Barnamala News Live

Barnamala News Live যা দেখতে চাই.!
যা শুনতে চাই.!
যা উপলব্ধি করতে চাই..!
তা নিয়েই পথ চলা...!
(1)

01/09/2026

ঠাকুরগাঁওয়ে চমৎকার আতিথেয়তা উপভোগ করেছি: মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ে চমৎকার আতিথেয়তা উপভোগ করেছি, সেই সাথে বাংলাদেশের এই অঞ্চলে এটিই আমার প্রথম সফর এবং অভিজ্ঞতাটি সত্যিই দারুণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়নে অবস্থিত ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’ পরির্দশনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসের সঙ্গে তার স্ত্রী ডিয়ান ডাওকে এই জাদুঘরটি পরিদর্শন করেন। জাদুঘরটি দেখে মুগ্ন হন মার্কিন রাষ্ট্রদূত।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গীত ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করার সুযোগ হয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্য দেখা এবং বাংলাদেশের নতুন নতুন অঞ্চল সম্পর্কে অভিজ্ঞতা লাভ করা আমার জন্য সত্যিই আনন্দের বিষয়।

এসময় লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের পরিচালক ও ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন প্রমূখ উপস্থি ছিলেন।

Ambassador Museum Christensen

জাল জন্মসনদ তৈরি করে সাবালোক আ/সা/মী/কে শি/শু দেখিয়ে জামিন করান আইনজীবী। একটি দুটি নয় পরপর তিন মামলায় ঘটান একই ঘটনা। শুধ...
01/09/2026

জাল জন্মসনদ তৈরি করে সাবালোক আ/সা/মী/কে শি/শু দেখিয়ে জামিন করান আইনজীবী। একটি দুটি নয় পরপর তিন মামলায় ঘটান একই ঘটনা। শুধু তাই নয়- তদন্তে একটি মামলার নথি দীর্ঘ ৯ মাস গায়েব, আদালতের অর্ডার শিটের আদেশ কাটাকাটি এবং জাল কাগজপত্র তৈরি করে প্রাপ্তবয়স্ক আ/সা/মি/দের শি/শু দেখিয়ে জামিন করানোর ভয়াবহ জালিয়াতির সত্যতা পেয়েছেন আদালত। এছাড়া নিজের অপকর্ম ঢাকতে ফাঁসানোর চেষ্টা করা হয় আরেক আইনজীবীকে। তদন্ত প্রতিবেদনে এমন ঘটনাকে দেশের সামগ্রিক বিচার বিভাগের জন্য কালো অধ্যায় বলে মন্তব্য করেন আদালত।

01/09/2026

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

🥰 🌾 #

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার ...
01/09/2026

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান।

এছাড়া, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

01/09/2026

পবিত্র কাবা শরীফকে স্বাক্ষী রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষনা

সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী বর্তমানে জিয়া সাইবার ফোর্সের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি।

একইসাথে তিনি (সাদ্দাম হাওলাদার) বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সাংগঠনিক পদ ও রাজনৈতিক কর্মকান্ড থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত ৩১ আগস্ট নিজের ফেসবুক আইডি থেকে তিনি পবিত্র কাবা শরীফকে স্বাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দেয়ার একটি ভিডিও পোস্ট করেছেন। এছাড়াও তিনি ওই ভিডিও'র কমেন্টে দীর্ঘ একটি স্ট্যাটাস লিখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে।

হঠাত করে ক্ষমতাসীন দল বিএনপির রাজনীতি ছাড়ার এমন সিদ্ধান্তের পিছনে অন্যকোর রহস্য রয়েছে কিনা, সে ব্যাপারে সাদ্দাম হোসেনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তিনি সৌদি আরবে অবস্থান করায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে পাঠকদের সুবিধার্থে বিএনপির সক্রিয় কর্মী মো. সাদ্দাম হাওলাদারের স্ট্যাটাসটি হুবাহুব তুলে ধরা হলো। যেখানে তিনি লিখেছেন-"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মভূমি বরিশালের গৌরনদী-আগৈলঝাড়াবাসী আপনারা সবাই কেমন আছেন। আশা করি সকলে ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি শুকরিয়া আলহামদুলিল্লাহ্।

আপনারা সকলেই অবগত আছেন যে, বাংলাদেশের বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে দীর্ঘদিন যাবত আমি, আমার পরিবার বাবা ও চাচাসহ বংশের ৯০% সকলেই এই দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম।

আমি মো. সাদ্দাম হাওলাদার জাতীয় উপ-নির্বাচন কমিটির (সাবেক) সদস্য ও ৪নং মডেল গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রার্থী ও একজন একটিভ সদস্য এবং বর্তমানে আগৈলঝাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি দায়িত্বরত অবস্থায় আছি।

আপনারা সকলেই জানেন, বর্তমানে আমি একজন সৌদি প্রবাসী ও রেমিটেন্সযোদ্ধা, বাংলাদেশের বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে আমার দ্বারা রাজনীতি করা সম্ভব নয়। আমরা বই পুস্তকে পড়েছিলাম রাজনীতি হল জনগণের সেবা করা, এখন দেখছি ভিন্ন হাজারো কথা/অভিযোগ থাকলেও দলের প্রতি আমার বিন্দু পরিমান কোন অভিযোগ নেই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, ভালোবাসি দেশ নায়ক তারেক রহমানের সৎ ও যোগ্য ব্যক্তিকে, ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে।

আমি কোন বড় রাজনীতিবিদ না বা ত্যাগী নেতাকর্মী নয় ,আমার চাইতে হাজারো লক্ষ কোটি নেতাকর্মী এখন দলের কাছে বোঝা ও অবহেলিত। তাই আমি স্ব-সম্মানে সজ্ঞানে বাংলাদেশ নামক সকল রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি এবং পদত্যাগ করলাম।

আজকের পর থেকে আমি কোন দলের সাথে সম্পৃক্ত নয়। আল্লাহতায়ালার ঘর পবিত্র কাবা শরীফকে সামনে রেখে তওবা করলাম, সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার রাজনৈতিক জীবনে যদি জানা/অজানা কাউকে বিন্দু পরিমান কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে আপনাদের কারো ছেলে, ভাই, বন্ধু বা সন্তান হিসেবে ক্ষমা করে দিবেন। আমি সকলের কাছে বিনয়ের সঙ্গে মাফ চাই।

সবশেষে তিনি বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেছেন-রাজনীতি ছিল আমার আবেগ ও মনের খোড়াক, ভেবে ছিলাম জনগণের সেবা করবো। তবে সেটা রাজনীতি দিয়ে হইলো না, তবে রাজনীতির বাইরে ওযে মানব সেবা করা যায়, সেটা আমি সাদ্দাম প্রমাণ করে দিবে আল্লাহভরসা। বিগতদিনে যেমন অসহায় হতদরিদ্র মানুষের পাশে সর্বদা ছিলাম, ভবিষ্যতে আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না বলেন, বিষয়টি আমার জানা নেই। তাছাড়া সাদ্দাম হাওলাদার কর্মের সুবাধে দীর্ঘদিন থেকে সৌদি আরবে রয়েছেন। কারো সাথে কোনধরনের বিরোধ থেকে সাদ্দাম হাওলাদার ক্ষোভের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, পাশাপাশি সাদ্দাম হাওলাদার লিখিতভাবে কোন পদত্যাগপত্র না পাঠিয়ে কি কারণে ফেসবুকে ভিডিও ছেড়ে বিভ্রান্তির সৃষ্টি করেছেন, সে ব্যাপারেও খোঁজখবর নিয়ে বিস্তারিত বলা যাবে।

🌾

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি।সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিন...
31/08/2026

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি।

সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে মেসি লেখেন, ‘ফাইনালের পর বেশ কিছু সময় পেরিয়ে গেছে। অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি…’
তিনি আরও লিখেন,এটি এমন একটি সিদ্ধান্ত, যা নিতে গিয়ে অনেক কষ্ট হয়েছে এবং এখনো হৃদয়ে ব্যথা দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, এটাই সঠিক সময়। আমি শপথ করে বলছি, আমি সবসময় নিজের সর্বোচ্চটা দিয়েছি। শুধু সাম্প্রতিক কয়েক বছর নয়, তারও আগে যখন আমরা সবকিছু জিতেছি, তখনও। এই জার্সির জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য এবং ফুটবলের মাধ্যমে যেন আপনারা আর্জেন্টাইন হওয়ার জন্য গর্ববোধ করেন—সেই জন্য আমি সবসময় লড়াই করেছি এবং নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি।
আর বেশি সময় বাকি নেই, একে একে অধ্যায়গুলো শেষ হয়ে আসছে। আর এই অধ্যায়টি শেষ করতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছে। আমি জাতীয় দলে থাকা ভালোবাসি, ভালোবেসেছি এবং সবসময় ভালোবেসে যাব। আমি নিজের সবটুকু উজাড় করে দিয়েছি, এখন আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই। পাশাপাশি, পেছনে আরও অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড় আসছে, যারা জাতীয় দলে থাকার যোগ্য।
গত ২০ বছর ধরে আপনাদের কাছ থেকে পাওয়া সব ভালোবাসার জন্য ধন্যবাদ। দলের ভেতর থেকে আপনাদের সমর্থনের আওয়াজ অনেক মিস করব। এখন আমি আপনাদেরই একজন হয়ে বাইরে থেকে সবসময় দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাব—ভালো সময়ে যেমন, খারাপ সময়ে তার চেয়েও বেশি।
সবসময় পাশে থাকার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। এই সুন্দর কিন্তু কঠিন যাত্রায় আমাকে সঙ্গ দেওয়ার জন্যও ধন্যবাদ। যেসব কোচ, সতীর্থ ও কর্মকর্তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, তাদের প্রত্যেককে ধন্যবাদ। তাদের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি ও মুহূর্ত আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, যেগুলো কখনো ভুলব না।
আমি এই শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি যে, সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের এমন কিছু স্বপ্নের মুহূর্ত উপহার দিতে পেরেছি, যা আমরা কল্পনা করেছিলাম। আপনাদের সঙ্গে এসব মুহূর্ত বেঁচে থাকাটা ছিল অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। আমি আপনাদের ভালোবাসি!
আর্জেন্টাইন হিসেবে জন্ম দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।
ভামোস আর্জেন্টিনা!’
পোস্টটির শেষে আর্জেন্টাইন এই তারকা আরও লিখেছেন, ‘এই কথাগুলো আমি ২১ জুলাই, ফাইনালের দুই দিন পর লিখেছিলাম। আজ আমার বাবাকে ঘিরে ঘটে যাওয়া ঘটনার পর আমি আগের চেয়েও বেশি নিশ্চিত যে, এটাই আমার সঠিক সিদ্ধান্ত।

31/08/2026

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নেমেই বাসটি উল্টে যায়

ঘড়ির কাটায় সোমবার দুপুর বেলা ১টা ১৫ মিনিট। মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রীনলাইন এক্সপ্রেস পরিবহনের একটি বাস পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নামছে। এ সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে সেতুর ডান দিকের রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর বাসটি পুরোপুরি ঘুরে গিয়ে বাঁ দিকে রেলিংয়ে আঘাত হানে এবং উল্টে যায়। সোমবার দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ঘটে যাওয়া বাস দু/র্ঘ/ট/নার সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য চোখে পড়ে।

যাত্রীবাহী বাস উল্টে ৮ যাত্রী আ/হ/ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আ/হ/ত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আ/হ/ত ব্যক্তিরা হলেন মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০), লুৎফর রহমান (৬৩), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা আক্তার (৭), শ্রীপুরের সাইফ (২৩), ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), চুয়াডাঙ্গার দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিউ গ্রীনলাইন এক্সপ্রেস পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সোয়া একটার দিকে বাসটি পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায়। বেলা ১টা ৩৭ মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

#

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হ/ত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মা...
31/08/2026

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হ/ত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

এদিন দুদকের সহকারী পরিচালক মো. সাইফুর রহমান ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে প্রায় ১২৭ কোটি টাকার লেনদেনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পারে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন।

31/08/2026

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

৩১ আগস্ট, ২০২৬ দেশজুড়ে মাতৃ, নবজাতক ও শি/শুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের (২৯ কোটি ৩২ লক্ষ ৮০ হাজার টাকা) চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

পঞ্চগড় জেলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তর এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার (newborn warmers) ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম (breathing equipment), গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শি/শুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ (maintain cold chain supplies)। যুক্তরাষ্ট্রের অর্থায়নে FHI 360, Jhpiego, JSI ও ইউনিসেফ-এর মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

31/08/2026

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকা ঘুরে দেখতে মার্কিন রাষ্ট্রদূত

উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের সীমান্ত এলাকা বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সোমবার সকালে তেঁতুলিয়া ডাকবাংলো, মহানন্দা পাড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। এসময় তার সফরসঙ্গী ছিলেন সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিরা। তারা ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন। সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে ছবিও তোলেন।

point #

Address

Lalmonirhat
Rangpur
5530

Alerts

Be the first to know and let us send you an email when Barnamala News Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barnamala News Live:

Shortcuts

Share