম কাঠামো প্রয়োজন ছিল , সেরকমভাবেই গড়ে তুলেছিলেন আমাদের দেশের বিশিষ্ট মহানরা ।
➖ তাঁদের প্রতি শ্রদ্ধা , সম্মান, ভালোবাসা রেখেই তাঁদের ছবির সামনে তাঁদের জানিয়ে আমরা এ প্রস্তুতি নেব ।
---------------- তাঁদের স্বরণ করে জানব --- হে মহাবীরগণ - আপনাদের মত পথ ( দেশের শান্তির , সাম্যের, শৃংখলার ) অনুযায়ী আমরাও দেশকে শান্তি, শৃঙ্খলা,সাম্য, ন্যায়ে দেশের কাঠামো যেগুলো পরিবর্তন প্রয়োজন ➖ সেগুলো পরিবর্তন করব । এতে আপনাদের আশীর্বাদ আমাদের কাম্য । 🙏❤️

--------- যারা এই মত দেশকে গড়ে তুলতে আগ্রহী , তাদের - 'জোট শক্তি বড় শক্তি ' - এই কথা মাথায় রেখে -- যার যার সাথে জোট ও একমত নামগুলো ঘোষণা করে জানান দিতে হবে রাষ্ট্র ও দেশবাসীকে ।
➖ জানান দিতে হবে সোশাল মিডিয়ার মাধ্যমে লেখা বা ভিডিও পোস্ট করে ।
➖ পরবর্তী ধাপে এক মাস সময় নিয়ে যার যার এলাকার প্রতিটি থানায় মতামতগুলো লিখিত আকারে জমা দিতে হবে রাষ্ট্রীয় নেতা নেত্রীদের জানানোর উদ্দেশ্যে । - যারা যারা যুক্ত , তাদের নাম সই করে লিখিত জমা দিতে হবে ।
➖ সোশাল মিডিয়ায় লিখিত বা ভিডিও পোস্ট করার সময় নেতা নেত্রীদের,জেলা পুলিশ ,রাজ্য পুলিশদের ট্যাগ বা মেনশন করতে হবে ।

➖ কোনো নেতা নেত্রীদের,পুলিশকর্মীদের , আইনজীবীদের অপমান করা যাবে না । এটা আমাদের দেশবাসীকে শান্তিময় করতে, শৃঙ্খলায় আনতে আমাদের দাবি তাদের কাছে ।
➖ কোনো নেতা নেত্রীদের পদত্যাগ চাওয়া যাবে না। আমরা নেতা নেত্রীদের আসনে বসতে চাই না , চাই শান্তি ,সাম্য ,শৃঙ্খলা সমস্ত দেশবাসীর ।

---------------- আমার স্বপ্নের রাষ্ট্রকাঠামো ।
আপনাদের কেমন স্বপ্ন ? জানান ।

আর কোথাও ঠিক কিংবা ভুল মনে হলে জানান ।

03/02/2026

মধুর সুরে রাম নারায়ণ রাম মহানাম সংকীর্তন।
ভিডিও সংগ্রহ : Rana Sarkar

#বালকব্রহ্মচারীমহরাজবাণী

মৃত্যু অপেক্ষা করছে তোমার দ্বারে। পথে যেতে যেতে খুঁজে নিতে হবে নিখোঁজের সুর। সবাই যে টিকিট কেটে প্লাটফর্মে বসে আছ। যত খে...
31/01/2026

মৃত্যু অপেক্ষা করছে তোমার দ্বারে।
পথে যেতে যেতে খুঁজে নিতে হবে নিখোঁজের সুর।
সবাই যে টিকিট কেটে প্লাটফর্মে বসে আছ।
যত খেলার দৌরাত্ম্য—সব প্লাটফর্মে।
কার গাড়ী কখন আসবে কোন ঠিক নেই।

কড়া চাবুকঃ
মানা এবং না মানা পরবর্তী কথা, আগে বােঝ

🙏🙏🙏

#বালকব্রহ্মচারীমহরাজবাণী #রামনারায়ণরাম

Address

Dhap Road
Rangpur
5330

Alerts

Be the first to know and let us send you an email when BBM Fans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category