01/09/2026
বাকরুদ্ধ
শহরের ল্যাম্পপোস্টগুলো আজ বেশ্যাদের পাহারা দেয়।
ওই বেশ্যারাই খেটে খাওয়া মানুষ। বেশ্যা শব্দটাই ওদেরই দেওয়া।
অথচ হাজার কোটি টাকা নেওয়া ডাকাতদের অন্ধকারে রেখেছে।
কেউ আর দেখতে পাচ্ছে না।
শহরের ধুলোবালি গুলো বড্ড মাতাল, সাধারণ মানুষ,রিস্কা ওয়ালা, দিনমজুর, ছাড়া চোখেই পড়ে না।
অথচ গাড়ির ভিতরে বসে আছে রাঘব বোয়ালরা। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ আর সোনার মুকুটের বিয়ে।
আজকে মনে হয় সেই পথে বাংলাদেশ।
হয়তো মাটি বিক্রির কথা চলছে।
বিশ হাজার টাকা ঋণ নেওয়া মানুষ পার পায়না।
ওরা হাজার কোটি টাকা ঋণ নিয়ে মানবতার গল্প শুনায়। সে গল্প শুনে হাততালি দেওয়া মানুষগুলো আমরা।
এদেশের মানুষকে নাটক দেখাতে দেখাতে মস্তিষ্ক আর চোখ দুটোই কেড়ে নিচ্ছে।
আর না!!!
ইনকিলাব জিন্দাবাদ
লেখক:আবু সাইদ